চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বকাপে বেসরকারি বিনিয়োগের পরিকল্পনা থেকে সরে দাঁড়াল ফিফা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:28 পূর্বাহ্ন 01, আগস্ট 2026
in ফুটবল, স্পোর্টস
A A
ফিফা কর্মকর্তার দৃঢ় চেহারা, বিশ্বকাপের পরিকল্পনা নিয়ে আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বকাপসহ নিজেদের টুর্নামেন্টগুলোর শেয়ার বা মালিকানা বেসরকারি বিনিয়োগকারীদের কাছে ফিফার বিক্রি করার পরিকল্পনা করেছিল ফিফা। এই প্রস্তাবের পর ফিফার বিপক্ষে দাঁড়িয়েছে উয়েফা ও কনক্যাকাফসহ মোট ৯৬টি দেশ। এবার সেই পরিকল্পনা থেকে সরে দাঁড়িয়েছে ফিফা।

বাংলাদেশ সময় শনিবার ভোরে আনুষ্ঠানিক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে ফিফা। সেখানে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেন, ‘সবার মতামত মনোযোগ দিয়ে শোনার পর এখন স্পষ্ট হয়েছে যে, এই প্রকল্প এমন ধরনের বিভক্তির সৃষ্টি করেছে। যা সমর্থনের মাত্রা যাই হোক না কেন, এর মূল উদ্দেশ্যের জন্য আর কল্যাণকর নয়। সে কারণে এই প্রস্তাবটি আর এগিয়ে নেওয়া হবে না।’

ইনফান্তিনোর এই পরিকল্পনায় ফিফার সঙ্গে উয়েফা ও কনক্যাকাফের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছে। সেই বৈরিতা কাটিয়ে তোলার বিষয়েও কথা বলেছেন ইনফান্তিনো, ‘আগামী দিন ও সপ্তাহগুলোতে আমি সব সংশ্লিষ্ট পক্ষকে আবারও একত্রিত করার চেষ্টা করব। আমাদের সবার অভিন্ন স্বার্থ। ফুটবলকে কেন্দ্র করে একসঙ্গে কাজ করার মাধ্যমে বিশ্বের সর্বত্র, বিশেষ করে যেসব দেশে সহায়তার প্রয়োজন সবচেয়ে বেশি, সেখানে ফুটবলের উন্নয়ন অব্যাহত রাখাই হবে আমাদের লক্ষ্য।’

বিশ্বকাপসহ বড় টুর্নামেন্টগুলো পরিচালনার জন্য ‘ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ’ (এফএফই) নামে একটি আলাদা বাণিজ্যিক সহায়ক প্রতিষ্ঠান গঠনের পরিকল্পনা করেছিল ফিফা। আর সেই নতুন প্রতিষ্ঠানেই বহিরাগত বা তৃতীয় পক্ষকে শেয়ার কেনার সুযোগ থাকবে।

পরিকল্পনা বাস্তবায়নে ফিফার মোট ২১১টি সদস্যদেশের ভোটাভুটির প্রয়োজন পড়বে, যেখানে প্রস্তাবটি পাস করতে সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর অন্তত ১০৬টি ভোটের সমর্থন প্রয়োজন। তবে উয়েফা ও কনক্যাকাফ মিলিয়ে যৌথভাবে ৯৬টি দেশের অ্যাসোসিয়েশন এ প্রস্তাবের বিপক্ষে অবস্থান নিয়েছে।

ফিফার এ প্রস্তাবের প্রতিবাদে সংস্থাটির অধীনে থাকা ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফার ৫৫টি সদস্যদেশ (অ্যাসোসিয়েশন) গত বৃহস্পতিবার একযোগে ভোট দিয়ে বিশ্বকাপ বর্জনের হুমকি দেয়। উত্তর ও মধ্য আমেরিকার ফুটবল নিয়ন্ত্রক সংস্থা কনক্যাকাফও জানায়, তাদের ৪১টি সদস্যদেশ এ পরিকল্পনা একবাক্যে প্রত্যাখ্যান করেছে। এমনকি ফুটবল বিক্রি হয়ে যাচ্ছে বলেও দাবি করেছেন অনেকে।

পরে শুক্রবার বিবৃতিতে ফিফা বলেছিল, ‘গণমাধ্যমের কিছু ভুল প্রতিবেদনের কারণে আমাদের পূর্বপরিকল্পিত আলোচনা কার্যক্রম ব্যাহত হয়েছে। তবে তথ্য ও সত্যের ওপর ভিত্তি করে প্রতিটি সদস্য অ্যাসোসিয়েশন যেন তাদের মতামত বা ভোট প্রদান করতে পারে, তা নিশ্চিত করতেই আমরা এ আলোচনাপ্রক্রিয়া এগিয়ে নিয়ে যাব।’

‘কেউ ফুটবল বিক্রি করছে না। ফিফা এমন চিন্তাভাবনা কখনো প্রশ্রয় দেবে না। জনসমক্ষে উঠে আসা বিভিন্ন পরামর্শ, মতামত ও উদ্বেগকে আমরা শ্রদ্ধা জানাই। একটি উন্মুক্ত ও গণতান্ত্রিক আলোচনার প্রতি আমাদের যে প্রতিশ্রুতি, আমরা তা পুনর্ব্যক্ত করছি।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘প্রতিটি সদস্যদেশ যেন নিজ নিজ অঞ্চলে ফুটবলের বড় বাণিজ্যিক সুযোগগুলোর অংশীদার হতে পারে, তা নিশ্চিত করতেই কেবল এফএফই গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে। এর ফলে ফিফা কিংবা ফুটবলের নিজস্ব চেতনা ও পরিচালনানীতিতে কোনো আঘাত আসবে না।’

Tags: ইনফান্তিনোউয়েফাকনক্যাকাফফিফাবিশ্বকাপলিড স্পোর্টস
Previous Post

বিএনপির স্থায়ী কমিটির বৈঠক আজ, রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে হতে পারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত

Next Post

মরক্কো থেকে স্পেনে ঢোকার চেষ্টায় নিহত ৫৭ অভিবাসী

Next Post
অভিবাসীরা স্পেনের উপকূলে সমুদ্রপথে প্রবেশের চেষ্টা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মরক্কো থেকে স্পেনে ঢোকার চেষ্টায় নিহত ৫৭ অভিবাসী

ভারতের প্রধানমন্ত্রী মোদি ভিডিও কনফারেন্সে অংশগ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

জন্তর মন্তরের বিক্ষোভে গালিগালাজ, আমি তাদের ক্ষমা করতে চাই বললেন মোদি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT