চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইরানের ভ্রমণ নিষেধাজ্ঞায় ছাড় দিল যুক্তরাষ্ট্র

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:36 পূর্বাহ্ন 24, জুন 2026
in ফুটবল, স্পোর্টস
A A
বাংলাদেশ ফুটবল দল জিতের উল্লাসে ভরা খেলা শেষে উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

২০২৬ বিশ্বকাপে অংশ নেয়া ইরান জাতীয় ফুটবল দলের ওপর আরোপিত ভ্রমণ নিষেধাজ্ঞায় কিছুটা ছাড় দিয়েছে যুক্তরাষ্ট্র। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ম্যাচের দুই দিন আগে ভেন্যু শহরে পৌঁছাতে পারবে ইরান দল।

যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ জানিয়েছে, শুক্রবার মিসরের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ শেষে ইরান দলকে দেশ ছাড়তে হবে। তবে প্রথম দুই ম্যাচে সবকিছু স্বাভাবিক থাকায় তাদের যাতায়াতের ক্ষেত্রে কিছুটা ছাড় দেয়া হয়েছে।

বিশ্বকাপের শুরু থেকেই নানা জটিলতার মুখে ছিল ইরান। ভিসা সমস্যার পাশাপাশি নিরাপত্তাজনিত কারণে যুক্তরাষ্ট্রে নির্ধারিত বেস ক্যাম্প সরিয়ে মেক্সিকোতে নিতে হয়েছিল দলটিকে। এছাড়া প্রথম দুই ম্যাচে ম্যাচের আগের দিন ভ্রমণ করতে হওয়ায় বাড়তি ভোগান্তিও পোহাতে হয়েছে খেলোয়াড়দের।

বর্তমানে ‘জি’ গ্রুপে ২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ইরান। শেষ ম্যাচে মিশরের বিপক্ষে ইতিবাচক ফল পেলেই নকআউট পর্বে জায়গা পাওয়ার সম্ভাবনা জোরালো হবে তাদের।

Tags: ইরানফিফা বিশ্বকাপ-২০২৬বিশ্বকাপ যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকোমেসিলিড স্পোর্টসসেমিলিড ২০২৬
Previous Post

ভালো খেললে সুনাম, খারাপ করলে সময় শেষ: রোনালদো

Next Post

বুদিমিরের গোলে প্রথম জয় ক্রোয়েশিয়ার

Next Post
ক্রোয়েশিয়ার খেলোয়াড় বুদিমিরের গোলের জন্য দৌড়াচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বুদিমিরের গোলে প্রথম জয় ক্রোয়েশিয়ার

বাংলাদেশের একজন কৃষক, মাথায় পাটের টুপি পরিহিত, কৃষি কাজে ব্যস্ত।. Channel i News - চ্যানেল আই নিউজ

মারা গেছেন টাঙ্গাইলের ভাইরাল হওয়া সেই কৃষক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT