চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘শুধু নির্যাতিত নই, দুর্ভাগাও’: ইরান কোচ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:12 অপরাহ্ন 27, জুন 2026
in ফুটবল, স্পোর্টস
A A
ফুটবল ম্যাচে উত্তেজনা, খেলোয়াড় ও কোচের মধ্যে হাতাহাতি. Channel i News - চ্যানেল আই নিউজ

মিশরের বিপক্ষে ১-১ গোলে ড্রয়ের পর হতাশা লুকাতে পারেননি ইরানের প্রধান কোচ আমির ঘালেনোই। ইনজুরি সময়ে ভিএআরের সিদ্ধান্তে গোল বাতিল হওয়া এবং শেষ মুহূর্তে সাঈদ ইজাতোলাহির হেড ক্রসবারে লেগে ফিরে আসার পর তিনি বলেন, ইরান শুধু নির্যাতিত নই, দুর্ভাগাও।

গ্রুপ ‘জি’-এর ম্যাচে জিতলেই শেষ ৩২ নিশ্চিত হতো ইরানের। ৯৩ মিনিটে শোজা খলিলজাদের গোল উদযাপনও শুরু হয়ে গিয়েছিল। তবে ভিএআরে দেখা যায়, তার পায়ের সামান্য অংশ অফসাইডে ছিল। ফলে গোল বাতিল হয় এবং প্রথমবারের মতো নকআউট পর্বে ওঠে মিশর। ইরানকে এখন অপেক্ষা করতে হবে সেরা তৃতীয় হওয়া দলগুলোর হিসাবের দিকে।

ম্যাচ শেষে ঘালেনোই বলেছেন, ‘প্রযুক্তির সিদ্ধান্ত আমি মেনে নিচ্ছি। কিন্তু মিলিমিটারের ব্যবধানে গোল বাতিল হওয়াটা আমাদের দুর্ভাগ্য। আগে ভাবতাম আমরা নিপীড়িত-নির্যাতিত দল, এখন মনে হচ্ছে আমরা দুর্ভাগাও।’

বিশ্বকাপ চলাকালে ভ্রমণসংক্রান্ত নানা জটিলতার কথাও তুলে ধরেন ইরান কোচ। যুক্তরাষ্ট্রে যুদ্ধ-সংক্রান্ত বিধিনিষেধের কারণে দলটির বেস ক্যাম্প অ্যারিজোনা থেকে সরিয়ে মেক্সিকোর তিজুয়ানায় নেয়া হয়। প্রথম দুই ম্যাচে খেলার আগের দিন যুক্তরাষ্ট্রে গিয়ে ম্যাচ শেষে আবার ফিরে যেতে হয়েছে তাদের। এতে খেলোয়াড়দের অনুশীলন ব্যাহত হয়েছে বলে দাবি করেন তিনি।

ঘালেনোইর অভিযোগ, স্বাগতিক দেশের আচরণ ইরানের প্রতি ভালো ছিল না। তিনি ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর প্রশংসা করলেও ভবিষ্যতে কোন দলের সঙ্গে যেন এমন পরিস্থিতি না ঘটে, সে বিষয়ে ফিফার আরও দৃঢ় ভূমিকা চেয়েছেন।

এদিকে দুই পয়েন্ট ও গোল পার্থক্য শূন্য নিয়ে সেরা তৃতীয় হওয়া দলগুলোর তালিকায় আপাতত ষষ্ঠ স্থানে রয়েছে ইরান। নকআউট পর্বে উঠতে হলে এখন অন্য গ্রুপগুলোর ফলাফলের অপেক্ষায় থাকতে হবে তাদের।

Tags: ইরানঘালেনোইফিফা বিশ্বকাপ-২০২৬বিশ্বকাপ যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকোলিড স্পোর্টসসেমিলিড ২০২৬
Previous Post

উগার্তের চোটে ফিফার ক্ষতিপূরণ পেতে পারে ইউনাইটেড

Next Post

আবারও ড্রেসিংরুমে আবেগঘন বার্তা রেখে গেল ইরান

Next Post
ইরান ফুটবল দলের খেলোয়াড়রা গোল উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

আবারও ড্রেসিংরুমে আবেগঘন বার্তা রেখে গেল ইরান

ক্রোয়েশিয়া ও ইংল্যান্ডের ফুটবল ম্যাচের মুহূর্ত, খেলোয়াড়রা উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্রোয়েশিয়াকে সঙ্গী করে গ্রুপচ্যাম্পিয়ন ইংল্যান্ড, ১৬ বছর পর নকআউটে ঘানা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT