চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পারল না বাংলাদেশ, টানা চতুর্থ শিরোপা ভারতের

সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:00 অপরাহ্ন 30, সেপ্টেম্বর 2024
in ফুটবল, স্পোর্টস
A A
বাংলাদেশের ফুটবল খেলোয়াড়রা মাঠে প্রতিদ্বন্দ্বিতা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে পিছিয়ে পড়েও দারুণভাবে প্রত্যাবর্তন করে ফাইনালে আসে বাংলাদেশ। শিরোপামঞ্চে ভারতের বিপক্ষে প্রত্যাবর্তন করা হয়নি লাল-সবুজদের। ভারতের কাছে ২-০ গোলে হেরেছে সাইফুল বারী টিটুর দল।

সোমবার ভুটানের চাংলিমিথাং স্টেডিয়ামে শিরোপা লড়াইয়ে ভারতের হয়ে গোল করেন মোহাম্মদ কাইফ ও মোহাম্মদ আরবাশ। সাফের বয়সভিত্তিক টুর্নামেন্টটিতে টানা চতুর্থ শিরোপা ভারতের। সবমিলিয়ে ষষ্ঠ শিরোপা তাদের।

ম্যাচের প্রথমার্ধে দুদলের কেউই গোল করতে পারেনি। আক্রমণ-প্রতিআক্রমণে মেতেছিল দুদল। বেশ কয়েকবার সুযোগ তৈরি করলেও কোনো দল গোলের দেখা পায়নি। ১৪ মিনিটে বাংলাদেশের আকাশ আহমেদ দুর্দান্ত সুযোগ তৈরি করেন। ভারত গোলরক্ষক সুরজ সিং আহিবাম ঠেকিয়ে দেন। ৩৪ মিনিটে ভারতের মোহাম্মদ আরবাশ সহজ সুযোগ মিস করেন। ডি বক্সের ভেতরে ওয়ান টু ওয়ানে গোলরক্ষক নাহিদুল ইসলামে পরাস্ত হন। বল পাঠিয়ে দেন জালের বাইরে।

বিরতির পর মাঠে নেমে দারুণ লড়ে দুদল। ৫৭ মিনিটে পিছিয়ে পড়ে বাংলাদেশ। ডানপাশ থেকে নেয়া কর্নার কিকে উড়ে আসা বল হেডে বাংলাদেশের জালে পাঠান মোহাম্মদ কাইফ।

৬৬ মিনিটে গোল শোধের সুযোগ আসে বাংলাদেশের সামনে। সহজ সুযোগ মিস করে বসেন নাজমুল হুদা ফয়সাল। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে আরও একটি সুযোগ হাতছাড়া করে বাংলাদেশ। ৯৫ মিনিটে ভারতের দ্বিতীয় গোলটি করেন মোহাম্মদ আরবাশ। ২-০ ব্যবধানে শেষ হয় শিরোপা লড়াই।

Tags: ফাইনালবাংলাদেশভারতলিড স্পোর্টসসাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপ
Previous Post

উত্তরবঙ্গে বন্যা, মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান

Next Post

দুর্নীতির কারণে ভারতে বাতিল হতে পারে ‘কোল্ডপ্লে’র কনসার্ট?

Next Post
কোল্ডপ্লে ব্যান্ডের সদস্যরা স্টেজে পারফর্ম করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

দুর্নীতির কারণে ভারতে বাতিল হতে পারে ‘কোল্ডপ্লে’র কনসার্ট?

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

শফিক রেহমানের গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT