চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইংল্যান্ডের ৬০ বছরের অপেক্ষার অবসান নাকি ইতিহাস গড়বে নরওয়ে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:48 অপরাহ্ন 11, জুলাই 2026
in ফুটবল, স্পোর্টস
A A
England and Norway football players during a match. Channel i News - চ্যানেল আই নিউজ

১৯৬৬ সালের বিশ্বকাপে সবশেষ শিরোপা জিতেছিল ইংল্যান্ড। এরপর পেরিয়ে গেছে ছয় দশক, কোনো আন্তর্জাতিক শিরোপার স্পর্শ পায়নি ইংলিশরা। চলতি বিশ্বকাপে অপেক্ষার অবসান ঘটানোর সুযোগ রয়েছে তাদের সামনে। তিনপর্ব পেরিয়ে কোয়ার্টার ফাইনালে তাদের বাধা নরওয়ে। ২৮ বছর পর বিশ্বকাপে ফেরা দলটির সামনে ইতিহাস গড়ার সুযোগ। আর্লিং হালান্ডের কাঁধে ভর করে ইংল্যান্ডকে হারিয়ে রূপকথার রচনা করাই লক্ষ্য ভাইকিংস প্রতিনিধিদের।

মিয়ামির হার্ড রক স্টেডিয়ামে বাংলাদেশ সময় শনিবার দিবাগত রাত ৩টায় সেমিফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবে ইংল্যান্ড ও নরওয়ে। ইংল্যান্ড শেষ ষোলোতে মেক্সিকোকে ৩-২ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয়। অন্যদিকে শেষ ষোলোতে ব্রাজিলকে ২-১ গোলে হারিয়ে শেষ আটে ওঠেছে নরওয়ে। ইতিহাসে প্রথমবার সেমিফাইনালে খেলার স্বপ্ন দেখছে তারা। আর ২০১৮ সালে সেমিফাইনাল, ২০২২ সালে কোয়ার্টার ফাইনাল- প্রতিবারই ইংল্যান্ডের শেষ হয়েছে হতাশায়। এবার থমাস টুখেলের অধীনে সেই দীর্ঘ অপেক্ষার ইতি টানতে চায় থ্রি লায়ন্সরা। সেই লক্ষ্যে টানা তৃতীয়বার উঠে এসেছে শেষ আটে।

বিশ্বকাপে এখন পর্যন্ত ছন্দে আছে দুই দলই। গ্রুপপর্বে ক্রোয়েশিয়ার বিপক্ষে বড় জয়ের পর ঘানার বিপক্ষে ড্র করেছিল ইংল্যান্ড। শেষ ম্যাচে পানামার বিপক্ষে জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই রাউন্ড অব ৩২ এ উঠে তারা। সেখানে কঙ্গো ডিআরকে হারিয়ে শেষ ষোলো, আর সেখানে মেক্সিকো হারায় তারা। অন্যদিকে নরওয়ের পথচলাও প্রায় নিখুঁত। আগেই শেষ ৩২ নিশ্চিত হওয়ায় গ্রুপপর্বের শেষ ম্যাচে ফ্রান্সের বিপক্ষে মূল একাদশকে না খেলিয়ে বেঞ্চে থাকা ফুটবলারদের পরীক্ষা করেছিল দেশটি। সে ম্যাচটিতে কেবল হার দেখেছিল নরওয়ে। শেষ বত্রিশ এ আইভরি কোস্ট এবং শেষ ষোলোতে হারায় ব্রাজিলকে।

বিশ্বকাপের ইতিহাসে ইংল্যান্ড ও নরওয়ে মুখোমুখি হতে চলেছে প্রথমবারের মত। শক্তিমত্তাতেও বেশ এগিয়ে ইংল্যান্ড। ফিফার সবশেষ র‌্যাঙ্কিং হালনাগাদ অনুযায়ী চতুর্থ স্থানে থাকা দলটি ইংল্যান্ড। তাদের বড় শক্তি আক্রমণভাগে জুড বেলিংহ্যাম ও হ্যারি কেইনের ফর্ম। কেইন চলতি বিশ্বকাপে ইতিমধ্যে ৬টি গোল করে ফেলেছেন। মাঝমাঠের খেলোয়াড়রাও ফর্মে আছেন বেশ। তবে মেক্সিকোর বিপক্ষে শেষ ম্যাচে ডিফেন্ডার জ্যারেল কোয়ানস লাল কার্ড দেখায় রক্ষণভাগ কিছুটা ধাক্কা খেয়েছে। এছাড়া গরম ও আর্দ্র আবহাওয়ার সাথে মানিয়ে নেওয়া তাদের জন্য কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে ইংলিশদের।

অন্যদিকে চলতি বিশ্বকাপে আলো ছড়িয়ে ফিফার সবশেষ র‌্যাঙ্কিংয়ে ১২ ধাপ এগিয়ে ১৯ নম্বরে এসেছে নরওয়ে। তাদের সবচেয়ে বড় শক্তি আর্লিং হালান্ড নামক গোলমেশিন। চলতি বিশ্বকাপে ইতিমধ্যে ৭টি গোল করেছেন তিনি এবং শেষ ১৪টি আন্তর্জাতিক প্রতিযোগিতামূলক ম্যাচেই গোল করার অনন্য রেকর্ড ধরে রেখেছেন। সাথে আছেন অধিনায়ক মার্টিন ওডেগার্ড, যিনি মাঝমাঠ থেকে খেলা নিয়ন্ত্রণ করছেন। তবে নরওয়েজিয়ানদের রক্ষণভাগ কিছুটা নড়বড়ে। নরওয়ে এই টুর্নামেন্টের ৫টি ম্যাচেই যেমন গোল করেছে, তেমনি গোল হজমও করেছে (১২টি গোল দিয়েছে, ৯টি হজম করেছে)। বড় মঞ্চে নকআউটের অভিজ্ঞতার অভাব তাদের ভোগাতে পারে।

পরিসংখ্যান অবশ্য ইংল্যান্ডের পক্ষে কথা বলছে। দুই দলের ১২টি মুখোমুখি লড়াইয়ে থ্রি লায়ন্সদের জয় ৭টি, নরওয়ে জিতেছে ২টিতে। আর ড্র হয়েছে ৩ ম্যাচে। পরিসংখ্যানভিত্তিক বিশ্লেষক প্রতিষ্ঠান অপটার সুপার কম্পিউটারও এই ম্যাচে ইংল্যান্ড এগিয়ে রাখছে। ম্যাচের আগে অপটার সুপার কম্পিউটার জানিয়েছে, নির্ধারিত ৯০ মিনিটের মধ্যে ইংল্যান্ডের জয়ের সম্ভাবনা ৫০.৪ শতাংশ। নরওয়ের সম্ভাবনা ২৫.১ শতাংশ এবং ড্র হওয়ার সম্ভাবনা ২৪.৬ শতাংশ। অতিরিক্ত সময় ও টাইব্রেকারের সম্ভাবনাও বিবেচনায় নিলে ইংল্যান্ডের সেমিফাইনালে ওঠার সম্ভাবনা দাঁড়ায় ৬১.৭ শতাংশ। নরওয়ের সম্ভাবনা ৩৮.৪ শতাংশ।

নরওয়ে ম্যাচে জিতে শিরোপা দৌড়ে আরও একটি ধাপ এগিয়ে যাওয়াটাই লক্ষ্য ইংল্যান্ড কোচ থমাস টুখেলের। বলেছেন, ‘গত ম্যাচে আমরা বড় একটা বাধা পার হয়েছি, কিন্তু সেটা ছিল মাত্র একটি ধাপ। এখনও আমরা ক্ষুধার্ত। আমাদের এখনও স্বপ্ন আছে এবং একটি বড় লক্ষ্য পূরণের জন্য খেলতে হবে। আমাদের পরের লক্ষ্য হচ্ছে, কোয়ার্টার-ফাইনালে জেতা। তাই সামনে তাকানো জরুরি…যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা আমাদের সামনেই রয়েছে; নরওয়ের বিপক্ষে ম্যাচটি।’

অন্যদিকে ইংল্যান্ডকে ফেভারিট বলছেন নরওয়ে কোচ স্টালে সোলবাকেন, তবে ইংলিশরা বেশ চাপেই আছেন বলে মানছেন তিনি। বলেছেন, ‘তারা ফেভারিট, কিন্তু খুব বড় ফেভারিট নয়। আমি মনে করি আমাদের চেয়ে বেশি চাপ ইংল্যান্ডের ওপর আছে। কিন্তু আমরাও আমাদের পারফরম্যান্সের ওপর চাপ সৃষ্টি করি। তবে খেলা একবার শুরু হয়ে গেলে আমি মনে করি না খেলোয়াড়রা চাপ নিয়ে ভাবে।’

ইংল্যান্ডের সম্ভাব্য একাদশ
জর্ডান পিকফোর্ড (গোলরক্ষক), নিকো ও’রাইলি, মার্ক গেহি, এজরি কনসা এনগয়, জেড স্পেন্স, এলিয়ট অ্যান্ডারসন, ডেক্লান রাইস, অ্যান্থনি গর্ডন, জুড বেলিংহ্যাম, বুকায়ো সাকা, হ্যারি কেন।

নরওয়ের সম্ভাব্য একাদশ
ওরান নাইল্যান্ড, জুলিয়ান রায়েরসন, ক্রিস্টোফার আয়ে, টরবর্ন হেগেম, ডেভিড মোলার উলফ, স্যান্ডার বার্গ, প্যাট্রিক বার্গ, আলেকজান্ডার সরলোথ, মার্টিন ওডেগার্ড, আন্টনিও নুসা, আর্লিং হালান্ড।

Tags: ইংল্যান্ডনরওয়েফিফা বিশ্বকাপ-২০২৬বিশ্বকাপ যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকোলিড স্পোর্টসসেমিলিড ২০২৬হালান্ডহ্যারি কেন
Previous Post

আর্জেন্টিনা-সুইজারল্যান্ড লড়াই: পরিসংখ্যান কী বলছে

Next Post

কোয়ার্টার ফাইনালে মুখোমুখি আর্জেন্টিনা সুইজারল্যান্ড ও ইংল্যান্ড নরওয়ে

Next Post
বাংলাদেশ ফুটবল দলের অনুশীলন, কোয়ার্টার ফাইনালে মুখোমুখি আর্জেন্টিনা সুইজারল্যান্ড ও ইংল্যান্ড নরওয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

কোয়ার্টার ফাইনালে মুখোমুখি আর্জেন্টিনা সুইজারল্যান্ড ও ইংল্যান্ড নরওয়ে

আর্জেন্টিনা ও সুইজারল্যান্ডের ফুটবল খেলোয়াড়দের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

সুইজারল্যান্ডের বিপক্ষে কখনও হারেনি আর্জেন্টিনা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT