চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ছয় ঘণ্টা অবরুদ্ধের পর পুলিশি পাহারায় মুক্ত অর্থ উপদেষ্টা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:46 অপরাহ্ন 10, ডিসেম্বর 2025
in - সেমি লিড, বাংলাদেশ
A A
অর্থ উপদেষ্টার মুক্তি, ছয় ঘণ্টা পর পুলিশি পাহারায়. Channel i News - চ্যানেল আই নিউজ

ছয় ঘণ্টা অবরুদ্ধ করে রাখার পর পুলিশি সহায়তায় মুক্ত করা হয়েছে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদকে। বুধবার (১০ ডিসেম্বর) রাত ৮টা ২০ মিনিটের দিকে একদল পুলিশ সদস্যের সহায়তায় উপদেষ্টা তার দপ্তর ত্যাগ করেন।

এসময় সচিবালয়ের নন-ক্যাডার কর্মকর্তা–কর্মচারীদের বিক্ষোভের মুখে তিনি আশ্বাস দেন যে, বৃহস্পতিবার বিকেল ৫টার মধ্যে ২০ শতাংশ সচিবালয় ভাতা চালুর ব্যবস্থা করা হবে। এ প্রতিশ্রুতি দেওয়া হলেও আন্দোলনকারীরা আজই প্রজ্ঞাপন জারির দাবিতে অটল থাকেন। পরে তাকে উদ্ধার করে নিয়ে যায় পুলিশ।

এর আগে, বুধবার বিকেল আড়াইটার দিকে সচিবালয়ের অর্থ মন্ত্রণালয়ের তৃতীয় তলায় উপদেষ্টার কার্যালয়ের সামনে কয়েকশ কর্মকর্তা–কর্মচারী জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। হ্যান্ডমাইকে বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তা–কর্মচারীরা স্লোগান দিতে দিতে প্রবেশ ও বের হওয়ার পথ বন্ধ করে দেন।

একজন সচিবের ব্যক্তিগত কর্মকর্তা বলেন, সচিবালয়ের কর্মচারীরা সমতার দাবি তুলেছেন। সচিবালয়ে কর্মরত সব শ্রেণির কর্মকর্তা–কর্মচারী ২০ শতাংশ সচিবালয় ভাতা চাইছেন। বিভিন্ন দপ্তরের কর্মীরা বেতনস্কেলের বাইরে নানা ভাতা পেয়ে থাকেন, কিন্তু তারা পান না।

আন্দোলনকারীদের একজন জানান, দীর্ঘদিন থেকেই তাদের ক্ষোভ রয়েছে। রেশনের দাবিতেও তারা অর্থ উপদেষ্টাকে অবরুদ্ধ করেছিলেন। তখন তিনি আশ্বাস দিয়েছিলেন, রেশনের বিবেচনা করবেন; কিন্তু তিনি কথা রাখেননি।

এদিকে পরিস্থিতি মোকাবিলায় সন্ধ্যায় অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ ও অর্থসচিব খায়েরুজ্জামান মজুমদার বৈঠক করেন। আন্দোলনকারীদের দাবি পূরণে আগামী সোমবার প্রজ্ঞাপন জারি হবে– এমন বার্তা বুধবার বিকেল পাঁচটার দিকে আন্দোলনকারীদের কাছে পাঠানো হয়। কিন্তু আন্দোলনকারীরা তা মানেননি। বুধবারই প্রজ্ঞাপন জারির দাবি জানান এবং তাদের অবস্থান ধরে রাখেন।

বিকেল ৫টার পরও সচিবালয়ের ১১ নম্বর ভবনের চারতলায় আরও কর্মচারী জড়ো হন। সংযোগ সিঁড়িতে দাঁড়িয়ে এক কর্মচারী মাইক হাতে সবার প্রতি আন্দোলনে যোগ দেওয়ার আহ্বান জানান। অন্য ভবন থেকেও কর্মচারীরা এসে জড়ো হতে থাকেন।

উপদেষ্টার কার্যালয়ের সামনে অবস্থান নেওয়া কর্মচারীরা তখনও স্লোগান দিচ্ছিলেন— আমাদের দাবি মানতে হবে। এমন পরিস্থিতিতে ১১ নম্বর ভবনের আশপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

এর আগেও সচিবালয়ের কর্মচারীরা বিক্ষোভ করে অর্থ উপদেষ্টাকে অবরুদ্ধ করেছিলেন। তখন তাদের দাবি ছিল সরকারি কর্মচারীদের রেশন সুবিধা পুনরায় চালু করা। ওই সময়ও উপদেষ্টা আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে দাবি বিবেচনার আশ্বাস দেন।

Previous Post

ক্যাম্পেইন এজেন্সি অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড পেয়ে এএমএল আবারো স্পটলাইটে

Next Post

ইংল্যান্ডের ক্লাবে যোগ দিলেন বাংলাদেশ জার্সিতে খেলা তানিল সালিক

Next Post
বাংলাদেশের ক্রিকেটার তানিল সালিক ফুটবল অনুশীলনে অংশগ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ইংল্যান্ডের ক্লাবে যোগ দিলেন বাংলাদেশ জার্সিতে খেলা তানিল সালিক

বাংলাদেশের আমিরুল হকি বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা. Channel i News - চ্যানেল আই নিউজ

হকি বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা বাংলাদেশের আমিরুল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT