চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেসিকে নিয়ে এখনও ভাবেনি নেদারল্যান্ডস

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:45 অপরাহ্ন 08, ডিসেম্বর 2022
in ফুটবল, স্পোর্টস
A A
নেদারল্যান্ডস ও আর্জেন্টিনা দলের ফুটবল খেলোয়াড়রা মাঠে. Channel i News - চ্যানেল আই নিউজ

কাতারের সবচেয়ে বড় স্টেডিয়াম লুসেইলে লিওনেল মেসির দিকে তাকিয়ে থাকবে আর্জেন্টিনা। সেমিফাইনালের লক্ষ্যে নামা লড়াইয়ে প্রতিপক্ষের সেরা তারকার দিকে বাড়তি নজর রাখবে নেদারল্যান্ডসও, এমনই স্বাভাবিক। ডাচ রক্ষণের তারকা নাথান আকে অবশ্য শুনিয়েছেন ভিন্ন কথা। মেসি নয়, পুরো আলবিসেলেস্তে দল নিয়েই ভাবছেন তারা।

শিরোপার লড়াইয়ে আরেকধাপ এগোতে শনিবার রাত একটায় মুখোমুখি হবে দুদল। লুইস ফন গালের দল নিজেদের নিয়ে আত্মবিশ্বাসী। ক্লাব ফুটবলে ম্যানচেস্টার সিটির সতীর্থ জুলিয়ান আলভারেজ ও মেসিকে প্রশংসায় ভাসিয়ে আকে জানিয়েছেন, সেমিতে ওঠার চেষ্টায় কেউ কাউকে একবিন্দু ছাড় দেবেন না।

আলবিসেলেস্তে অধিনায়ককে সর্বকালের অন্যতম সেরা ফুটবলার আখ্যা দিয়ে আকে বলেছেন, ‘মেসিকে আটকানো অনেক কঠিন হবে। এ ব্যাপারে অবশ্য এখনও কথা বলিনি। কয়েকটা দিন নির্ভার কাটিয়েছি, এখনও মেসিকে নিয়ে ভাবিনি।’

মেসিকে নিয়ে না ভাবলেও কোয়ার্টারে সবচেয়ে বড় বাধা লিওনেল স্কালোনির পুরো দলই, সেটা নিয়ে ভাবছেন ফন গালের শিষ্যরা। সব আর্জেন্টাইনের উপর নজর রাখছেন আকে, ‘এটা শুধু মেসিকে ঘিরে নয়। তাদের আরও দারুণ সব খেলোয়াড় আছে। কোয়ার্টারে দুর্দান্ত একটি খেলা হতে চলেছে।’

ক্লাব সতীর্থ আলভারেজকে প্রশংসায় ভাসিয়ে আকে শুনিয়েছেন আর্জেন্টাইন ফরোয়ার্ডের ইংরেজিতে দুর্বলতার কথাও, ‘মাঠে জুলিয়ান দুর্দান্ত খেলোয়াড়, মাঠের বাইরেও দারুণ মানুষ। তবে কিছুটা চুপচাপ। তিনি এখনও ইংলিশ শিখে নিচ্ছেন এবং সত্যিই ভালোভাবে বলতে পারছেন।’

শুক্রবার বাংলাদেশ সময় রাত ১টায় লুসেইল স্টেডিয়ামে কে হাসবে? সেটা বলবে সময়ই। আপাতত জম্পেশ লড়াই দেখতে মুখিয়ে বিশ্বকাপ।

Tags: আকেআলভারেজকাতার বিশ্বকাপ-2022ফিফা বিশ্বকাপ আর্জেন্টিনামেসিলুসেইল স্টেডিয়ামসেমিলিড ফিফা বিশ্বকাপ
Previous Post

করোনায় আক্রান্ত ১৩ জন

Next Post

দ্রুত চার্জিং স্মার্টফোন কি বিপদজ্জনক?

Next Post
fast charging smart

দ্রুত চার্জিং স্মার্টফোন কি বিপদজ্জনক?

প্রতিবাদী মানুষজন রাস্তায় বিক্ষোভ করছে, রাজনৈতিক আন্দোলন. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশের উন্নয়ন বনাম রাজনৈতিক খেলা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT