চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশে মুক্তির অনুমতি পেল ‘ফাইটার’, দেখা যাবে ২৫ জানুয়ারি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:04 অপরাহ্ন 21, জানুয়ারি 2024
in বিনোদন
A A
ফাইটার সিনেমার পোস্টার, তিনজন পাইলট যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আমদানির মাধ্যমে বছরের প্রথম মাসের শেষ সপ্তাহে অর্থাৎ ২৫ জানুয়ারি বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে হৃতিক রোশান, দীপিকা পাডুকোন, অনিল কাপুর অভিনীত ছবি ‘ফাইটার’।

খবরটি নিশ্চিত করেছেন আমদানিকারক প্রতিষ্ঠান অ্যাকশন কাট এন্টারটেইনমেন্টের অনন্য মামুন।

তিনি বলেন, বলিউড ও বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে একযোগে ‘ফাইটার’ বাংলাদেশের সিনেমা হলগুলোতে মুক্তি দেয়া হবে।

গেল বছরে একই প্রতিষ্ঠান থেকে আমদানির মাধ্যমে ‘পাঠান’, ‘কিসি কা ভাই কিসি কি জান’, ‘জওয়ান’, ‘অ্যানিমেল’ ও ‘ডানকি’ মুক্তি দেয়া হয়েছিল। তবে শাহরুখ খানের ‘জওয়ান’ ছবিটি ছাড়া অন্যগুলো সেভাবে ব্যবসা করতে পারেনি।

কিন্তু ‘পাঠান’, ‘অ্যানিমেল’, ‘ডানকি’ ছবিগুলো মাল্টিপ্লেক্স কেন্দ্রিক থিয়েটারে মোটামুটি ব্যবসা করতে সক্ষম হয়। তবে সিঙ্গেল স্ক্রিনে দর্শক টানতে ব্যর্থ হয়। সবচেয়ে বেশি ব্যবসায়িক বিপর্যয় হয় সালমান খানের ‘কিসি কা ভাই কি জান’ এর।

এবার আসছে বলিউডের বিখ্যাত নির্মাতা সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এরিয়াল অ্যাকশন ছবি ‘ফাইটার’। ইতোমধ্যে ট্রেলার ও গান দিয়ে ভায়াকম ১৮ মোশন পিকচার্স প্রযোজিত এই ছবিটি নজড় কাড়তে সক্ষম হয়। এতে আরও অভিনয় করছেন অক্ষয় ওবেরয়, করণ সিং গ্রোভারসহ অনেকে।

পাকিস্তানের তরফে ভারতের ওপর করা একটি সন্ত্রাসবাদী হামলার পর এয়ারস্ট্রাইকের প্রেক্ষাপটে নির্মিত হয়েছে ছবিটি। ‘ফাইটার’ ছবিতে বিমান বাহিনীর অফিসার হিসেবে ধরা দেবেন হৃতিক ও দীপিকা।

‘দরদ’ ছবির পরিচালক অনন্য মামুন বলেন, রবিবার তথ্য মন্ত্রণালয়ের চলচ্চিত্র শাখা থেকে ‘ফাইটার’ আমদানি করে মুক্তির অনুমতি পেয়েছি। দুই-একদিনের মধ্যে সেন্সরে জমা পড়বে ফাইটার। আশা করছি, বিশ্বব্যাপী একযোগে ‘ফাইটার’ বাংলাদেশের দর্শকরাও সিনেমা হলে উপভোগ করবেন।

‘ফাইটার’ আমদানি-তে বাংলাদেশে এলেও এর প্রেক্ষিতে রপ্তানিতে কোন ছবি ভারতে যাচ্ছে জানতে চাইলে অনন্য মামুন বলেন, অনেকগুলো ছবি রপ্তানির জন্য জমা দেয়া আছে। তবে বাংলাদেশের ঠিক কোন ছবিটি ভারতে যাচ্ছে আমার ঠিক জানা নাই।

Tags: অনিল কাপুরদীপিকা পাড়ুকোনফাইটারলিড বিনোদনসিদ্ধার্থ আনন্দহৃতিক রোশান
Previous Post

বৈশ্বিক অর্থনীতি সংস্কারে বাংলাদেশের ভূমিকা গুরুত্বপূর্ণ: জাতিসংঘের মহাসচিব

Next Post

কোহলিকে স্লেজিংয়ের পরামর্শ ইংল্যান্ডের সাবেক স্পিনারের

Next Post
বিরাট কোহলি স্লেজিংয়ের পরামর্শের জন্য মনোযোগী. Channel i News - চ্যানেল আই নিউজ

কোহলিকে স্লেজিংয়ের পরামর্শ ইংল্যান্ডের সাবেক স্পিনারের

প্রধানমন্ত্রীর ছয় উপদেষ্টার ছবি, বিভিন্ন পেশার ব্যক্তিরা. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রীর ছয় উপদেষ্টার দপ্তর বণ্টন 

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT