চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফিঞ্চের বিশ্বকাপ দলে নেই স্মিথ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:55 অপরাহ্ন 08, ফেব্রুয়ারি 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
অস্ট্রেলিয়ার ক্রিকেটার স্মিথ বিশ্বকাপ দলে নেই. Channel i News - চ্যানেল আই নিউজ

জুনে হতে যাচ্ছে টি-টুয়েন্টি বিশ্বকাপের পরের আসর। মার্কিন যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে হতে যাওয়া এ টুর্নামেন্টের জন্য নিজের পছন্দের একাদশ প্রকাশ করেছেন অস্ট্রেলিয়ার টি-টুয়েন্টি বিশ্বকাপজয়ী সাবেক অধিনায়ক অ্যারন ফিঞ্চ। সে দলে জায়গা হয়নি ডানহাতি অভিজ্ঞ ব্যাটার স্টিভেন স্মিথের।

৩৭ বর্ষী ফিঞ্চ ইএসপিএনকে দেয়া এক সাক্ষাৎকারে নিজের পছন্দের একাদশ প্রকাশ করার পর বিতর্ক তৈরি হয়েছে স্মিথকে বাদ দেয়ায়। স্মিথের পরিবর্তে দলে কে আসতে পারেন সে নামও জানিয়েছেন তিনি।

স্মিথের পরিবর্তে জশ ইংলিশকে দলে আনতে চাওয়া ফিঞ্চ বলেছেন, ‘প্রথমে থাকবে ডেভিড ওয়ার্নার এবং ট্রাভিস হেড। এরপর আসবে মিচেল মার্শ ও গ্লেন ম্যাক্সওয়েল এবং তারপর জশ ইংলিশ। সে স্মিথের মতই ভূমিকা পালন করতে পারে কিন্তু ভালো ফিনিশার।’

ওই দলে আনার জন্য মার্কাস স্টয়নিস এবং ম্যাথু শর্টের ভাগ্য পরীক্ষা করতে চান। সেটা নির্ভর করছে কন্ডিশনের উপর। ‘তারপর স্টয়নিস এবং শর্ট থাকবে। ক্যারিবিয়ান উইকেট যদি স্পিন ধরে তাহলে শর্ট থাকবে অথবা অতিরিক্ত হিসেবে স্টয়নিস।’

পাওয়ার হিটার হিসেবে টিম ডেভিডকে দলে রাখতে চান। বোলিং হিসেবে প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, জশ হ্যাজেলউড এবং অ্যাডাম জাম্পা। ‘টিম ডেভিড থাকবে, যদিও সে ভালো ফর্মে নেই কিন্তু তার পাওয়ার হিটের যে ক্ষমতা সেটা অসাধারণ। তারপর আসবে চার বোলার। আমার মনে হয় সেটা বিশ্বের অন্যতম সেরা দল হবে।’

ফিঞ্চের একাদশ (অস্ট্রেলিয়া): ডেভিড ওয়ার্নার, ট্রাভিস হেড, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, জশ ইংলিশ, মার্কাস স্টয়নিস অথবা ম্যাথু শর্ট, টিম ডেভিড, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা, জশ হ্যাজেলউড।

Tags: অস্ট্রেলিয়াইউএসএওয়েস্ট ইন্ডিজফিঞ্চলিড স্পোর্টসস্মিথ
Previous Post

আবারো অ্যাকশন অবতারে ফিরছেন জন!

Next Post

কোহলির সঙ্গে চুক্তি শেষের খবর নিয়ে যা জানাল পুমা

Next Post
কোহলি ক্রিকেট খেলোয়াড়ের ছবি, গাঢ় লাল জার্সি পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

কোহলির সঙ্গে চুক্তি শেষের খবর নিয়ে যা জানাল পুমা

নিত্যপণ্যের দাম কমাতে শুল্ক-কর ছাড়ের প্রজ্ঞাপন. Channel i News - চ্যানেল আই নিউজ

রমজান উপলক্ষে কিছু নিত্যপণ্যে শুল্ক-কর ছাড় দিয়ে প্রজ্ঞাপন জারি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT