চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেসির পেনাল্টি মিস, লিড নিয়ে বিরতিতে মিশর

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:53 অপরাহ্ন 07, জুলাই 2026
in ফুটবল, স্পোর্টস
A A
আন্তর্জাতিক ফুটবল ম্যাচে মিশর ও আর্জেন্টিনা দলের খেলোয়াড়রা লড়াই করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে আর্জেন্টিনার বিপক্ষে দারুণ শুরু করেছে মিশর। প্রথমার্ধে এক গোল করার পাশাপাশি লিওনেল মেসির নেওয়া পেনাল্টিও ঠেকিয়ে ১-০ গোলের লিড নিয়েই বিরতিতে গেছে আফ্রিকার দলটি।

আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে মঙ্গলবার ম্যাচের ১৫তম মিনিটে শর্ট কর্নার থেকে গড়ে ওঠা আক্রমণে এগিয়ে যায় মিশর। মারওয়ান আতেয়ার বাড়ানো ক্রসে লিসান্দ্রো মার্টিনেজকে হারিয়ে শক্তিশালী হেডে বল জালে পাঠান ইয়াসির ইব্রাহিম। গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজের কিছুই করার ছিল না।

গোল হজমের আগ থেকেই নিজেদের স্বাভাবিক ছন্দে ছিল না আর্জেন্টিনা। মাঝমাঠে বারবার বল হারানো ও ভুল পাসের কারণে আক্রমণ সাজাতে হিমশিম খেতে হয় লিওনেল স্কালোনির শিষ্যদের।

৩১ মিনিটে সমতায় ফেরার দারুণ সুযোগ পায় আর্জেন্টিনা। মিশরের ডিফেন্ডার হাইসেম হাসানের ফাউলে পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি। স্পট কিক নিতে আসেন অধিনায়ক লিওনেল মেসি। তবে ডান দিকের নিচু কোণে নেয়া তার শট অসাধারণ দক্ষতায় ফিরিয়ে দেন গোলরক্ষক মোস্তাফা শোবির। দুর্দান্ত সেই সেভে মিশরের লিড অক্ষুণ্ন থাকে।

এরপর ৩৯ মিনিটে আবারও নায়ক হয়ে ওঠেন শোবির। নিকোলাস তাগলিয়াফিকোর নিখুঁত পাস থেকে বল পেয়ে কাছ থেকে জোরালো শট নেন জুলিয়ান আলভারেজ। কিন্তু দারুণ প্রতিক্রিয়ায় সেটিও ঠেকিয়ে দেন মিশর গোলরক্ষক।

৪৪ মিনিটে আর্জেন্টিনার আরও একটি বিপজ্জনক প্রচেষ্টা ব্যর্থ করে দেন শোবির। অন্যদিকে গোলের পর উল্লেখযোগ্য কোন আক্রমণ গড়ে তুলতে পারেনি মিশর। তবু রক্ষণে শৃঙ্খলা ধরে রেখে ১-০ গোলের লিড নিয়েই প্রথমার্ধ শেষ করে আফ্রিকার প্রতিনিধিরা।

Tags: আর্জেন্টিনাফিফা বিশ্বকাপ-২০২৬বিশ্বকাপ যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকোমিশরমেসিলিড স্পোর্টসসালাহসেমিলিড ২০২৬
Previous Post

ফ্যাশনের নানা দিক, ট্রেন্ড, ডিজাইন ও ইন্ডাস্ট্রির বাস্তবতা নিয়ে আলোচনা

Next Post

চট্টগ্রাম ও রাঙামাটিতে এইচএসসি পরীক্ষা স্থগিত

Next Post
চট্টগ্রাম ও রাঙামাটিতে ভারী বর্ষণে জলাবদ্ধতা সৃষ্টি. Channel i News - চ্যানেল আই নিউজ

চট্টগ্রাম ও রাঙামাটিতে এইচএসসি পরীক্ষা স্থগিত

আর্জেন্টিনা ও উরুগুয়ের ফুটবল ম্যাচের মুহূর্ত, খেলোয়াড়রা মাঠে অবস্থান করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

১৪ মিনিটের ঝড়, প্রত্যাবর্তনের মহাকাব্য লিখে কোয়ার্টারে আর্জেন্টিনা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT