চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বকাপ ফাইনালে বিশৃঙ্খলা: আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক তদন্ত শুরু ফিফার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:35 অপরাহ্ন 20, জুলাই 2026
in ফুটবল, স্পোর্টস
A A
আর্জেন্টিনা ও ফ্রান্সের ফুটবল খেলোয়াড়দের ঝগড়া ও ঝামেলা. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বকাপের ফাইনাল শেষে ঘটে যাওয়া বিশৃঙ্খল ঘটনাকে কেন্দ্র করে আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক তদন্ত শুরু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। ম্যাচ-পরবর্তী সংঘর্ষে জড়িয়ে পড়া আর্জেন্টিনার কয়েকজন খেলোয়াড় ও কোচিং স্টাফ তদন্তের আওতায় এসেছেন।

যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে অনুষ্ঠিত ফাইনালে অতিরিক্ত সময়ে ফেরান তরেসের একমাত্র গোলে আর্জেন্টিনাকে ১-০তে হারিয়ে ইতিহাসের দ্বিতীয় বিশ্বকাপ জেতে স্পেন। তবে ম্যাচ শেষের বাঁশির পর দুদলের খেলোয়াড় ও কর্মকর্তাদের মধ্যে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি সৃষ্টি হলে শিরোপা উদযাপন কিছুটা ম্লান হয়ে যায়।

বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ফিফার শৃঙ্খলা কমিটি ম্যাচ রেফারির প্রতিবেদন, আনুষ্ঠানিক নথিপত্র এবং ভিডিও ফুটেজ পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেবে। তদন্ত শেষে প্রয়োজন মনে করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থাও নেয়া হতে পারে।

তদন্তের কেন্দ্রবিন্দুতে রয়েছেন আর্জেন্টিনার মিডফিল্ডার লিয়েন্দ্রো পারেদেস। ম্যাচ শেষের পর সহিংস আচরণের অভিযোগে তিনি লাল কার্ড দেখেন। অভিযোগ রয়েছে, স্পেনের একাধিক খেলোয়াড়ের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ায় শেষ বাঁশির পর তাকে মাঠ থেকে বহিষ্কার করেন ম্যাচ রেফারি।

একই ঘটনায় আর্জেন্টিনার ডিফেন্ডার নাহুয়েল মোলিনার ভূমিকাও খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগ, ম্যাচ-পরবর্তী উত্তেজনার সময় তিনি স্পেনের অধিনায়ক রদ্রির সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন।

শুধু খেলোয়াড়ই নন, তদন্তের আওতায় রয়েছেন আর্জেন্টিনার সহকারী কোচ রবার্তো আয়ালাও। স্পেনের মিডফিল্ডার দানি ওলমোর সঙ্গে তার উত্তপ্ত বাক্য বিনিময় ও সংঘর্ষের অভিযোগ রয়েছে।

এছাড়া ট্রফি প্রদান অনুষ্ঠানে আর্জেন্টিনা দলের আচরণও খতিয়ে দেখবে ফিফা। সংবাদমাধ্যমগুলোর দাবি, স্পেন ট্রফি উঁচিয়ে ধরার সময় লিওনেল স্কালোনির দলের কয়েকজন সদস্য মুখ ফিরিয়ে ছিলেন। ফাইনালের পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়।

তবে তদন্ত শেষ হওয়ার আগে কোনো খেলোয়াড় বা কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা কিংবা আর্থিক জরিমানার বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি ফিফা। সংস্থাটি নিয়মিত শৃঙ্খলাজনিত প্রক্রিয়া সম্পন্ন করার পরই চূড়ান্ত সিদ্ধান্ত দেবে বলে জানা গেছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই এ বিষয়ে আনুষ্ঠানিক রায় আসতে পারে।

এর আগে ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনাল জয়ের পর রাজনৈতিক বার্তা-সংবলিত একটি ব্যানার প্রদর্শনের ঘটনাও তদন্তের আওতায় এনেছিল ফিফা। ফলে টুর্নামেন্টের শেষভাগে আর্জেন্টিনার কর্মকাণ্ড নিয়ে নজরদারি আরও বাড়িয়েছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থাটি।

Tags: আর্জেন্টিনাফিফাফিফা বিশ্বকাপ-২০২৬বিশ্বকাপ যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকোমারামারিলিড ২০২৬লিড স্পোর্টসস্পেন
Previous Post

যমুনায় রাজনৈতিক দলের প্রতিনিধিরা

Next Post

বেলজিয়ামের দায়িত্ব ছাড়ছেন রুডি গার্সিয়া

Next Post
বেলজিয়ামের দায়িত্ব ছাড়ছেন রুডি গার্সিয়া, সংবাদ সম্মেলনে মুখোমুখি. Channel i News - চ্যানেল আই নিউজ

বেলজিয়ামের দায়িত্ব ছাড়ছেন রুডি গার্সিয়া

স্পেনের বিশ্বকাপ জয়ে নজর কেড়েছেন লামিন ইয়ামালের ছোট ভাই. Channel i News - চ্যানেল আই নিউজ

স্পেনের বিশ্বকাপ জয়ে নজর কেড়েছেন লামিন ইয়ামালের ছোট ভাই

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT