চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে ২৪৫ জনকে অর্থ সহায়তা

common by common
6:54 অপরাহ্ন 29, অক্টোবর 2024
in - সেমি লিড, বাংলাদেশ
A A
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন এর লোগো, কালো, সবুজ ও লাল রঙে ডিজাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

এখন পর্যন্ত জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে ২৪৫ জন আহত যোদ্ধাকে দুই কোটি ৪১ লাখ টাকা দেয়া হয়েছে। নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইল থেকে এ তথ্য জানিয়েছেন ছাত্র-জনতা অভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক এবং ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম।

তিনি ফেসবুকে লেখেন, গতকাল পর্যন্ত জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে ঢাকা মেডিক্যাল, সিএমএইচ, বিএসএমএমইউ, নিটোর, চক্ষু ইন্সটিটিউট, ট্রমা সেন্টার, সিআরপি সাভারসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি থাকা ২৪৫জন আহত যোদ্ধাকে ২ কোটি ৪১ লাখ ৩৮ হাজার ৬৮৫ টাকা আর্থিক সহযোগিতা পৌঁছে দেওয়া হয়েছে ৷ এখন স্বচ্ছ ভ্যারিফিকেশনের জন্য কিছুটা সময় বেশি লাগলেও খুব দ্রুত সময়ের মধ্যে ভ্যারিফিকেশন শেষ করে সকল আহত যোদ্ধাদের কাছে আর্থিক সহযোগিতা পর্যায়ক্রমে পৌঁছে দেওয়া হবে৷

তিনি বলেন, প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকায় ভুয়া মুক্তিযোদ্ধারা প্রবেশ করে সেই তালিকাকে যেমন প্রশ্নবিদ্ধ করেছিল, বিতর্কের মুখে ফেলেছিল, সেই অভিজ্ঞতা আমরা আমাদের ২৪ এর অভ্যুত্থানের যোদ্ধাদের সাথে হতে দিতে চাই না ৷ তাই ভ্যারিফিকেশনে আমরা সর্বোচ্চ জোর দিচ্ছি ৷

পাশাপাশি আগামী ৪ দিনের মধ্যে প্রথম ধাপে ২০০ শহীদ পরিবারকে আমাদের ফাউন্ডেশন থেকে আর্থিক সহযোগিতা পৌঁছে দেব।

ছাত্র-জনতার অভ্যুত্থানের প্রেক্ষাপটে গঠিত ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন’-এর সভাপতি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আর সাধারণ সম্পাদক সারজিস আলম। আর আন্দোলনে নিহত মুগ্ধর ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধকে করা হয়েছে প্রধান নির্বাহী কর্মকর্তা। যাকে প্রথম বৈঠকে ফাউন্ডেশনের সেক্রেটারি করার সিদ্ধান্ত হয়েছিল।

Tags: অর্থ সহায়তাছাত্র-জনতার গণঅভ্যুত্থানজুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন
Previous Post

প্রিয়াঙ্কার মেয়ের যে মুহূর্ত এখন ভাইরাল

Next Post

বুধবারেও অবরোধের ঘোষণা দিয়ে সড়ক ছাড়লেন সাত কলেজের শিক্ষার্থীরা

Next Post
সড়ক অবরোধে শিক্ষার্থীদের জমায়েত, ঢাকা, বাংলাদেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

বুধবারেও অবরোধের ঘোষণা দিয়ে সড়ক ছাড়লেন সাত কলেজের শিক্ষার্থীরা

নাঈম কাশেম হিজবুল্লাহর নতুন প্রধান, পুরুষ ব্যক্তি পরিহিত টুপি ও কালো পোশাক. Channel i News - চ্যানেল আই নিউজ

নাঈম কাশেম হিজবুল্লাহর নতুন প্রধান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT