চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেনেগালকে বিদায় করে কোয়ার্টারে ইংল্যান্ড, প্রতিপক্ষ ফ্রান্স

common by common
3:15 পূর্বাহ্ন 05, ডিসেম্বর 2022
in ফুটবল, স্পোর্টস
A A
England women's football team celebrating on the field after scoring. Channel i News - চ্যানেল আই নিউজ

সাদিও মানের মতো তারকাকে ছাড়াই বিশ্বকাপের নকআউট পর্বে পা রেখেছিল সেনেগাল। আরও সামনে এগিয়ে যাওয়ার লক্ষ্যে অবশ্য সফলতা এলো না। শেষ ষোলোর লড়াইয়ে পেরে ওঠা হয়নি। আফ্রিকার দেশটিকে ৩-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালের টিকিট কেটেছে ইংল্যান্ড। যেখানে প্রতিপক্ষ ফ্রান্স।

সেমিফাইনালে ওঠার লড়াইয়ে ১০ ডিসেম্বর বাংলাদেশ সময় রাত ১টায় আল বাইত স্টেডিয়ামে ফ্রান্সের মুখোমুখি হবে গ্যারেথ সাউথগেটের শিষ্যরা। পোল্যান্ডকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে গেছে বর্তমান চ্যাম্পিয়ন দিদিয়ের দেশমের ফ্রান্স।

রোববার রাতে আল বাইত স্টেডিয়ামে ম্যাচের ২২ মিনিটে প্রথম সুযোগটি পায় সেনেগাল। ইসমাঈল সেরের বক্সের মধ্যে থেকে নেয়া শট পোস্টের উপর দিয়ে চলে যায়। ৩১ মিনিটে ইসমাঈল সেরের পাসে বল পেয়ে বাঁ-পায়ে শট নেন বৌলে দিয়া। যা প্রতিহত করেন ইংলিশ গোলরক্ষক জর্ডান পিকফোর্ড।

সাত মিনিট পর জুড বেলিংহামের অ্যাসিস্টে বল নিয়ে বাঁ-পায়ের কিকে জালে জড়িয়ে ইংল্যান্ডকে এগিয়ে দেন জর্ডান হেনডারসন। ৪১ মিনিটে বুকায়ো সাকার ক্রসে বল পাওয়া হ্যারি কেন পোস্টের অনেক উপর দিয়ে শট নিলে ব্যবধান বাড়েনি।

বিরতির আগে যোগ করা সময়ের তৃতীয় মিনিটে পাল্টা আক্রমণে ফিল ফোডেনের থেকে বল নিয়ে অরক্ষিত রক্ষণের সুযোগ তোলেন কেন। গোলরক্ষককে একা পেয়ে ডান পায়ে নিশানাভেদ করেন।

ম্যাচের ৫৬ মিনিটে লুক শয়ের থেকে বল নেয়া কেনের শট ঠেকান এডুয়ার্ড মেন্ডি। পরের মিনিটে অবশ্য ফোডেনের অ্যাসিস্টে বল নিয়ে লক্ষ্যভেদ করেন বুকায়ো সাকা। ইংল্যান্ড বড় ব্যবধানে জয়ের পথে থাকে। বাকি সময়ে ম্যাচে ফিরতে পারেনি বিপর্যস্ত সেনেগাল।

Tags: আল বাইত স্টেডিয়ামকাতার বিশ্বকাপ-2022কেনফিফা বিশ্বকাপ ইংল্যান্ডফিফা বিশ্বকাপ সেনেগালফোডেনমেন্ডিসেমিলিড ফিফা বিশ্বকাপ
Previous Post

এমবাপের অনন্য কীর্তির রাতে শেষ আটে ফ্রান্স

Next Post

বিক্ষোভের জেরে বাধ্যতামূলক ‘হেডস্কার্ফ আইন’ পর্যালোচনায় ইরান

Next Post
ইরানে নারীরা হেডস্কার্ফ পরে বিক্ষোভে অংশ নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিক্ষোভের জেরে বাধ্যতামূলক ‘হেডস্কার্ফ আইন’ পর্যালোচনায় ইরান

শিশুর ছবি, অপহরণের ৫৬ ঘণ্টা পর মরদেহ উদ্ধার, বাংলাদেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

অপহরণের ৫৬ ঘণ্টা পর মাটির নিচে থেকে শিশুর মরদেহ উদ্ধার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT