চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্রাজিল-ক্রোয়েশিয়া: পরিসংখ্যান কী বলছে?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:13 অপরাহ্ন 08, ডিসেম্বর 2022
in ফুটবল, স্পোর্টস
A A
ব্রাজিল ও ক্রোয়েশিয়া ফুটবল ম্যাচের ছবি, খেলোয়াড়রা উল্লাসে মেতে উঠেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

‘আমরা কোয়ার্টার ফাইনালে খেলার আগে সেমিফাইনালের কথা ভাবতে পারি না। আমাদের প্রতিপক্ষ ক্রোয়েশিয়ার প্রতি শ্রদ্ধা রেখে এই ম্যাচে মনোযোগ দিতে হবে। ক্রোয়েশিয়ার অনেক মানসম্পন্ন খেলোয়াড় রয়েছে। তারা আমাদের ১১০ ভাগ মনোযোগ আকর্ষণের প্রাপ্য দল।’

হেক্সা মিশনে বিশ্বকাপ খেলতে যাওয়া ব্রাজিল যে কোয়ার্টার ফাইনাল ম্যাচ নিয়ে কতটা সতর্ক, দানি আলভেজের কথা থেকেই সেটি স্পষ্ট। ইতিহাস, ঐতিহ্য ও পরিসংখ্যানে এগিয়ে থাকলেও গত আসরের রানার্সআপ হওয়া প্রতিপক্ষকে সমীহই করছে সেলেসাও বাহিনী।

ফিফা র‍্যাঙ্কিংয়ে বর্তমানে শীর্ষে শিরোপা প্রত্যাশী ব্রাজিল। বিপরীতে ক্রোয়েশিয়া রয়েছে ১২তে। দুদলের ব্যবধান অনেক হলেও হাড্ডাহাড্ডি লড়াইয়ের পূর্বাভাস মিলছে।

শুক্রবার বাংলাদেশ সময় রাত ৯টায় এডুকেশন সিটি স্টেডিয়ামে মুখোমুখি হবে ব্রাজিল ও ক্রোয়েশিয়া। মুখোমুখি লড়াইয়ের ইতিহাস সাম্বার দেশটির একচেটিয়া প্রাধান্যের প্রমাণ দিচ্ছে। ৪ বারের দেখায় সেলেসাওরা ৩ বার জিতেছে, একবার হয়েছে ড্র। অর্থাৎ, প্রতিপক্ষের বিপক্ষে অপরাজেয় থাকার সুখস্মৃতি নিয়েই খেলতে নামবে টিটের শিষ্যরা।

বিশ্বমঞ্চে দুদলের সাক্ষাৎ হয়েছিল দুবার। ২০০৬ বিশ্বকাপে ১-০ গোলে ব্রাজিল জয় পায়। আট বছর পর ঘরের মাঠের বিশ্বকাপে সেলেসাওরা ৩-১ গোলে জিতে মাঠ ছেড়েছিল।

রিচার্লিসনের জোড়া গোলে সার্বিয়ার বিপক্ষে হেক্সা মিশনের শুরুটা ক্ল্যাসিক ঢংয়েই করে ব্রাজিল। পরের ম্যাচে কাসেমিরোর বাঁ-পায়ের দর্শনীয় গোলে সুইজারল্যান্ডকে পরাস্ত করে সেলেসাওরা, এক ম্যাচ হাতে রেখেই রেকর্ড পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা নকআউট পর্বে চলে যায়। মূল খেলোয়াড়দের বিশ্রাম দিয়ে ক্যামেরুনের বিপক্ষে বেঞ্চ বাজিয়ে দেখেছিলেন টিটে। ম্যাচটি ১-০ গোলে হেরে ধাক্কাও খান।

ঘুরে দাঁড়ানোর সামর্থ্য দলটির ঐতিহ্যগতভাবেই রয়েছে, প্রমাণে টিটের দল একেবারেই সময় নেয়নি। ছন্দময় ও নান্দনিকতার পসরা সাজানো পারফরম্যান্স দেখানোর অপেক্ষায় ছিল ব্রাজিল। গ্রুপপর্বে না হলেও শেষ ষোলোতে দেখা যায় জোগো বনিতোর ছন্দ। সাউথ কোরিয়াকে ৪-১ গোলে উড়িয়ে তারা কোয়ার্টার ফাইনালের লড়াইয়ে নামছে।

অন্যদিকে, মরক্কোর বিপক্ষে ড্র করে বিশ্বকাপ মিশনের শুরুতেই হোঁচট খায় ক্রোয়েশিয়া। ৩৬ বছর পর বৈশ্বিক আসরে খেলতে আসা কানাডার বিপক্ষে ৪-১ গোলের বড় জয় পায়। শেষ ম্যাচে বেলজিয়ামের সঙ্গে গোলশূন্য ড্র করে। গ্রুপ রানার্সআপ হয়ে নকআউটে পা রাখেন লুকা মদ্রিচরা।

শেষ ষোলোর লড়াইয়ে টাইব্রেকারে জাপানের স্বপ্নছুট থামিয়ে কোয়ার্টারে উঠে যায় ক্রোয়েশিয়া। নির্ধারিত সময়ের খেলা ছিল ১-১। অতিরিক্ত ৩০ মিনিটেও একই থাকে স্কোর। তারপর টাইব্রেকার। গোলরক্ষক ডমিনিক লিভাকোভিচ তিনটি শট ঠেকিয়ে দেন জাপানের, বনে যান ম্যাচের নায়ক।

সেমিফাইনালের টিকিট কাটার লড়াইয়ে এবার সেই ব্রাজিল ও ক্রোয়েশিয়া আলো কাড়তে চাইবে নিজেদের মতো করেই। নিজেদের সেরাটা দিয়ে ইতিহাসে তৃতীয়বারের মতো শেষ চারে যেতে চাইবে ক্রোয়েটরা, আর শিরোপার পথে আরেকধাপ এগোতে চাইবে ব্রাজিল।

Tags: আলভেসকাতার বিশ্বকাপ-2022নেইমারফিফা বিশ্বকাপ ক্রোয়েশিয়াফিফা বিশ্বকাপ ব্রাজিলমদ্রিচরিচার্লিসনসেমিলিড ফিফা বিশ্বকাপ
Previous Post

ব্যবসায়িক সহযোগীদের নিয়ে নগদের ‘সিনে নাইট’

Next Post

বিশ্বের সবচেয়ে পুরনো ফিল্ম স্কুলের আলাপে ‘আদিম’

Next Post
ফিল্ম স্কুলের আলোচনায় অংশগ্রহণকারী ব্যক্তি ও ভিডিও কনফারেন্স. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বের সবচেয়ে পুরনো ফিল্ম স্কুলের আলাপে ‘আদিম’

আর্জেন্টিনা ও নেদারল্যান্ডস দলের ফুটবল খেলোয়াড়রা মাঠে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

আর্জেন্টিনা-নেদারল্যান্ডস: ইতিহাস কী বলছে?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT