রাজধানীর আজিমপুরে এক কক্ষের ছোট ফ্ল্যাটে তৈরি হতো বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েশন ও পোস্ট গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট। দেওয়া হতো বিভিন্ন শিক্ষা বোর্ডের সেকেন্ডারি এবং হায়ার সেকেন্ডারি পরীক্ষার সার্টিফিকেট ও মার্কশিট। ডিবির অভিযানে সেখান থেকে ধরা পড়েছেন ওই কারবারের হোতা এক প্রকৌশলী দম্পতি।







