চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এনবিআর কর্মকর্তা-কর্মচারীদের বৈঠকে ডেকেছেন অর্থ উপদেষ্টা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:13 অপরাহ্ন 25, জুন 2025
in - সেমি লিড, অর্থনীতি
A A
এনবিআর কর্মকর্তা-কর্মচারীদের বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি. Channel i News - চ্যানেল আই নিউজ

বিসিএস (কর) এবং বিসিএস (কাস্টমস ও এক্সাইজ) ক্যাডারের প্রতিনিধিদের আলোচনায় বসার আহ্বান জানিয়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আন্দোলনরত সব কর্মকর্তা-কর্মচারীকে রাজস্ব আহরণ কার্যক্রমে মনোনিবেশ করার অনুরোধ জানিয়ে আগামীকাল বৃহস্পতিবার (২৬ জুন) বৈঠক ডেকেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

বুধবার (২৫ জুন) অর্থ উপদেষ্টার দপ্তর থেকে পাঠানো এক বিবৃতিতে এই অনুরোধ জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, গত ২২ জুন থেকে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে আবারও আন্দোলন শুরু হলে অর্থ উপদেষ্টা আগামী ২৬ জুন বিকেল ৫টায় উল্লিখিত দুই ক্যাডারের প্রতিনিধিদের আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন। সরকার আশা করে, এই আলোচনার মাধ্যমে ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে সর্বসম্মতিক্রমে ৩১ জুলাই জারিকৃত অধ্যাদেশে প্রয়োজনীয় সংশোধনী আনা সম্ভব হবে। এ কারণেই অর্থ উপদেষ্টা কর্মকর্তা-কর্মচারীদের নিজ নিজ দপ্তরে থেকে চলমান অর্থবছরের শেষ কর্মদিবসগুলোতে রাজস্ব আহরণে মনোনিবেশ করার আহ্বান জানান।

তাছাড়া বুধবার এক সম্মেলনে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, যে কোনো দেশেই অর্থনৈতিক কর্মকাণ্ড রাজনীতির স্থিতিশীলতার উপর নির্ভর করে। আমাদের অর্থনৈতিক অবস্থা খুব ভালো। তবে বিদেশি বিনিয়োগের গতি এখনো কম।

অর্থ উপদেষ্টা বলেন, হরমুজ বন্ধের প্রভাব আমাদের অর্থনীতিতে পড়েনি। আগের মূল্যেই সব আমদানি করা হচ্ছে। সার্বিকভাবে অর্থনৈতিক অবস্থা ভালো।

তিনি আরও বলেন, এনবিআর সংস্কার করা হয়েছে ভালোর জন্যই। এনবিআর কর্মকর্তা কর্মচারীদের যে আন্দোলন সেখানে ব্যবসায়ীদের কোনো স্বার্থ থাকতে পারে।

ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, এই সরকারের প্রথমদিকে দেশে রাজনৈতিক অস্থিতিশীলতা থাকলেও এখন তা কেটে গেছে। তাই অর্থনীতির সেই অনিশ্চয়তাও এখন আর নেই। নির্বাচনের সময় নিয়ে বিদেশি সংস্থাগুলোর মধ্যে আগে সংশয় ছিল। আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণার পর এখন আর সেটা নেই। এর প্রমাণ বাংলাদেশের সাথে সম্পর্কিত সব ঋণ সহায়তা প্রতিষ্ঠান তাদের অর্থ ছাড় দিয়েছে।

Tags: অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদএনবিআর কর্মকর্তা কর্মচারীবৈঠক
Previous Post

মানুষের অস্তিত্ব নিয়ে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে প্লাস্টিক: প্রধান উপদেষ্টা

Next Post

গাজায় হামাসের হামলায় ৫ ইসরায়েলি সেনা নিহত

Next Post
গাজায় হামাসের হামলায় বিস্ফোরণ ও সেনা সদস্যরা. Channel i News - চ্যানেল আই নিউজ

গাজায় হামাসের হামলায় ৫ ইসরায়েলি সেনা নিহত

ইশরাকের শপথ না নেওয়ার প্রতিবাদে তার সমর্থকরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

শপথ নিতে না পারায় সরকারের প্রতি ইশরাকের অভিযোগ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT