চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অ্যামাজন থেকে অ্যাপল ঘড়ির পরিবর্তে এলো নকল ঘড়ি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:21 অপরাহ্ন 12, জুলাই 2023
in আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ, তথ্যপ্রযুক্তি
A A
নকল অ্যাপল ঘড়ি ও তার চার্জার দেখাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

অ্যামাজনে অ্যাপল স্মার্ট ঘড়ির অর্ডার করে তার পরিবর্তে একটি নকল ‘ফিটলাইফ’ ঘড়ি পেয়েছেন সানায়া নামের এক ভারতীয় নারী। অ্যামাজন অভিযোগ অস্বীকার করেছে বলেও দাবি করেছেন এই নারী। এই ঘটনায় অর্থ ফেরত কিংবা পুনরায় অ্যাপল স্মার্ট ঘড়ি দেওয়ারও প্রস্তাব করেনি অ্যামাজন কর্তৃপক্ষ।

বুধবার ১২ জুলাই ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এই তথ্য প্রকাশ করে। এতে বলা হয়, গত ৮ জুলাই ৬৭ হাজার ৫০০ টাকা মূল্যের একটি অ্যাপল স্মার্ট ঘড়ি অর্ডার করেন সানায়া।

পরের দিন ৯ জুলাই একটি ‘ফিটলাইফ’ ঘড়ি হাতে পেয়েছেন। সাথে সাথে তিনি অ্যামাজন কর্তৃপক্ষের কাছে অভিযোগ করলে তা অস্বীকার করা হয় বলে জানান সানায়া।

পরে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে একটি পোস্ট করেন সানায়া। এতে তিনি লিখেন, ‘অ্যামাজন থেকে কখনও অর্ডার করবেন না!!! আমি ৮ জুলাই অ্যামাজন থেকে একটি অ্যাপল ঘড়ি সিরিজ-৮ অর্ডার করেছি। যাইহোক, ৯ তারিখে আমি একটি নকল ‘ফিটলাইফ’ ঘড়ি পেয়েছি। বেশ কয়েকটি কল সত্ত্বেও ‘অ্যামাজন হেল্প’ তা অস্বীকার করেছে।’

অ্যামাজন অবশ্য এই টুইটের জবাব দিয়েছে এবং অসুবিধার জন্য ক্ষমাও চেয়েছে। টুইটে অ্যামাজন লিখেছে, ‘আপনার অসুবিধার জন্য আমরা ক্ষমাপ্রার্থী। অনুগ্রহ করে ‘ডিএম’ নিয়ে আমাদের সাথে যোগাযোগ করুন। আমরা সহায়তা করার জন্য যথাসাধ্য চেষ্টা করব। অনুগ্রহ করে আপনার অর্ডার/অ্যাকাউন্টের বিবরণ দেবেন না।’

পরবর্তীতে সানায়া এর আপডেট জানিয়ে আরেকটি পোস্ট করেন। যেখানে তিনি লিখেন, ‘টুইট করার পর ২৪ ঘণ্টারও বেশি সময় হয়ে গেছে। এছাড়াও আমি নকল ঘড়িটি পেয়েছি তিন দিন হয়ে গেছে। আমি সহায়তার জন্য অ্যামাজন হেল্প-এর সাথে যোগাযোগ করেছি। কিন্তু দুর্ভাগ্যবশত তারা সাহায্য করেনি এবং কোন কিছু দিতে ইচ্ছুক নয়।’

সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের মধ্যে অনেকে এর প্রতিক্রিয়া জানিয়েছেন। অনেকে আবার একই ধরনের অভিজ্ঞতার কথাও শেয়ার করেছেন। পোস্টটিতে মন্তব্য করে একজন লিখেছেন, ‘আমি গ্যাজেট বা ব্যয়বহুল কেনাকাটার জন্য এই অনলাইন পোর্টালগুলোকে কখনই বিশ্বাস করি না। দোকান থেকে সরাসরি গ্যাজেট কেনার সন্তুষ্টির চেয়ে কিছুই নেই।’

অন্য একজন লিখেন, ‘আমি অ্যামাজন থেকে একটি মাদারবোর্ড কেনার সময় একই সমস্যার সম্মুখীন হয়েছিলাম। তারা আমাকে চার থেকে পাঁচ দিন অপেক্ষা করতে বলেছিল, কারণ তারা বিষয়টি তদন্ত করছে। এটি ৬৫ দিনের বেশি হয়ে গেছে এবং আমি কোন টাকা ফেরত পাইনি। তারা আমাকে কোন সমাধানও দেয়নি।’

Tags: অ্যামাজন
Previous Post

আর্জেন্টিনার জন্যই বার্সায় না ফিরে মিয়ামিতে গেছেন মেসি

Next Post

করোনায় আরও একজনের মৃত্যু

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

করোনায় আরও একজনের মৃত্যু

ব্রাজিলের জাতীয় ফুটবল দলের খেলোয়াড়, হাসিমুখে উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

৪০ মিলিয়নে ১৮ বর্ষী ব্রাজিলিয়ান ভিতর রোকে এখন বার্সার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT