চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আমি ভারতের জন্য যে কোনো মূল্য দিতে প্রস্তুত: রাহুল গান্ধী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:37 অপরাহ্ন 24, মার্চ 2023
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
প্রধান বক্তা বক্তৃতা দিচ্ছেন, পুষ্পস্তবক সহ একটি মঞ্চে. Channel i News - চ্যানেল আই নিউজ

কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে আজ সংসদ সদস্য হিসেবে অযোগ্য ঘোষণার পর তার প্রথম প্রতিক্রিয়ায় বলেছেন, যে কোন মূল্য দিতে প্রস্তুত। তার বিরুদ্ধে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘মোদি’ পদবি নিয়ে আপত্তিকর মন্তব্যের দায়ে মানহানির মামলায় দুই বছরের কারাদণ্ডের রায় ঘোষণার মাত্র এক দিনের মাথায় আজ শুক্রবার দুপুরে তাকে সংসদ সদস্য হিসেবে অযোগ্য ঘোষণা করেছে লোকসভা সচিবালয়।

রাহুল গান্ধী হিন্দিতে করা এক টুইটে বলেছেন, ‘আমি ভারতের জন্য লড়াই করছি এবং এর জন্য আমি যে কোনো মূল্য দিতে প্রস্তুত আছি’।

রাহুল গান্ধী ভারতের জন্য প্রস্তুত বলে টুইট করেছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ
রাহুল গান্ধী টুইটার পোস্ট

 

তিনি ভারতের কেরলার ওয়েনাডের লোকসভার সদস্য ছিলেন।

রাহুলকে লোকসভায় অযোগ্য ঘোষণার পর জরুরি বৈঠক ডেকেছে তার দল কংগ্রেস। এই বৈঠকে কংগ্রেসের স্টিয়ারিং কমিটি, সব রাজ্যের কংগ্রেসের সভাপতিসহ বিভিন্ন পর্যায়ের নেতাদের দিল্লিতে কংগ্রেসের সদর দপ্তরে হাজির থাকতে বলা হয়েছে। বৈঠকে পরবর্তী করণীয় নির্ধারণ করবে দলটি। সেই বৈঠকে উপস্থিত ছিলেন সোনিয়া গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধীও।

বৈঠক শেষে প্রিয়াঙ্কা গান্ধী তার ফেসবুকে একটি স্ট্যাটাস শেয়ার করেছেন। হিন্দিতে তিনি লিখেছেন, ‘এবার কমলার খোসা ছাড়াতে হবে’।

অব এখন সূর্য চেনে হবে।. Channel i News - চ্যানেল আই নিউজ
প্রিয়াঙ্কা গান্ধী ফেসবুকে স্ট্যাটাস

 

লোকসভা সচিবালয় রাহুল গান্ধীর নির্বাচনী এলাকা ওয়েনাডের আসন শূন্য ঘোষণা করেছে। নির্বাচন কমিশন এখন আসনটির জন্য বিশেষ নির্বাচনের ঘোষণা দিতে পারে। দিল্লিতে তাঁর সরকারি বাসভবন খালি করার জন্য রাহুল গান্ধী এক মাস সময় পাবেন।

কংগ্রেস অভিযোগ করেছে, এই পদক্ষেপের পিছনে রয়েছে ষড়যন্ত্র। তারা দাবি করেছে, রাহুল গান্ধী সরকারের জন্য কঠিন প্রশ্ন উত্থাপন করার কারণে তাকে চুপ করিয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।

অন্যদিকে বিজেপি এই পদক্ষেপকে ‘বৈধ’ বলে অভিহিত করেছে এবং বলেছে, একটি স্বাধীন আদালত তার মন্তব্যের জন্য বিচারিক রায় দিয়েছে। তারা দাবি করেছে, তিনি সমগ্র অনগ্রসর সম্প্রদায়কে অপমান করেছেন।

Tags: অযোগ্য ঘোষণাকংগ্রেস নেতানরেন্দ্র মোদীমানহানির মামলারাহুল গান্ধী
Previous Post

প্রথম রোজায় জমজমাট চকবাজার

Next Post

স্বাধীনতা দিবসে নৌবাহিনীর জাহাজ উন্মুক্ত: আইএসপিআর

Next Post
নৌবাহিনীর জাহাজের ছবি, স্বাধীনতা দিবসে উন্মুক্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

স্বাধীনতা দিবসে নৌবাহিনীর জাহাজ উন্মুক্ত: আইএসপিআর

বাংলাদেশ আওয়ামী লীগ এর লোগো, পতাকা ও লতাপাতা সহ. Channel i News - চ্যানেল আই নিউজ

আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা শনিবার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT