চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফাইনালে কলকাতার সঙ্গী হায়দরাবাদ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:12 পূর্বাহ্ন 25, মে 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
কলকাতা নাইট রাইডার্সের খেলোয়াড়রা উল্লাসে মেতে উঠেছে. Channel i News - চ্যানেল আই নিউজ

আইপিএলের চলতি আসরের প্রথম কোয়ালিফায়ারে সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছিল কলকাতা নাইট রাইডার্স। শিরোপার মঞ্চে সেই হায়দরাবাদকেই প্রতিপক্ষ হিসেবে পেল কেকেআর। দ্বিতীয় কোয়ালিফায়ারে রাজস্থান রয়্যালসকে ৩৬ রানে হারিয়ে তৃতীয়বারের মত ফাইনালের মঞ্চে লড়বে হায়দরাবাদ।

২০১৬ আসরে প্রথমবার ফাইনালে উঠেছিল হায়দরাবাদ। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে হারিয়ে শিরোপা ঘরে তুলেছিল দলটি। ২০১৮ আসরে ফের ফাইনালে উঠলেও শিরোপা জেতা হয়নি। চেন্নাই সুপার কিংসের কাছে হেরে যায় ফাইনালে।

রোববার নিজেদের দ্বিতীয় শিরোপা জয়ের লক্ষ্যে তৃতীয় শিরোপার অপেক্ষায় থাকা কলকাতার মুখোমুখি হবে হায়দরাবাদ। চেন্নাইয়ের এম এ চিদাম্বরাম স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত আটটায় গড়াবে লড়াই।

শুক্রবার চেন্নাইয়ে ফাইনালে যাওয়ার লড়াইয়ে টসে জিতে হায়দরাবাদকে আগে ব্যাটে পাঠায় রাজস্থান। নির্ধারিত ওভার শেষে ৯ উইকেটে ১৭৫ রানর সংগ্রহ পায় হায়দরাবাদ। জবাবে নেমে ৭ উইকেটে ১৩৯ রানে থামে রাজস্থানের ইনিংস।

রানতাড়ায় নেমে হায়দরাবাদ বোলারদের তোপে পড়ে রাজস্থান ব্যাটাররা। ধ্রুব জুরেল ও যশ্বী জয়সওয়াল ছাড়া বাকী ব্যাটারদের সবাই ব্যর্থ হন। চারটি চার ও তিন ছক্কায় ২১ বলে ৪২ রান করেন জয়সওয়াল। সাত চার ও দুই ছক্কায় ৩৫ বলে ৫৬ রান করে অপরাজিত থাকেন জুরেল।

হায়দরাবাদের হয়ে শাহবাজ আহমেদ তিনটি এবং অভিষেক শর্মা দুটি উইকেট নেন।

আগে ব্যাটে নেমে শুরুটা ভালো হয়নি হায়দরাবাদের। ১৩ প্রথম উইকেট হারায় দলটি। এরপর ধারাবাহিকভাবে উইকেট হারাতে থাকে দলটি। ব্যাটারদের ব্যর্থতার ভীড়ে ফিফটি পেয়েছেন ক্লাসেন। চারটি ছক্কায় ৩৪ বলে ৫০ রান করেন প্রোটিয়া ব্যাটার।

২৮ বলে ৩৪ রান করেছেন ওপেনার ট্রাভিস হেড। তার ইনিংসে ছিল তিনটি চার ও একটি ছক্কার মার। পাঁচটি চার ও দুটি ছক্কায় ১৫ বলে ৩৭ রান করেন রাহুল ত্রিপাঠি। এছাড়া শাহবাজ আজমেদ ১৮ বলে ১৮ রান এবং অভিষেক শর্মা ৫ বলে ১২ রান করেন। বাকীদের কেউই পৌঁছাতে পারেননি দুই অঙ্কের ঘরে।

রাজস্থানের হয়ে ট্রেন্ট বোল্ট ও আবেশ খান তিনটি করে উইকেট নেন। এছাড়া সন্দীপ শর্মা নেন দুটি উইকেট।

Tags: কলকাতাজুরেলফাইনালরাজস্থানহায়দরাবাদ
Previous Post

শিক্ষার্থীকে মারধরের অভিযোগ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে

Next Post

‘রেমাল’ ঘূর্ণিঝড়ে পরিণত হবে আজ, আঘাত হানতে পারে রোববার

Next Post
বাংলাদেশের উপর ঘূর্ণিঝড় রেমাল এর ছবি, আকাশে মেঘের ঘনঘটা. Channel i News - চ্যানেল আই নিউজ

‘রেমাল’ ঘূর্ণিঝড়ে পরিণত হবে আজ, আঘাত হানতে পারে রোববার

ঢাবি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অ্যালামনাই এসোসিয়েশনের যোগাযোগ উৎসবের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাবি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ অ্যালামনাই এসোসিয়েশনের যোগাযোগ উৎসব

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT