চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈদে মুক্তির তালিকা থেকে সরে গেল অন্তর্জাল-রিভেঞ্জ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:04 অপরাহ্ন 23, জুন 2023
in বিনোদন
A A
অন্তর্জাল-রিভেঞ্জ সিনেমার পোস্টার যেখানে দুই মুখের মুখোমুখি দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ঈদে মুক্তি প্রতীক্ষিত ছবিগুলোর মধ্যে ছিল প্রিয়তমা, সুড়ঙ্গ, প্রহেলিকা, অন্তর্জাল, লাল শাড়ি, রিভেঞ্জ, ক্যাসিনো! এগুলোর মধ্যে সর্বাধিক আলোচনা তৈরি করেছে শাকিব অভিনীত ‘প্রিয়তমা’ ও নিশো অভিনীত ‘সুড়ঙ্গ’। এই দুই ছবি এতই আলোচনায় যে সেই তুলনায় অন্য ছবি নিয়ে মাতামাতি অনেকটা মলিন!

এরমধ্যে মুক্তি চূড়ান্ত থাকলেও শেষ সময়ে এসে দীপংকর দীপন পরিচালিত ‘অন্তর্জাল’ ও এমডি ইকবাল পরিচালিত বুবলী ও রোশান অভিনীত ‘রিভেঞ্জ’ সিনেমা দুটি মুক্তির তালিকা থেকে সরে গেছে।

গুঞ্জন শোনা যাচ্ছিলো, হল না পাওয়ায় ছবি দুটি সরে গেছে। তবে ছবি সংশ্লিষ্টরা বলছেন অন্যকথা।

‘অন্তর্জাল’ সিনেমায় আছেন সিয়াম আহমেদ, বিদ্যা সিনহা মিম, সুনেরাহ বিনতে কামাল, এবিএম সুমন, মাশরুর ইনান, অমিত সিনহা, মোহাম্মদ আলী হায়দার ও রওনক হাসান। তিন তরুণের বুদ্ধিভিত্তিক উদ্ভাবন আর সাইবার হামলা নিয়ে এক কল্পিত দুনিয়ার বাস্তব লড়াই দেখা যাবে ‘অন্তর্জাল’ সিনেমায়।

‘অন্তর্জাল’ ছবি সংশ্লিষ্টরা বলছেন, ভিএফএক্স’র কাজ বাকি থাকায় ছবিটি ঈদে আসবে না। মুক্তি পেতে পারে ঈদের তিন সপ্তাহ পরে অর্থাৎ ২১ জুলাই।

‘রিভেঞ্জ’ পরিচালনা করছেন এমডি ইকবাল। এক সাক্ষাৎকারে তিনি জানান, ঈদে ডিপজলের ছবি মুক্তি পাবে। তার অনুরোধে তিনি ‘রিভেঞ্জ’ মুক্তি দিচ্ছেন না। এমডি ইকবাল বলেন, তাকে (ডিপজল) আমি অভিভাবক মনে করি। তার সঙ্গে যেন ক্ল্যাশ না হয় এজন্য তার অনুরোধে মুক্তি দিচ্ছি না।

তবে নাম প্রকাশ না করার শর্তে ঈদের সিনেমা পরিবেশনার সঙ্গে জড়িত একাধিক ব্যক্তি চ্যানেল আই অনলাইনকে জানিয়েছেন, ঈদে সিঙ্গেল ও মাল্টিপ্লেক্সগুলোতে দাপট দেখাতে পারে সুপারস্টার শাকিব খানের ‘প্রিয়তমা’। সেই সঙ্গে আলোচনা সৃষ্টি করতে পারে আফরান নিশো অভিনীত ছবি ‘সুড়ঙ্গ’।

মূলত এই দুই ছবিতেই সিনেমা হল মালিক ও বুকিং এজেন্টরা বেশী আগ্রহী হচ্ছেন। এমনকি সিনেপ্লেক্সগুলোতেও শাকিব-নিশোর ছবিগুলো সর্বাধিক শো পাওয়ার কথা শোনা যাচ্ছে। এ কারণে সিনেমা হল সংশ্লিষ্টদের অন্য ছবি নিয়ে আগ্রহ তুলনামূলক কম! তাই মুক্তি চূড়ান্ত থাকলেও ব্যবসায়িক দিক বিবেচনায় নিজেদের ছবি সরিয়ে নিচ্ছেন।

Tags: অন্তর্জালঅমিত সিনহাঈদের ছবিএবিএম সুমনবিদ্যা সিনহা মিমমাশরুর ইনানমোহাম্মদ আলী হায়দাররওনক হাসানরিভেঞ্জলিড বিনোদনসিনেমাসিয়াম আহমেদসুনেরাহ বিনতে কামাল
Previous Post

ঈদে ‘পরী’র ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার

Next Post

২০৩০ বিশ্বকাপ আয়োজনের দৌড় থেকে সরে যাচ্ছে সৌদি

Next Post
সৌদি আরবের পতাকাসহ ২০২২ বিশ্বকাপ ট্রফি ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

২০৩০ বিশ্বকাপ আয়োজনের দৌড় থেকে সরে যাচ্ছে সৌদি

Schweizerische Nationalbank signage on a historic building in Switzerland. Channel i News - চ্যানেল আই নিউজ

সুইস ব্যাংক থেকে বাংলাদেশিদের টাকা কোথায় গেছে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT