চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উত্তাল সাগর, কক্সবাজারের অর্ধশত গ্রাম প্লাবিত

সরওয়ার আজম মানিক by সরওয়ার আজম মানিক
9:09 অপরাহ্ন 30, মে 2025
in - টপ লিড নিউজ, কক্সবাজার, জনপদ
A A
উত্তাল সাগর ও প্লাবিত কক্সবাজারের গ্রাম, মানুষ সমুদ্রের পাশে অবস্থান করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

স্থল নিম্নচাপের প্রভাবে সাগরে সঞ্চালনশীল মেঘমালা তৈরী হচ্ছে। এ কারণে উপকূলীয় এলাকায় দমকা-ঝড়ো হাওয়া বয়ে যাচ্ছে। এর প্রভাব সাগর উত্তাল রয়েছে। উত্তাল সাগরের আগ্রাসনের কবলে পড়েছে কক্সবাজারের উপকূলীয় এলাকাসমূহ। একই সঙ্গে বৃষ্টির কারণে কক্সবাজারের অন্তত অর্ধশত গ্রাম প্লাবিত হয়েছে। পানিবন্দি হয়ে পড়েছে প্রবাল দ্বীপ সেন্টমার্টিনের পুরোটাই।

কক্সবাজার আবহাওয়া অফিসের সহকারি আবহাওয়াবিদ মো. আব্দুল হান্নান বলেন, স্থল নিম্নচাপটির প্রভাবে সাগরে সঞ্চালনশীল মেঘমালা তৈরী হচ্ছে। এ কারণে উপকূলীয় এলাকায় দমকা-ঝড়ো হাওয়া বয়ে যাচ্ছে। ফলে কক্সবাজারে এখনও ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত বলবত আছে। এতে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। শুক্রবার দুপুর ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় কক্সবাজারে মোট বৃষ্টিপাতের পরিমাণ ১৫২ মিলিমিটার।

শুক্রবার বেলা ১১ টার দিকে সুগন্ধা পয়েন্টে গিয়ে দেখা যায়, সাগর উত্তাল, জোয়ারের সময় সাগরের পানি স্বাভাবিকের চেয়ে অনেক বেশি উচ্চতায় প্রবাহিত হচ্ছে। একের পর এক ঢেউয়ের আঘাতে ক্ষতিগ্রস্ত হচ্ছে দোকানপাট, ঝুঁকিতে পড়েছে সরকারি নানা স্থাপনা। এরই মধ্যে নিষেধাজ্ঞা অমান্য করে সাগরের ভয়ঙ্কর রূপ দেখতে ভিড় করেছে হাজারো ভ্রমণপিপাসু। তবে মাইকিং কিংবা সতর্ক করে তাদের সরিয়ে দিতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন লাইফ গার্ড ও ট্যুরিস্ট পুলিশ।

এ পরিস্থিতিতে কক্সবাজারে জেলার কুতুবদিয়া, মহেশখালী, পেকুয়া ও টেকনাফের সেন্টমার্টিন দ্বীপসহ সমুদ্র উপকূলের অন্তত ৫০টি এলাকায় বৃষ্টি এবং জোয়ারের পানিতে প্লাবিত হওয়ার তথ্য মিলেছে।

সবচেয়ে নাজুক পরিস্থিতি দ্বীপ উপজেলার কুতুবদিয়ার। এ দ্বীপের দক্ষিণে আলী আকবর ডেইল ইউনিয়নে কবি জসীম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের পাশে বেড়িবাঁধ লাগোয়া বায়ুবিদ্যুৎ প্রকল্প। বিদ্যুৎ প্রকল্প ভবনের দক্ষিণ পাশে ৫০ মিটারের মতো ভাঙা বেড়িবাঁধ দিয়ে জোয়ারের পানি ঢুকছে। এতে এ ইউনিয়নের পূর্বপাড়া, সন্দ্বীপপাড়া, হাইস্কুল পাড়া ও শান্তি বাজার এলাকা অন্তত তিনফুট জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে।

পাশের কৈয়ারবিল ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান শফিউল আলম কুতুবী জোনান, তার ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বেড়িবাঁধসংলগ্ন মৌলভী পাড়া ও মফজল আহমদ পাড়ার অন্তত ২০০ বাড়িতে পানি ঢুকেছে। একইভাবে উপজেলার উত্তর ধুরং ইউনিয়নের মিয়ারাকাটা ও দক্ষিণ ধুরংয়ের বাতিঘর পাড়া এলাকায় ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ দিয়ে পানি ঢুকছে বলে জানিয়েছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন আল আজাদ।

টেকনাফ-সেন্টমার্টিন রুটের সার্ভিস ট্রলার সমিতির সভাপতি রশিদ আহমদ জানান, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে চার দিন ধরে সবধরনের নৌচলাচল বন্ধ রাখা হয়েছে। এতে পণ্যবাহী ট্রলারও বন্ধ রয়েছে। এছাড়া জেলার সদর, ঈদগাঁও, রামু, চকরিয়া, মহেশখালী ও পেকুয়ায় লাখো পরিবার পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছে। প্রতিবছর বর্ষায় বৃষ্টিতে এসব এলাকায় পাহাড় ধসে প্রাণহানির ঘটনা ঘটছে।

Tags: কক্সবাজারসাগর
Previous Post

গাজায় জোরপূর্বক অনাহারের শিকার ফিলিস্তিনিরা: জাতিসংঘ

Next Post

অসহ্য বর্জ্যই হতে পারে অর্থনৈতিক সমৃদ্ধির উৎস

Next Post
ঢাকার রাস্তায় আবর্জনার স্তূপ ও দূষণ. Channel i News - চ্যানেল আই নিউজ

অসহ্য বর্জ্যই হতে পারে অর্থনৈতিক সমৃদ্ধির উৎস

বাংলাদেশ ক্রিকেটার সাকিব আল হাসান বিমানবন্দরে পৌঁছেছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

সাকিবের ফেরার বিষয়ে যা বললেন বিসিবির নতুন সভাপতি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT