চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রতিবাদী বিবৃতি দেয়ায় নির্মাতাকে ইরান ত্যাগে বাধা, বাজেয়াপ্ত পাসপোর্ট

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:19 অপরাহ্ন 28, নভেম্বর 2022
in বিনোদন
A A
নির্মাতার বিরুদ্ধে প্রতিবাদী বিবৃতি দেয়ায় বাধ্যতামূলক ইরান ত্যাগ. Channel i News - চ্যানেল আই নিউজ

গোয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যোগ দেয়ার জন্য ভারতে আসার প্রস্তুতি নিচ্ছিলেন ইরানি চলচ্চিত্র নির্মাতা রেজা দরমিশিয়ান। কিন্তু তেহরান বিমানবন্দরে কর্তৃপক্ষ তাকে থামিয়ে দেয় এবং পাসপোর্ট বাজেয়াপ্ত করে।

জানা গেছে, নির্মাতাকে প্রসিকিউশনের জন্য আদালতে পাঠানো হয়েছে। তবে তার বিরুদ্ধে কী অভিযোগ তা এখনও পরিষ্কার নয়।

রেজা দরমিশিয়ানের কাছের সূত্রের ধারণা, তাকে ইরান ত্যাগে বাধা দেয়ার পেছনের মূল কারণ ইনস্টাগ্রামে শেয়ার করা ইরানের রাজনৈতিক অস্থিরতা নিয়ে প্রতিবাদী বিবৃতি।

গত কিছুদিন ধরে ইরান সরকারের বিরোধিতা করে একাধিক পোস্ট করেছেন। ইরানের হিজাব বিরোধী বিক্ষোভের পক্ষে লিখেছেন। এছাড়াও নির্মাতাদের ওপর চাপিয়ে দেয়া সরকারের নানা বিধিনিষেধ নিয়ে তিনি প্রায়ই প্রতিবাদ জানাতেন। আটক নির্মাতা জাফর পানাহি ও মোহাম্মদ রসৌলফের বিষয়েও একাধিকবার সংহতি প্রকাশ করেছেন তিনি। গত জুলাই মাসে সরকারের বিরুদ্ধে মুখ খোলায় এই দুই পরিচালককে আটক করা হয়েছিল।

দারিয়ুশ মেহেরজুই এর ‘আ মাইনর’ সিনেমার প্রযোজকদের একজন রেজা। সিনেমাটি গোয়ায় দেখানো হয়েছে। এই সিনেমার প্রতিনিধিত্ব করতেই তিনি ইরান থেকে ভারতে আসতে চেয়েছিলেন।

‘আ মাইনর’ এমন এক নারীর গল্প নিয়ে তৈরি যে তার পরিবারের দুই সদস্যের ভিন্ন চিন্তাধারার চাপে পড়ে। একজন তার স্বামী, অন্যজন মেয়ে। তার মেয়ে স্বাধীনচেতা, যে মিউজিক নিয়ে পড়াশোনা করতে চায়। অন্য দিকে, স্বামী পুরনো চিন্তাধারার।

সূত্র: হলিউড রিপোর্টার

Tags: জাফর পানাহিলিড বিনোদনহিজাব বিরোধী বিক্ষোভ
Previous Post

দিনাজপুরে দুই ট্রাকের সংঘর্ষে নিহত ২

Next Post

এসএসসিতে পাসের হার ৮৭.৪৪, জিপিএ ফাইভ ২ লাখ ৬৯ হাজার

Next Post

এসএসসিতে পাসের হার ৮৭.৪৪, জিপিএ ফাইভ ২ লাখ ৬৯ হাজার

Bangladeshi women wearing traditional attire and face masks in a street scene. Channel i News - চ্যানেল আই নিউজ

৫০ শিক্ষাপ্রতিষ্ঠানে কেউ পাস করেনি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT