চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টানা চার বিশ্বকাপে অনুমান সঠিক ছিল, এবার যাদের চ্যাম্পিয়ন বলছে ইএ স্পোর্টস

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:20 অপরাহ্ন 17, জুলাই 2026
in ফুটবল, স্পোর্টস
A A
ফিফা বিশ্বকাপ ২০২৬ এর ট্রফি ও দুই ফুটবল তারকা, স্পোর্টস নিউজ. Channel i News - চ্যানেল আই নিউজ

ফুটবল বিশ্বকাপের ফল নিয়ে বিভিন্ন সময়ে নানা প্রতিষ্ঠান ও বিশ্লেষক পূর্বাভাস দিয়ে থাকে। সেগুলোর মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় থাকে ভিডিও গেম নির্মাতা প্রতিষ্ঠান ইএ স্পোর্টস। কারণ, সর্বশেষ চারটি বিশ্বকাপে তাদের কম্পিউটারভিত্তিক সিমুলেশন শেষপর্যন্ত বাস্তবের ফলের সঙ্গে মিলে গেছে। সেই ধারাবাহিকতায় ২০২৬ বিশ্বকাপের ফাইনালের আগে নতুন ভবিষ্যদ্বাণী প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। তাদের হিসাব বলছে, এবার শিরোপা জিততে চলেছে স্পেন।

বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ২০১০ বিশ্বচ্যাম্পিয়ন স্পেন। প্রথম সেমিতে ফ্রান্সকে ২-০ গোলে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করে স্প্যানিয়ার্ডরা। অন্যদিকে ইংল্যান্ডকে ২-১ গোলে পরাজিত করে টানা দ্বিতীয়বার ফাইনালে উঠেছে আর্জেন্টিনা।

ইএ স্পোর্টসের পূর্বাভাস সত্যি হলে ১৬ বছর পর আবারও বিশ্বকাপের মুকুট পরবে স্পেন। ২০১০ সালে সাউথ আফ্রিকায় অনুষ্ঠিত বিশ্বকাপে প্রথমবার শিরোপা জিতেছিল তারা। বিপরীতে টানা দ্বিতীয় বিশ্বকাপ জয়ের স্বপ্ন ভেঙে যাবে লিওনেল মেসিদের।

ইএ স্পোর্টসের পূর্বাভাসকে গুরুত্ব দেয়ার অন্যতম কারণ তাদের সাম্প্রতিক সাফল্য। ২০১০ বিশ্বকাপে স্পেন, ২০১৪তে জার্মানি, ২০১৮তে ফ্রান্স এবং ২০২২তে আর্জেন্টিনাকে আগেভাগেই চ্যাম্পিয়ন হিসেবে বেছে নিয়েছিল প্রতিষ্ঠানটি। চারটি আসরেই শেষপর্যন্ত ওই দলগুলো শিরোপা জিতেছে।

অবশ্য তাদের সব পূর্বাভাসই যে নির্ভুল ছিল, তা নয়। ২০০৬ বিশ্বকাপের আগে চেক প্রজাতন্ত্রকে সম্ভাব্য চ্যাম্পিয়ন হিসেবে দেখিয়েছিল ইএ স্পোর্টস। কিন্তু দলটি সেবার গ্রুপ পর্বই পেরোতে পারেনি। এরপর অবশ্য টানা চারটি বিশ্বকাপে তাদের পূর্বাভাস বাস্তবে রূপ নেয়ায় নতুন করে আলোচনা শুরু হয়েছে এবারের ভবিষ্যদ্বাণী নিয়ে।

তবে পরিসংখ্যান কিংবা কম্পিউটার সিমুলেশনের চেয়ে শেষপর্যন্ত গুরুত্ব পাবে মাঠের পারফরম্যান্স। যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে রোববার রাতে অনুষ্ঠেয় ফাইনালে আর্জেন্টিনা নামবে টানা দ্বিতীয় বিশ্বকাপ জয়ের লক্ষ্যে, আর স্পেনের সামনে থাকবে ১৬ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার সুযোগ।

Tags: আর্জেন্টিনাইয়ামালফিফা বিশ্বকাপ-২০২৬বিশ্বকাপ যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকোমেসিলিড স্পোর্টসসেমিলিড ২০২৬স্পেন
Previous Post

বিশ্ব বাঘ দিবস উপলক্ষে শুরু হচ্ছে ‘প্যানটোনিক্স টাইগার রান ঢাকা-২০২৬’

Next Post

মেজর মোজাফফর গ্রেপ্তার, জিজ্ঞাসাবাদে মিলতে পারে গুরুত্বপূর্ণ তথ্য

Next Post
মেজর মোজাফফর গ্রেপ্তার, জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

মেজর মোজাফফর গ্রেপ্তার, জিজ্ঞাসাবাদে মিলতে পারে গুরুত্বপূর্ণ তথ্য

চ্যানেল আই অনলাইন বিশ্বকাপের খেলার মাঠে অতিথি ও দর্শকদের জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বকাপের আনন্দে জমজমাট চ্যানেল আই, প্রতিদিনই থাকছেন বিশিষ্ট অতিথিরা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT