চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বন্ডে বিনিয়োগ কমায় অর্থমন্ত্রীর কাছে প্রবাসীদের চিঠি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:04 অপরাহ্ন 02, জুন 2022
in অর্থনীতি
A A
জাতীয় সংসদে বাজেট পাসের সময়ের ছবি, অর্থমন্ত্রী ও সংসদ সদস্যরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রবাসী বাংলাদেশিদের জন্য জাতীয় সঞ্চয় অধিদপ্তরের চালু করা উচ্চ সুদের ওয়েজ আর্নার ডেভেলপমেন্ট বন্ডের বিনিয়োগ কমায় রিয়াদ প্রবাসী আওয়ামী পরিবার প্রবাসীদের পক্ষে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের কাছে চিঠি দিয়েছেন।

চিঠিতে বেশ কিছু পয়েন্টের ওপর সুদৃষ্টি কামনা করে বলা হয়েছে: ‘‘বৈধ পথে রেমিট্যান্স প্রেরনে ২.৫% প্রণোদনা একটি যুগান্তকারী সিদ্ধান্ত, এজন্য আপনাকে প্রবাসীদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ। প্রবাসী বাংলাদেশীরা অতীতে যে যত খুশী পরিমানের টাকা বা ডলারের ওয়েজ আর্নারস ডেভেলপম্যান্ট’ বন্ড কিনতে পারত। টাকার ক্ষেত্রে তা এখন তার সর্বোচ্চ এক কোটি টাকা বেঁধে দেয়া হয়েছে। তাতে উচ্চ আয়ের প্রবাসীরা অখুশী। হয়ত দেশের স্বার্থে এই পদক্ষেপ নেয়া হয়েছে। তবে রেমিট্যান্সের ওপর তার প্রভাব কতটা পড়বে তা হয়ত আপনার মন্ত্রণালয় ভেবে দেখবে।

তবে সব ক্ষেত্রেই সুদের হার কমিয়ে দেয়া হয়েছে। চক্রবৃদ্ধি সুদের সুবিধা বাতিল করা হয়েছে। তাতে এই ক্ষেত্রে বিনিয়োগকারীদের কাংখিত সঞ্চয়ের আয় কমে গেছে। এবং এতে সংশ্লিষ্ট অনেকেই সংক্ষুব্ধ।

প্রবাসীরা দেশে ফিরে গেলে মেয়াদান্তে এই বন্ড এর রিনিউ বা রি-ইনভেষ্ট এর সুযোগ সম্প্রতি রহিত করা হয়েছে, ফলে কেউ আর এই বন্ড রিনিউ করতে পারবে না। পূর্বে রিনিউ’ এর সুযোগ ছিল। তাতে স্বল্প আয়ের প্রবাসীরা ভীষণভাবে ক্ষতিগ্রস্থ ও ক্ষুব্ধ।

ভিটামাটি বিক্রি করে আসা প্রবাসীরা কষ্ট করে বৈধ পথে রেমিট্যান্স পাঠিয়ে ওয়েজ আনারস ডেভেলপম্যান্ট বন্ড ক্রয় করে এই আশায় যে চাকরী শেষে দেশে ফিরে গেলে আজীবনের জন্য তাদের মাসিক একটি আয়ের পথ খোলা থাকবে। কিন্তু সরকারের এই সিদ্ধান্তে তাদের মাথায় আকাশ ভেঙে পড়েছে। স্বল্প উপার্জনের এই প্রবাসীদের না আছে কোন প্রভিডেন্ড ফান্ড, না আছে ইন্স্যুরেন্স; এর ওপর তাদের একমাত্র মাসিক সঞ্চয়ের পথটা রূদ্ধ হয়ে গেল।

জাতিসংঘের শান্তি মিশনে যোগ দেয়া সকল সদস্য, বিদেশী মিশনে কর্মকর্তা কর্মচারীরা অবসরে গেলে এই বন্ডগুলো ছিল বৈধ আয়ের কাংখিত উৎস। এখন তা রহিত হয়ে গেল।

অতএব মন্ত্রী মহোদয়, প্রবাসীরা দেশে ফিরে গেলেও ‘ওয়েজ আর্নারস ডেভেলপম্যান্ট বন্ড যেন রিনিউ (পুনঃবিনিয়োগ) করতে পারে তার সুযোগ পূনঃপ্রবর্তনের জন্য আপনার সদয় বিবেচনার জন্য অনুরোধ জানাচ্ছি।’’

Tags: বন্ড
Previous Post

কেকে’র মৃত্যু: যা বললেন কবীর সুমন

Next Post

ঢাকাই সিনেমায় সুবাতাস, জুনে মুক্তির তালিকায় হাফ ডজন ছবি

Next Post
জুনে মুক্তি পাবে হাফ ডজনের বেশি বাংলাদেশি সিনেমা. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকাই সিনেমায় সুবাতাস, জুনে মুক্তির তালিকায় হাফ ডজন ছবি

বাংলাদেশের পদ্মা সেতুর দৃশ্য, নদীর উপর নির্মিত বিশাল সেতু. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের পদ্মা সেতুর গল্প, যা সেতুর চেয়েও বড়

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT