চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পর্তুগালকে কলম্বিয়ান তারকা- ‘জিততে হলে মেরেই জিততে হবে’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:10 অপরাহ্ন 26, জুন 2026
in ফুটবল, স্পোর্টস
A A
কলম্বিয়ান তারকা ফুটবলার পর্তুগাল ম্যাচে হতাশ মুখে. Channel i News - চ্যানেল আই নিউজ

২০২৬ ফিফা বিশ্বকাপের গ্রুপ ‘কে’-এর শীর্ষস্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি হতে চলেছে কলম্বিয়া ও পর্তুগাল। দুদলই ইতোমধ্যে শেষ ৩২ নিশ্চিত করলেও গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে ম্যাচটি বাড়তি গুরুত্ব বহন করছে। আর সেই ম্যাচের আগে পর্তুগালকে কড়া বার্তা দিয়েছেন কলম্বিয়ার তারকা উইঙ্গার লুইস দিয়াজ।

রোববার ভোর সাড়ে ৫টায় মিয়ামির হার্ড রক স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল। এর আগে সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে পর্তুগালের বিপক্ষে ম্যাচ নিয়ে প্রশ্ন করা হলে কিছুটা রসিকতা করেই দিয়াজ বলেন, ‘আমরা উজবেকিস্তান নই। জিততে হলে আমাদের মেরেই জিততে হবে।’

দিয়াজের এই মন্তব্য ইতোমধ্যেই ফুটবল অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে। তার এই আত্মবিশ্বাসী বার্তা স্পষ্ট করে দিচ্ছে, শক্তিশালী পর্তুগালের বিপক্ষেও কোনো ছাড় দিতে রাজি নয় কলম্বিয়া।

গ্রুপ পর্বে এপর্যন্ত দুটি ম্যাচই জিতে পূর্ণ ছয় পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে কলম্বিয়া। প্রথম ম্যাচে উজবেকিস্তানকে ৩-১ গোলে হারানোর পর দ্বিতীয় ম্যাচে ডিআর কঙ্গোকে ১-০ গোলে পরাজিত করে তারা। সেই ম্যাচে ৭৫ মিনিটে জয়সূচক গোলটি করেন ড্যানিয়েল মুনোজ।

অন্যদিকে পর্তুগালের শুরুটা প্রত্যাশামতো না হলেও দ্রুত ঘুরে দাঁড়ায় দলটি। প্রথম ম্যাচে ডিআর কঙ্গোর বিপক্ষে ১-১ গোলে ড্র করার পর উজবেকিস্তানকে বড় ব্যবধানে হারিয়ে নকআউট পর্ব নিশ্চিত করে ক্রিশ্চিয়ানো রোনালদোর দল।

Tags: কলম্বিয়াপর্তুগালফিফা বিশ্বকাপ-২০২৬বিশ্বকাপ যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকোরোনালদোলিড স্পোর্টসসেমিলিড ২০২৬
Previous Post

ইনার হুইল ডিস্ট্রিক্ট অ্যাসেম্বলিতে নারী নেতৃত্ব নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা

Next Post

টু-থার্ড মেজরিটি নিয়ে সরকার গঠন করেছি, ধমক দিয়ে লাভ হবে না: শিক্ষামন্ত্রী

Next Post
শিক্ষামন্ত্রী সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

টু-থার্ড মেজরিটি নিয়ে সরকার গঠন করেছি, ধমক দিয়ে লাভ হবে না: শিক্ষামন্ত্রী

বাংলাদেশ ক্রিকেটাররা মাঠে জয় উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতকে হারিয়ে ইতিহাস আয়ারল্যান্ডের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT