চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বেলজিয়ামের স্কিল এবং স্পেনের গতি উপভোগ্য হবে: শেখ আসলাম

জাহিদ রহমান by জাহিদ রহমান
8:14 অপরাহ্ন 10, জুলাই 2026
in ফুটবল, স্পোর্টস
A A
শেখ আসলাম হাস্যোজ্জ্বল মুখে বসে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

রাত একটায় কোয়ার্টার ফাইনাল পর্বে স্পেন ও বেলজিয়ামের লড়াই। স্পেনের গোলপোস্ট এখনও অক্ষত, কোনো গোল খায়নি। এপর্যন্ত প্রতিপক্ষকে গোল দিয়েছে মোট ৯টি। স্পেন সেই শুরুতে কেপ ভার্দের সাথে ০-০ গোলে ড্র করেছিল। অবশ্য এরপর গ্রুপে ধারাবাহিকভাবে সৌদি আরবের বিরুদ্ধে ৪-০, উরুগুয়ের বিরুদ্ধে ১-০ গোলে জয়ী হয়। এরপর অষ্ট্রিয়ার বিরুদ্ধে ৩-০ , পর্তুগালের বিরুদ্ধে ১-০ গোলে জয়ী হয়ে কোয়ার্টার ফাইনালে উঠে এসেছে। এদিকে বেলজিয়াম গ্রুপ পর্বে মিশরের সাথে ১-১ গোলে ড্র, ইরানের সাথে ০-০ গোলে ড্র এবং নিউজিল্যান্ডের বিপক্ষে ৫-১ গোলে জয়ী হয়। এরপর শেষ বত্রিশ দলের লড়াই-এ সেনেগালকে ৩-২ গোলে পরাজিত করে। আর শেষ ষোলোতে এসে যুক্তরাষ্ট্রকে ৪-১ গোলে উড়িয়ে দেয়।

শুক্রবার রাতে স্পেন না বেলজিয়াম জয়ী হবে-এ প্রশ্নে দ্বিধাদ্বন্ধ রয়েছে। এককভাবে রায় দেওয়ার কিছু নেই। বলা হচ্ছে ফুটবলে এমন কিছু ম্যাচ থাকে, যেখানে শুধু দুই দলের লড়াই নয়, মুখোমুখি হয় দুটি ভিন্ন দর্শনও। স্পেন ও বেলজিয়ামের লড়াই তেমন এক চিত্রকল্প। একদিকে বলের দখল ধরে রেখে স্থির আক্রমণে বিশ্বাসী স্পেন, অন্যদিকে দ্রুত পাল্টা আক্রমণ, শারীরিক শক্তি ও সুযোগ কাজে লাগানোর দক্ষতায় ভরসা করা বেলজিয়াম। স্পেনের খেলার সবচেয়ে বড় শক্তি পাসিং ফুটবল। মাঝমাঠের নিয়ন্ত্রণ নিয়ে প্রতিপক্ষকে চাপে রাখা এবং উইং ব্যবহার করে আক্রমণ গড়ে তোলাই তাদেও দৃষ্টিনন্দন কৌশল। বল হারানোর পরই দ্রুত প্রেসং করে প্রতিপক্ষকে ভুল করতে বাধ্য করার সক্ষমতাও স্পেনের বৈশিষ্ট্য।

অন্যদিকে, বেলজিয়াম আলাদা। হয়তো দীর্ঘ সময় বলের দখল রাখতে চাইবে না। বরং প্রতিপক্ষের ভুলের অপেক্ষায় থেকে দ্রুত কাউন্টার অ্যাটাকে আঘাত হানাই হবে তাদের লক্ষ্য। সেট-পিস থেকেও তারা বড় হুমকি হয়ে উঠতে পারে। তবে ম্যাচের সবচেয়ে গুরুত্বপূর্ণ লড়াই হবে মাঝমাঠে। স্পেন যদি নিজেদের স্বাভাবিক ছন্দে খেলতে পারে, তাহলে ম্যাচের নিয়ন্ত্রণ তাদের হাতেই থাকবে। কিন্তু বেলজিয়াম যদি স্পেনের পাসিংয়ের গতি ভেঙে দিতে পারে এবং দ্রুত আক্রমণে সফল হয়, তাহলে ম্যাচের চিত্র বদলে যেতে পারে। তবে সময় যত গড়াবে, ততই ম্যাচে গতি ও উত্তেজনা বাড়বে।

কাগজে-কলমে স্পেন কিছুটা এগিয়ে থাকলেও ফুটবল কখনো শুধু পরিসংখ্যানের খেলা নয়। ৯০ মিনিটের লড়াইয়ে যে দল নিজেদের পরিকল্পনা সবচেয়ে ভালোভাবে বাস্তবায়ন করতে পারবে, তারাই শেষপর্যন্ত হাসবে। সব মিলিয়ে, দর্শকদের জন্য এটি হতে পাওে কৌশল, গতি, দক্ষতা ও মানসিক দৃঢ়তার এক জমজমাট লড়াই। এ ছাড়া আজকের এই ম্যাচে বেলজিয়ামের গোলরক্ষক কর্তোয়াও স্পেনের জন্য বড় বাধা হয়ে দাঁড়াতে পারে।

সাবেক তারকা ফুটবলার শেখ আসলাম বললেন, কোয়ার্টার ফাইনালে স্পেন বনাম বেলজিয়াম ম্যাচটি হবে অনবদ্য। একপেশে ম্যাচ হবে না। খুবই প্রতিদ্বন্ধিতাপূর্ন ম্যাচ হবে। এই দুটি ম্যাচেই নানান সমীকরণ থাকবে। কাউকে যে অনেক এগিয়ে রাখবেন তা কিন্তু নয়। আবার কোনো বিশেষ খেলোয়াড়ের কারণে ম্যাচ এলোমেলো হবে তাও নয়। সংঘবদ্ধ, সংগঠিত আক্রমণ দিয়েই ম্যাচ জিতবে হবে।

তিনি বলেন, ‘স্পেন গতিময় ফুটবল খেলে। এই দলে ইয়ামাল রয়েছে। সে কতক্ষণ খেলবে জানিনা। কিন্ত বেলজিয়ামে আবার লুকাকোও আছে। সেও সুযোগ সন্ধানি। দ্রুত এটা সেটা করে ফেলতে পারে। সে ক্ষমতা তার আছে। স্পেনের বিপক্ষে বেলজিয়ামের কৌশলটা কী হবে মাঠে দেখা যাবে। তবে স্পেনের ওপর সহসা আধিপত্য বিস্তার করা কঠিন হবে, সবমিলিয়ে মনে হচ্ছে এই ম্যাচে ছন্দময় ফুটবলের দেখা নাও যেতে পারে। বেলজিয়াম শারীরিক সক্ষমতাকে কাজে লাগাতে পারে।’

সবশেষে শেখ আসলাম বলেন, ‘বেলজিয়ামের স্কিল আর স্পেনের গতি আশা করি ভীষণ উপভোগ্য হবে।’

Tags: টাচ লাইনফিফা বিশ্বকাপ-২০২৬বিশ্বকাপ যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকোবেলজিয়ামমেসিলিড স্পোর্টসসেমিলিড ২০২৬স্পেন
Previous Post

সাইবার আস্থা: একটি ‘ডিজিটাল সেফ সিস্টেম’ পদ্ধতি

Next Post

ভোট চুরি জুলাইয়ের আগেও হয়েছে, পরেও হয়েছে: হাসনাত আবদুল্লাহ

Next Post
বিরোধী দলের নেতা হাসনাত আবদুল্লাহ ভোটের ব্যাপারে মন্তব্য করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ভোট চুরি জুলাইয়ের আগেও হয়েছে, পরেও হয়েছে: হাসনাত আবদুল্লাহ

পরিবেশ পদক ২০২৩ প্রদান অনুষ্ঠানে অতিথি ও বিজয়ীরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

উন্নয়ন ও প্রকৃতি একসাথে হাতে হাত রেখে চলবে: পরিবেশমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT