চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অস্ট্রিয়াকে বিদায় করে শেষ ষোলোতে স্পেন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:02 পূর্বাহ্ন 03, জুলাই 2026
in ফুটবল, স্পোর্টস
A A
বিশ্বকাপ ফুটবল খেলোয়াড়রা মাঠে বলের জন্য লড়াই করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বকাপের নকআউট পর্বে নিজেদের সামর্থ্যের আরও এক ঝলক দেখাল স্পেন। অস্ট্রিয়াকে উড়িয়ে শেষ ষোলোর টিকিট নিশ্চিত করেছে লুইস দে লা ফুয়েন্তের দল। তাতে ২০১০ আসরের ফাইনাল জয়ের পর, এই প্রথম বিশ্বকাপের নকআউট ম্যাচের জয়ের স্বাদ পেল স্পেন। একই সঙ্গে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ৩৪ ম্যাচ অপরাজিত রইল দলটি।

লস অ্যাঞ্জেলসের সোফি স্টেডিয়ামে বৃহস্পতিবার রাতে শেষ বত্রিশের ম্যাচে অস্ট্রিয়াকে ৩-০তে উড়িয়ে জিতেছে স্পেন। স্পেনিয়ার্ডদের হয়ে জোড়া গোল করেছেন মিকেল ওয়েরজাবাল ও অন্যটি করেছেন পেদ্রো পোরো। অন্যদিকে আসর থেকে বিদায় নিল ইউরোপের আরেক দেশ অস্ট্রিয়া।

২০০৬ বিশ্বকাপে সুইজারল্যান্ডের পর, প্রথম ইউরোপিয়ান দল হিসেবে প্রতিযোগিতাটির কোন আসরে প্রথম চার ম্যাচেই জাল অক্ষত রাখতে পারল স্পেন। কেপ ভার্দের বিপক্ষে হতাশাজনক গোলশূন্য ড্রয়ের পর, টানা তিন জয়ের পথে কোন গোল না খেয়ে আটটি করল তারা।

শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ ছিল স্পেনের দখলে। বলের নিয়ন্ত্রণ, আক্রমণের ধার এবং সুযোগ তৈরির ক্ষেত্রে অস্ট্রিয়ার চেয়ে অনেকটাই এগিয়ে ছিল তারা। প্রথমার্ধে একাধিকবার গোলের কাছাকাছি পৌঁছেও শেষপর্যন্ত কাঙ্ক্ষিত গোল পেতে অপেক্ষা করতে হয়েছে ৩৬ মিনিট পর্যন্ত।

এর আগে কর্নার থেকে আসা বলে মার্ক কুকুরেয়ার জোরালো শট জালে জড়ালেও গোলটি বাতিল করে দেন রেফারি। কর্নারের সময় স্পেনের এক খেলোয়াড় অস্ট্রিয়ার গোলরক্ষক আলেক্সান্ডার শ্লাগারের ওপর ফাউল করেছিলেন বলে সিদ্ধান্ত দেয়া হয়।

তবে স্পেনকে বেশিক্ষণ আটকে রাখা যায়নি। ৩৬ মিনিটে কুকুরেয়ার পাস থেকে ঠান্ডা মাথায় বল জালে পাঠিয়ে দলকে এগিয়ে দেন মিকেল ওয়েরজাবাল। প্রথমার্ধে আরও কয়েকটি সুযোগ তৈরি করেছিল স্পেন, কিন্তু শ্লাগারের দুর্দান্ত গোলরক্ষণ এবং একবার পোস্ট তাদের ব্যবধান বাড়াতে দেয়নি।

দ্বিতীয়ার্ধের ৬৬ মিনিটে পেদ্রো পোরোর প্রথম আন্তর্জাতিক গোলে লিড দ্বিগুণ করে স্পেন। দারুণভাবে বলের নিয়ন্ত্রণ কেড়ে নিয়ে নিজের বাম পাশে থাকা বায়ানাকে পাস দেন কুকুরেয়া। বাইলাইন থেকে এই ফুল-ব্যাকের বাড়িয়ে দেয়া ব্যাক-পাসে দারুণ গতিতে ছুটে এসে হেডারে অস্ট্রিয়া গোলরক্ষক শ্লাগারকে পরাস্ত করেন পেদ্রো। তাতে ম্যাচ অনেকটা অস্ট্রিয়ার নাগালের বাইরে চলে যায়।

পূর্ণ সময়ের ঠিক একমিনিট আগে আবারও জালের দেখা পান ওয়েরজাবাল। এবারও সেই কুকুরেয়ার অ্যাসিস্ট। ৮৯ মিনিটে কুকুরেয়া বল বাড়ান বক্সে। আনমার্ক অবস্থায় থাকা স্প্যানিশ ফরোয়ার্ডের বল জালে জড়াতে খুব একটা বেগ পেতে হয়নি। এটি বিশ্বকাপে ওয়ারজাবালের চতুর্থ গোল। তাতে ৩-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে স্পেন।

রাউন্ড অব সিক্সটিনে তাদের প্রতিপক্ষ হবে পর্তুগাল ও ক্রোয়েশিয়ার মধ্যে জয়ী দল।

Tags: অস্ট্রিয়াফিফা বিশ্বকাপ-২০২৬বিশ্বকাপ যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকোরদ্রিলামিন ইয়ামাললিড স্পোর্টসসেমিলিড ২০২৬স্পেন
Previous Post

পর্তুগাল নাকি ক্রোয়েশিয়া, কে জিতবে জানাল সুপার কম্পিউটার

Next Post

মেসিকে বিশেষ জার্সি উপহার দেবে কেপ ভার্দে

Next Post
আন্তর্জাতিক ফুটবল ম্যাচে মেসি গোল করে উদযাপন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মেসিকে বিশেষ জার্সি উপহার দেবে কেপ ভার্দে

রোনালদো ফুটবল মাঠে, পরিধান করেছেন পর্তুগাল জার্সি. Channel i News - চ্যানেল আই নিউজ

বোম ফাটালেন রোনালদোর বোন, ভাইয়ের অবসর পরিকল্পনা ফাঁস করে দিলেন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT