চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জটিলতা কাটিয়ে মুক্তির অনুমতি পেল ‘বরবাদ’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:58 অপরাহ্ন 25, মার্চ 2025
in বিনোদন
A A
অভিনেতা হেলিকপ্টার থেকে নামছেন, সিনেমার শুটিং সেটের বাইরে. Channel i News - চ্যানেল আই নিউজ

সংশোধিত ভার্সনে মুক্তির অনুমতি পেল মেহেদী হাসান হৃদয় পরিচালিত ঢাকাই সুপারস্টার শাকিব খান অভিনীত ‘বরবাদ’। মঙ্গলবার বিকেলে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড-এর সনদ দেয়া হয়েছে ছবিটিকে।

‘বরবাদ’ নির্মাতা মেহেদী চ্যানেল আই অনলাইনকে জানান, সোমবার ‘বরবাদ’ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড-এ জমা দেন। এদিন ছবিটি দেখে বোর্ড সদস্যরা কিছু পর্যবেক্ষণ দেন। আমরা এই ছবির সংশোধিত ভার্সন জমা দিলে পুনরায় বোর্ড সদস্যরা ছবিটিকে দেখে বিনা কর্তনে ছাড়পত্র দিয়েছেন।

এরআগে সিনেমাটির বেশ কিছু দৃশ্য ও সংলাপে বোর্ডের ‘আপত্তি’র খবরে প্রতিবাদ জানান শাকিব খানের ভক্তরা। ভার্চুয়াল মাধ্যমের পাশাপাশি মঙ্গলবার সকাল থেকে তারা দাবি তুলেন ‘বরবাদ’ আনকাট মুক্তির। এদিন সকালে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের সামনে মানববন্ধনও করেন শাকিয়ানরা।

এক দফা এক দাবি জানিয়ে তারা বলেন, যে কোনো মূল্যে কাটছাঁট ছাড়া ঈদে বড়পর্দায় ‘বরবাদ’ দেখতে চান। জোর দাবি তুলে স্লোগানও দেন। শাকিবিয়ানদের মতো ‘আনকাট’ বরবাদ দেখতে সমাজ মাধ্যমে সরব ভূমিকা পালনে করেন শোবিজ তারকারাও।

শুধু তাই নয়, ‘বরবাদ’ ছাড়াও যে ৪টি সিনেমা আসন্ন ঈদে মুক্তি পেতে যাচ্ছে, সেই ছবি সংশ্লিষ্টরাও আনকাট ‘বরবাদ’ দেখতে সমাজমাধ্যমে নিজেদের অভিমত জানান! শেষ পর্যন্ত অনিশ্চয়তা কাটিয়ে ‘বরবাদ’ আসছে প্রেক্ষাগৃহে!

শাহরিন আক্তার সুমির প্রযোজনায় ‘বরবাদ’-এ শাকিব ছাড়াও  অভিনয় করেছেন ইধিকা পাল, যীশু সেনগুপ্ত, মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম ,ফজলুর রহমান বাবু প্রমুখ।

Tags: আনকাট বরবাদইধিকা পালফজলুর রহমান বাবুবরবাদমিশা সওদাগরযীশু সেনগুপ্তলিড বিনোদনশহীদুজ্জামান সেলিমশাকিবশাকিব খানসিনেমা
Previous Post

নিশো-সিয়ামরাও ‘আনকাট’ বরবাদ চাইছেন!

Next Post

এলসি ও বিদেশি ঋণ ছাড় বৃদ্ধির প্রেক্ষাপটে বিনিয়োগ সামিট

Next Post
বৈঠক ও আলোচনা সভার দৃশ্য, প্যানেল ও দর্শক উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

এলসি ও বিদেশি ঋণ ছাড় বৃদ্ধির প্রেক্ষাপটে বিনিয়োগ সামিট

প্রধান উপদেষ্টা নির্বাচন সময়সূচী নিয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

এ বছর ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন হবে: প্রধান উপদেষ্টা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT