চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৩০০ কোটির ক্লাবে হৃতিক-দীপিকার ‘ফাইটার’!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:29 অপরাহ্ন 05, ফেব্রুয়ারি 2024
in বিনোদন
A A
হৃতিক ও দীপিকা সিনেমার দৃশ্যে রোমান্টিক মুহূর্তে মুখোমুখি দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

বক্স অফিসে বলিউড তারকা হৃতিক রোশান ও দীপিকা পাডুকোন অভিনীত সিনেমা ‘ফাইটার’ যে লম্বা রেসের ঘোড়া তারই প্রমাণ মিললো অবশেষে!  মুক্তির ১১ তম দিনে এসে বিশ্বব্যাপী ৩০০ কোটির ক্লাবে প্রবেশ করলো ছবিটি।

শুধু তাই নয়, মুক্তির পর দ্বিতীয় শনি ও রবিবারের ব্যবসায় প্রায় ৯০ শতাংশ বৃদ্ধিও দেখিয়েছে ‘ফাইটার’।

ভারতের ৭৫ তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে গেল ২৫ জানুয়ারি বিশ্বব্যাপী মুক্তি পেয়েছিল সিনেমাটি। বক্স অফিসে মুক্তির শুরুটা তেমন আশানুরূপ না হলেও হৃতিক-দীপিকার এই সিনেমা নিয়ে দর্শকদের উন্মাদনা ছিল তুঙ্গে।

২০০ কোটি রুপি বাজেটের ‘ফাইটার’ প্রথম দিনে আয় করেছিল ২২.৫ কোটি। দ্বিতীয় দিন ৩৯.৫ কোটি ঘরে তোলে এই সিনেমা। শনিবার ফাইটারের আয় হয় ২৮ কোটি। এরপর কম বেশি মিলিয়ে আয়ের তারতম্য শেষে ১১ তম দিনে এসে ভারতে ছবিটির আয় দাঁড়ায় ১৭৫.৭৫ কোটি রুপি।

হৃতিক অভিনীত প্রথম ‘অ্যারিয়াল অ্যাকশন’ ঘরানার সিনেমা বেশ পছন্দ হয়েছে চলচ্চিত্রপ্রেমীদের। সিনেমার অ্যাকশন তো বটেই, হৃতিক ও দীপিকার রসায়ন সবাই ভীষণ পছন্দ করেছেন। সেই সঙ্গে নজর কেড়েছেন অনিল কাপুর থেকে শুরু করে অক্ষয় ওবেরয়, করণ সিং গ্রোভার সহ অন্যরা।

এমনকি গত বছর মুক্তি প্রাপ্ত সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘পাঠান’র তুলনায়ও বেশি ভালো হয়েছে ‘ফাইটার’, এমনটাও দাবি করেছেন দর্শক থেকে শুরু করে সিনেমা বিশ্লেষকরা।

পাকিস্তানের তরফে ভারতের ওপর করা একটি সন্ত্রাসবাদী হামলার পর এয়ারস্ট্রাইকের প্রেক্ষাপটে নির্মিত হয়েছে ছবিটি। ‘ফাইটার’ ছবিতে বিমান বাহিনীর অফিসার হিসেবে ধরা দিয়েছেন হৃতিক ও দীপিকা। হৃতিকের চরিত্রের নাম ‘শামশের পাঠানিয়া’।

‘মিনল রাঠোর’ রূপে রয়েছেন দীপিকা। ছবিতে আরও রয়েছেন অনিল কাপুর, অক্ষয় ওবেরয়, করণ সিং গ্রোভার সহ অনেকে। ‘ফাইটার’ প্রযোজনা করেছে ভায়াকম ১৮ মোশন পিকচার্স।-হিন্দুস্থান টাইমস 

Tags: অক্ষয় ওবেরয়অনিল কাপুরকরণ সিং গ্রোভারদীপিকা পাড়ুকোনহৃতিক রোশন
Previous Post

২০২৬ বিশ্বকাপের ভেন্যু-সূচি জানাল ফিফা

Next Post

বিজিবি ক্যাম্পে আশ্রয় নিলো ৯৫ জন বিজিপি

Next Post
আবারও আমির সঙ্গে দেখা করতে পারছে না মিয়ানমারের সেনা কর্মকর্তারা. Channel i News - চ্যানেল আই নিউজ

বিজিবি ক্যাম্পে আশ্রয় নিলো ৯৫ জন বিজিপি

বিশাল সমুদ্রপৃষ্ঠের জাহাজের ছবি, জলবায়ু পরিবর্তনের প্রভাব বোঝায়. Channel i News - চ্যানেল আই নিউজ

২৪ ঘণ্টায় শতাধিক ফিলিস্তিনি নিহত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT