চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আর্জেন্টিনাকে ১-০তে হারাতে পারি’- কেপ ভার্দে প্রেসিডেন্ট

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:51 অপরাহ্ন 30, জুন 2026
in ফুটবল, স্পোর্টস
A A
আর্জেন্টিনা ফুটবল দলের খেলোয়াড়রা পতাকা নিয়ে উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বকাপের শেষ ৩২-এর ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার আগে বড় ধরনের আত্মবিশ্বাস দেখিয়েছেন কেপ ভার্দের প্রেসিডেন্ট জোসে মারিয়া নেভেস। তার বিশ্বাস, লিওনেল মেসিদের ১-০ গোলে হারিয়ে ইতিহাস গড়তে পারে তার দেশ।

ব্রিটিশ গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে নেভেস বলেছেন, ‘আমি মনে করি কেপ ভার্দে আর্জেন্টিনাকে ১-০তে হারাতে পারে। আমরা জয়ের লক্ষ্য নিয়েই খেলতে নামব। কোন দলের প্রতি প্রত্যাশা কম থাকলেও যদি তাদের জয়ের প্রবল ইচ্ছা থাকে, তাহলে সবই সম্ভব। ছোট দেশ হিসেবে কেপ ভার্দের কাজই হল সবাইকে চমকে দেয়া। আর্জেন্টিনার বিপক্ষে আমাদের জয়ের সম্ভাবনা শতভাগ।’

এবারই প্রথমবারের মতো বিশ্বকাপে খেলছে আফ্রিকার দেশ কেপ ভার্দে। গ্রুপ পর্বে স্পেন, উরুগুয়ে ও সৌদি আরবের বিপক্ষে তিনটি ড্র করে এবং উরুগুয়ের হারে নকআউট পর্বে জায়গা নিশ্চিত করে দলটি।

অন্যদিকে, গ্রুপ পর্বে অস্ট্রিয়া, আলজেরিয়া ও জর্ডানকে হারিয়ে শতভাগ জয় নিয়ে শেষ ৩২-এ উঠেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তিন ম্যাচে দলের আট গোলের মধ্যে ছয়টিই করেছেন অধিনায়ক লিওনেল মেসি।

আর্জেন্টিনাকে স্পষ্ট ফেবারিট ধরা হলেও নেভেস মনে করেন, এই ম্যাচই কেপ ভার্দের ভাগ্য লেখার সুযোগ। তিনি বলেছেন, ‘আমরা এই বিশ্বকাপে এসেছি নিজেদের ভাগ্য নিজেরাই লিখতে। চ্যাম্পিয়নদের মুখোমুখি হওয়াই আমাদের নিয়তি। তাই একই দৃঢ়তা, একই মানসিকতা এবং জয়ের লক্ষ্য নিয়েই আমরা আর্জেন্টিনা ও মেসির বিপক্ষে মাঠে নামব।’

Tags: আর্জেন্টিনাকেপ ভার্দেফিফা বিশ্বকাপ-২০২৬বিশ্বকাপ যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকোমেসিলিড স্পোর্টসসেমিলিড ২০২৬
Previous Post

পেনাল্টি নিতে ‘অনীহা’ ছিল জার্মানির কয়েকজনের, চাপে নাগেলসম্যান

Next Post

দেশের সব গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়: প্রধানমন্ত্রী

Next Post
প্রধানমন্ত্রী ঢাকায় এক বৈঠকে বক্তৃতা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশের সব গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়: প্রধানমন্ত্রী

হাসানুল হক ইনু আদালত থেকে বের হচ্ছেন, entouré de policiers. Channel i News - চ্যানেল আই নিউজ

মানবতাবিরোধী অপরাধের ৩ অভিযোগে হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT