চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশের ৫০টি বাজেট দেওয়া অর্থমন্ত্রীরা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:26 অপরাহ্ন 09, জুন 2022
in - সেমি লিড, অর্থনীতি
A A
বাংলাদেশের বাজেটের জন্য পরিকল্পনা ও বিশ্লেষণের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২২-২৩ অর্থবছরের জাতীয় বাজেট পেশ করবেন। এটি হবে দেশের ৫১তম বাজেট। আওয়ামী লীগ সরকারের ২৩তম এবং অর্থমন্ত্রী হিসেবে মুস্তফা কামালের চতুর্থ বাজেট।

বাসস জানায়, এর আগে সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এবং এম সাইফুর রহমান সর্বোচ্চ ১২ বার করে জাতীয় বাজেট পেশ করেন।

অর্থ মন্ত্রণালয়ের তথ্যমতে, ১৯৭২ থেকে ২০২১ সাল পর্যন্ত যে সকল অর্থমন্ত্রী বাজেট পেশ করেছেন, তারা হলেন:

তাজউদ্দীন আহমেদ
তিনি ১৯৭২-৭৩, ১৯৭৩-৭৪ এবং ১৯৭৪-৭৫ অর্থবছরের বাজেট পেশ করেন।

ড. আজিজুর রহমান
১৯৭৫-৭৬ অর্থবছরের বাজেট উত্থাপন করেন।

মেজর জেনারেল জিয়াউর রহমান
অর্থমন্ত্রণালয়ের দায়িত্বে থাকা রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৬-১৯৭৭, ১৯৭৭-৭৮ ও ১৯৭৮-৭৯ অর্থবছরের বাজেট পেশ করেন।

ড. এম এন হুদা
তিনি ১৯৭৯-৮০ অর্থবছরের বাজেট দেন।

এম. সাইফুর রহমান
অর্থমন্ত্রী হিসেবে তিনি সর্বোচ্চ ১২ বার বাজেট পেশ করেছেন।  ১৯৮০-৮১, ১৯৮১-৮২, ১৯৯১-৯২, ১৯৯২-৯৩, ১৯৯৩-৯৪, ১৯৯৪-৯৫, ১৯৯৫-৯৬, ২০০২-০৩, ২০০৩-০৪, ২০০৪-০৫, ২০০৫-০৬ এবং ২০০৬-০৭ অর্থবছরে বাজেট উত্থাপন করেন।

এম সায়েদুজ্জামান
তিনি ১৯৮৪-৮৫, ১৯৮৫-৮৬, ১৯৮৬-৮৭ ও ১৯৮৭-৮৮ মোট চার বার বাজেট পেশ করেন।

মেজর জেনারেল এম এ মুনিম
তিনি ১৯৮৮-৮৯ ও ১৯৯০-৯১ অর্থবছরের বাজেট পেশ করেন।

ড. ওয়াহিদুল হক
১৯৮৯-৯০ অর্থবছরের বাজেট পেশ করেন তিনি।

শাহ্ এএমএস কিবরিয়া
তিনি ১৯৯৬-৯৭, ১৯৯৭-৯৮, ১৯৯৮-৯৯, ১৯৯৯-২০০০, ২০০০-০১ ও ২০০১-০২ অর্থবছরে মোট ছয় বার বাজেট পেশ করেন।

ড. এ বি মির্জ্জা মো. আজিজুল ইসলাম
তিনি ২০০৭-০৮ এবং ২০০৮-০৯ অর্থবছরে বাজেট ঘোষণা করেন।

আবুল মাল আবদুল মুহিত
২০০৯-১০ অর্থবছর থেকে ২০১৮-১৯ অর্থবছর পর্যন্ত একটানা ১০ বার বাজেট পেশ করেন। এর আগে তিনি ১৯৮২-৮৩ ও ১৯৮৩-৮৪ দুই অর্থবছরে বাজেট পেশ করেছিলেন। এম সাইফুর রহমানের সঙ্গে যৌথভাবে তিনি দ্বিতীয় অর্থমন্ত্রী হিসেবে সর্বোচ্চ ১২ বার বাজেট পেশ করেন।

আ হ ম মুস্তফা কামাল
বর্তমান অর্থমন্ত্রী ২০১৯-২০ অর্থবছরে প্রথম বাজেট পেশ করেন। এরপর তিনি ২০২০-২১ এবং ২০২১-২২ অর্থবছরের বাজেট ঘোষণা করেন। আগামী অর্থবছরের বাজেট হবে তার দেওয়া চতুর্থ বাজেট।

Tags: ২০২২-২৩ অর্থবছরের বাজেটBudget for FY 2022-23আবুল মাল আবদুল মুহিতবাজেট
Previous Post

বিয়ে হয়ে গেল নয়নতারার

Next Post

টিভি নাটক দিয়ে অভিনয়ে আসছেন মেসি!

Next Post
চারজন পুরুষের হাসিমুখে গ্রুপ ছবি, বন্ধুত্বের প্রকাশ. Channel i News - চ্যানেল আই নিউজ

টিভি নাটক দিয়ে অভিনয়ে আসছেন মেসি!

ব্যক্তি ও নারী উবারে উঠার জন্য অপেক্ষা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

পদ্মা সেতু দেখা যাবে উবারে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT