চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভালো সিনেমাকে উৎসাহ দিতে পুরস্কারের ঘোষণা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:46 অপরাহ্ন 13, আগস্ট 2023
in বিনোদন
A A
চ্যানেল আই অনলাইন পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অতিথি ও অতিথিরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রথমবার চলচ্চিত্র সংশ্লিষ্টদের সেরা কাজের পুরস্কার প্রদানের উদ্যোগ নিচ্ছে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি। আয়োজনের সহযোগিতা করছে এটিএন বাংলা। ‘এটিএন-বিএফডিএ অ্যাওয়ার্ড ২০২২’  নামে এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানে ২০২২ সালে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্রের মধ্য থেকে ২১টি বিভাগে ২২টি পুরস্কার দেওয়া হবে।

সম্প্রতি বিএফডিসির ৮নম্বর ফ্লোরে এক সংবাদ সম্মেলনের এ তথ্য জানানো হয়। আয়োজনের শুরুতেই বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির মহাসচিব শাহীন সুমন জানান, চলতি বছরের ২৮ অক্টোবরে আয়োজন করা হবে এই অ্যাওয়ার্ড অনুষ্ঠান।

২৪ আগস্টের মধ্যে পরিচালক সমিতিতে সিনেমাগুলো জমা দেওয়ার আহ্বান জানান তিনি। সিনেমাগুলো জমা দিতে হবে পেন ড্রাইভ বা ডিভিডির মাধ্যমে।

অনুষ্ঠানে ‘এটিএন-বিএফডিএ অ্যাওয়ার্ড ২০২২’ আয়োজন উপলক্ষে এটিএন বাংলা ও চলচ্চিত্র পরিচালক সমিতির মধ্যে চুক্তি সই হয়। চুক্তিপত্রে স্বাক্ষর করেন চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি কাজী হয়াৎ ও এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজর রহমান।

পরিচালক সমিতির বর্তমান কমিটির সভাপতি প্রখ্যাত নির্মাতা কাজী হায়াত বলেন, পুরস্কার দেওয়ার মূল উদ্দেশ্য শিল্পী এবং কলাকুশলীদের উৎসাহিত করা। যেন তারা আরও ভালো এবং মানসম্মত কাজ করেন।

পরিচালক সমিতির সংবাদ সম্মেলন উপস্থাপনা করেন চিত্রনায়ক সাইমন সাদিক ও মামুনুল ইমন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোহেল রানা, ইলিয়াস কাঞ্চন, রোজিনা, অরুনা বিশ্বাস, নিপুণ আক্তার, নিরব, খোরশেদ আলম খসরু, মুশফিকুর রহমান গুলজার, চিত্রনায়ক ইমন, ছটকু আহমেদ, গাজী মাহবুব, শাহীন কবীর টুটুলসহ অনেকে।

যে সকল শাখায় পুরস্কার দেওয়া হবে: আজীবন সম্মাননা (পুরুষ ও নারী), শ্রেষ্ঠ চলচ্চিত্র, শ্রেষ্ঠ চলচ্চিত্র পরিচালক, শ্রেষ্ঠ অভিনেতা, শ্রেষ্ঠ অভিনেত্রী, শ্রেষ্ঠ খল অভিনেতা, শ্রেষ্ঠ কাহিনীকার, শ্রেষ্ঠ সংলাপ রচয়িতা, শ্রেষ্ঠ চিত্রনাট্যকার, শ্রেষ্ঠ চিত্রগ্রাহক, শ্রেষ্ঠ সম্পাদক, শ্রেষ্ঠ সংগীত পরিচালক, শ্রেষ্ঠ নৃত্য পরিচালক, শ্রেষ্ঠ কণ্ঠশিল্পী (পুরুষ) ও শ্রেষ্ঠ কণ্ঠশিল্পী।

এছাড়াও ওয়েব ফিল্মের ওপর পাঁচটি ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হবে। এগুলো হচ্ছে- শ্রেষ্ঠ ওয়েব ফিল্ম, শ্রেষ্ঠ পরিচালক, শ্রেষ্ঠ কাহিনীচিত্র, শ্রেষ্ঠ অভিনেতা ও শ্রেষ্ঠ অভিনেত্রী।

Tags: এফডিসিপরিচালক সমিতিলিড বিনোদনসিনেমা
Previous Post

ইংলিশ চ্যানেলে নৌকাডুবিতে ৬ অভিবাসীর প্রাণহানি

Next Post

আওয়ামী লীগ সবসময়ই ইসলামের খেদমত ও উন্নয়নে কাজ করেছে: প্রধানমন্ত্রী

Next Post
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইসলামের খেদমত ও উন্নয়নে সরকারের অবদান আলোচনা করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

আওয়ামী লীগ সবসময়ই ইসলামের খেদমত ও উন্নয়নে কাজ করেছে: প্রধানমন্ত্রী

হরিয়ানার বিভিন্ন জেলা মানচিত্র, বাংলাদেশি সংবাদ ও তথ্যের জন্য Channel i Online. Channel i News - চ্যানেল আই নিউজ

হরিয়ানার মুসলিমরা অর্থনৈতিক বয়কটের মুখোমুখি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT