চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শপথ নিল চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন কমিটি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:12 অপরাহ্ন 08, জুলাই 2026
in বিনোদন
A A
শিল্পী সমিতির নতুন কমিটির সদস্যরা শপথ নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২০২৮ মেয়াদের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সদস্যরা আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেছেন।

বুধবার (৮ জুলাই) সন্ধ্যায় বিএফডিসি’র আট নম্বর ফ্লোরে আনুষ্ঠানিকভাবে নতুন কমিটির দায়িত্ব গ্রহণের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। শপথ বাক্য পাঠ করান বিগত কমিটির সভাপতি মিশা সওদাগর।

নির্বাচনের আপিল কমিটির সদস্য কাজী হায়াত বলেন, এবারের নির্বাচন সুষ্ঠু হয়েছে। একজন সদস্য আপিল করেছিল সেটাও সুরাহা হয়েছে।

শপথ অনুষ্ঠানে নবনির্বাচিত সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরীসহ কার্যনির্বাহী পরিষদের ২১ সদস্য উপস্থিত ছিলেন।

শপথ গ্রহণের মধ্য দিয়ে আগামী দুই বছরের জন্য শিল্পী সমিতির দায়িত্ব আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেন তারা।

অনুষ্ঠানে চলচ্চিত্র অঙ্গনের অভিনয়শিল্পী, প্রযোজক, নির্মাতা ও শিল্পী সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন। নতুন নেতৃত্বের প্রতি শুভকামনা জানিয়ে অনেকেই চলচ্চিত্র শিল্পের উন্নয়ন, শিল্পীদের অধিকার রক্ষা এবং সমিতির কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যাশা ব্যক্ত করেন।

গত ৩ জুলাই অনুষ্ঠিত নির্বাচনে সভাপতি পদে শিবা শানু এবং সাধারণ সম্পাদক পদে জয় চৌধুরী নির্বাচিত হন। তারা পরাজিত করেন আরেক সভাপতি প্রার্থী আরমান ও অভিনেত্রী মুক্তিকে।

নির্বাচিত সভাপতি শিবা শানু এবং সেক্রেটারি জয় চৌধুরী ছাড়াও কমিটিতে নির্বাচিতরা হলেন, সহ-সভাপতি ইলিয়াস কোবরা, ডিএ তায়েব।

সহসাধারণ সম্পাদক সুব্রত, সাংগঠিক সম্পাদক সনি রহমান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পারভেজ চৌধুরী আবির, দপ্তর ও প্রচার সম্পাদক জ্যাকি আলমগীর , সাংস্কৃতিক ও ক্রিয়া সম্পাদক মারুফ আকিব, কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন কামরুজ্জামান কমল নির্বাচিত হয়েছেন।

কার্যকরী সদস্য হিসেবে নির্বাচিত ১১ জন হলেন আলী রাজ ,কাবিলা, কায়েস আরজু, জেসমিন, নাসরিন, ফরহাদ, শিপন মিত্র, রাকা, চিকন আলী, শিরিন শিলা এবং সুশান্ত।

Tags: আলী রাজকাবিলাকায়েস আরজুচলচ্চিত্র শিল্পী সমিতিচিকন আলীজেসমিননাসরিনফরহাদরাকালিড বিনোদনশিপন মিত্রশিরিন শিলা
Previous Post

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে মাদ্রাসার ওপর পাহাড়ধস, নিহতের সংখ্যা বাড়ছে

Next Post

রোহিঙ্গা সংকট সমাধানে মিয়ানমারসহ সব পক্ষের সাথে আলোচনা চলবে: প্রধানমন্ত্রী

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

রোহিঙ্গা সংকট সমাধানে মিয়ানমারসহ সব পক্ষের সাথে আলোচনা চলবে: প্রধানমন্ত্রী

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

ইরানের সাথে যুদ্ধবিরতি শেষ বলে মার্কিন প্রেসিডেন্টের ঘোষণা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT