চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফিল্মফেয়ারে সেরা ‘লাপাতা লেডিজ’, আরও যাদের হাতে পুরস্কার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:45 অপরাহ্ন 12, অক্টোবর 2025
in বিনোদন
A A
চ্যানেল আই অনলাইন: ফিল্মফেয়ারে সেরা ‘লাপাতা লেডিজ’ ও অন্যান্য পুরস্কারপ্রাপ্ত ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের আহমেদাবাদের কাঁকারিয়া লেকের একেএ এরিনায় জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ‘ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস ২০২৫’। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন শাহরুখ খান, করণ জোহর ও মনীশ পল। মঞ্চ মাতিয়েছেন শাহরুখ, কৃতি শ্যানন, কাজলসহ আরও অনেক তারকা।

শনিবার (১১ অক্টোবর) অনুষ্ঠিত হয়ে গেল আয়োজনের ৭০তম আসর।

পুরো আসরের সবচেয়ে বড় জয় এসেছে ‘লাপাতা লেডিজ’-এর ঝুলিতে। কিরণ রাও পরিচালিত ছবিটি একাই ১৩টি বিভাগে পুরস্কার জিতে নিয়েছে। এর মধ্যে রয়েছে সেরা চলচ্চিত্র, সেরা পরিচালক, সেরা সংলাপ, সেরা সংগীত, সেরা অভিনেত্রী (সমালোচক), সেরা পার্শ্ব অভিনেতা-অভিনেত্রী ও সেরা নবাগত অভিনেত্রীসহ আরও অনেক পুরস্কার।

অভিনয়ে সেরা অভিনেতার পুরস্কার ভাগাভাগি করেছেন দুই তারকা অভিষেক বচ্চন (‘আই ওয়ান্ট টু টক’) এবং কার্তিক আরিয়ান (‘চান্দু চ্যাম্পিয়ন’)। আর সেরা অভিনেত্রীর পুরস্কার উঠেছে আলিয়া ভাটের (‘জিগরা’) হাতে।

চলুন এক নজরে দেখে নেওয়া যাক বিজয়ীদের তালিকা:

সেরা অভিনেতা (প্রধান চরিত্রে): অভিষেক বচ্চন (আই ওয়ান্ট টু টক), কার্তিক আরিয়ান (চান্দু চ্যাম্পিয়ন)

সেরা অভিনেত্রী (প্রধান চরিত্রে): আলিয়া ভাট (জিগরা)

সেরা অভিনেতা (সমালোচক): রাজকুমার রাও (শ্রীকান্ত)

সেরা অভিনেত্রী (সমালোচক): প্রতিভা রান্তা (লাপাতা লেডিজ)

সেরা পার্শ্ব অভিনেতা (পুরুষ): রবি কিষাণ (লাপাতা লেডিজ)

সেরা পার্শ্ব অভিনেত্রী (নারী): ছায়া কদম (লাপাতা লেডিজ)

সেরা পরিচালক: কিরণ রাও (লাপাতা লেডিজ)

সেরা গল্প: আদিত্য ধর ও মোনাল ঠক্কর (আর্টিকেল ৩৭০)

সেরা সংলাপ: স্নেহা দেশাই (লাপাতা লেডিজ)

সেরা সংগীত: রাম সম্পত (লাপাতা লেডিজ)

সেরা গায়ক: অরিজিৎ সিং (লাপাতা লেডিজ)

সেরা গায়িকা: মধুবন্তী বাগচি (স্ত্রী ২)

সেরা নবাগত অভিনেত্রী: নিতাংশি গোয়েল (লাপাতা লেডিজ)

সেরা নবাগত অভিনেতা: লক্ষ্য (কিল)

সেরা নবাগত পরিচালক: কুনাল খেমু (মাদগাঁও এক্সপ্রেস), আদিত্য সুহাস জাম্ভলে (আর্টিকেল ৩৭০)

সমালোচকদের নির্বাচিত সেরা ছবি: আই ওয়ান্ট টু টক

এছাড়া লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেয়েছেন দুই কিংবদন্তি জিনাত আমান ও শ্যাম বেনেগাল। আর আরডি বর্মন অ্যাওয়ার্ড ফর আপকামিং ট্যালেন্ট ইন মিউজিক গেছে অচিন্ত ঠাক্করের হাতে। তিনি ‘জিগরা’ ও ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’ ছবির জন্য পুরস্কারটি পেয়েছেন।

Tags: 'লাপাতা লেডিজঅভিষেক বচ্চনআলিয়া ভাটকরণ জোহরকার্তিক আরিয়ানশাহরুখ খান
Previous Post

বিগত নির্বাচনে দায়িত্ব পালনকারীদের আসন্ন নির্বাচনে দায়িত্ব দেয়া হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

Next Post

অভিযুক্ত সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

Next Post
বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা নির্বাচন পরবর্তী সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

অভিযুক্ত সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

Bengali politician speaking at a press conference with microphones and media. Channel i News - চ্যানেল আই নিউজ

পিআর পদ্ধতির মতো চাপিয়ে দেওয়া কিছু মানুষ গ্রহণ করবে না: বিএনপি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT