চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বকাপে প্রথমবার দুইয়ের বেশি গোল, প্রথম জয়ে টিকে থাকল মিশরের আশা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:11 পূর্বাহ্ন 22, জুন 2026
in ফুটবল, স্পোর্টস
A A
বিশ্বকাপে মিশর দলের খেলোয়াড়রা গোলের পর উল্লাস করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচের ৫৭ মিনিট পর্যন্ত ১-০ গোলে পিছিয়ে থেকেও দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছে মিশর। ৩-১ গোলের প্রত্যাবর্তনে বিশ্বকাপে নিজেদের টিকিয়ে রাখলেন মোস্তফা জিকো-মোহাম্মেদ সালাহরা। এ জয় মিশরের জন্য এক ইতিহাস, বিশ্বকাপে প্রথম জয়ের মুখ দেখল নীল নদের দেশটি, প্রথমবার দুইয়ের অধিক গোলও করল বিশ্বমঞ্চে।

বিশ্বকাপে প্রথমবার দুটি গোল করার আগের ইতিহাস বেশ পুরনো মিশরীয়দের, ১৯৯৪ আসরে হাঙ্গেরির বিপক্ষে ৪-২ গোলে হারের ম্যাচে ছিল তাদের সর্বাধিক গোল। ১৯৩৪ সালে নিজেদের প্রথম বিশ্বকাপে তারা শেষ ষোলোতে খেলেছিল, যেখান থেকেই ছিল বিশ্বকাপের মূলপর্বের শুরু। ১৯৯০ এবং ২০১৮ আসরে তারা গ্রুপপর্ব থেকে বিদায় নেয়। এবার নিজেদের চতুর্থ আসরে নেমে গ্রুপপর্বের প্রথম ম্যাচে বেলজিয়ামের বিপক্ষে ড্র করেছে আফ্রিকার দেশটি।

ম্যাচের প্রথমার্ধ ছিল পুরোপুরি নিউজিল্যান্ডের অধীনে। ১৫তম মিনিটেই ফিন সারম্যানের গোলে এগিয়ে যায় অল হোয়াইটসরা। ১-০তে পিছিয়ে বিরতিতে যায় মিশর।

দ্বিতীয়ার্ধে নেমে ম্যাচের দখল নেয় মিশির। ৫৮ মিনিটে মোস্তফা জিকোর গোলে সমতায় ফেরে আফ্রিকার দেশটি। ৬৭ মিনিটে নীল নদের দেশকে লিড এনে দেন মোহাম্মেদ সালাহ। ৮২ মিনিটের গোলে ইতিহাসে নিজেদের প্রথম জয় পুরোপুরি নিশ্চিত করেন মাহমুদ ট্রেজেগুয়েট।

জি গ্রুপে ২টি করে ম্যাচ শেষে। ১ জয় এবং ১ ড্রয়ে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে মিশর। ২ ড্র নিয়ে ২ পয়েন্টে দুইয়ে ইরান এবং তিনে আছে বেলজিয়াম। ১টি করে ড্র এবং হারে এক পয়েন্ট নিয়ে টেবিলে তলানিতে নিউজিল্যান্ড।

Tags: নিউজিল্যান্ডফিফা বিশ্বকাপ-২০২৬বিশ্বকাপ যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকোমিশরলিড স্পোর্টসসেমিলিড ২০২৬
Previous Post

স্পেনের পর উরুগুয়েকে রুখে দিয়েও পয়েন্ট আদায় করল কেপ ভার্দে

Next Post

পাঁচ দিনজুড়ে বৃষ্টির পূর্বাভাস

Next Post
বৃষ্টির মধ্যে ফুলের ঝোপের দৃশ্য, ঝরঝর বৃষ্টি পড়ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

পাঁচ দিনজুড়ে বৃষ্টির পূর্বাভাস

ট্রাম্প ও স্টারমার এর ছবি, রাজনৈতিক আলোচনা চলমান. Channel i News - চ্যানেল আই নিউজ

স্টারমারের পদত্যাগের দাবি ট্রাম্পের, গুঞ্জন নাকচ করল ডাউনিং স্ট্রিট

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT