চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভালো একটি ‘সমাপ্তি’ দিতে না পারার আক্ষেপ ফ্রান্স অধিনায়কের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:35 অপরাহ্ন 28, জুলাই 2026
in ফুটবল, স্পোর্টস
A A
ফ্রান্স ফুটবল দলের খেলোয়াড়রা মাঠে, অধিনায়ক দৃষ্টি নিচে, হতাশ।. Channel i News - চ্যানেল আই নিউজ

বেশ দাপটের সাথে বিশ্বকাপ শুরু করেছিল ফ্রান্স। এবারের শিরোপা ফরাসিদের হাতেই, এমন কথাও হচ্ছিল। সবকিছু বদলে দিয়ে লে ব্লুজদের বিশ্বকাপ সেমিফাইনাল থেকে বিদায় করে স্পেন, চ্যাম্পিয়নও হয় লা রোজারা। অপ্রত্যাশিত হার মেনে নিতে পারেনি ফরাসিরা। বিশ্বকাপ পেরিয়ে সপ্তাহ পার করে অধিনায়ক কাইলিয়ান এমবাপের সুরও তাই অনুতপ্তে ভরা।

২০২৬ আসরে এমবাপে অধিনায়কত্ব করেছেন ফ্রান্সের। ৮ ম্যাচে ১০ গোল করে গোল্ডেন বুট জিতেছেন। সবকিছুর পরও আক্ষেপ বিশ্বকাপ না জেতা। সামাজিক যোগাযোগ মাধ্যমে সমর্থনের জন্য ভক্তদের ধন্যবাদ জানিয়ে তিনি লিখেছেন, ‘আপনাদের এরচেয়ে ভালো একটি সমাপ্তি দেয়া আমাদের কর্তব্য ছিল। কিন্তু গল্পের শেষটা কেমন হবে, তা সবসময় আমরা বেছে নিতে পারি না। আমরা কী দেব, তা আমরাই ঠিক করি, এবং আমরা আমাদের সর্বস্ব দেই। এইটুকু নিয়ে আমরা গর্ব করতে পারি।’

রিয়াল মাদ্রিদের ২৭ বর্ষী তারকা এপর্যন্ত তিনটি বিশ্বকাপে খেলেছেন, ২০১৮ সালে শিরোপা জেতার পর ২০২২ আসরে ফাইনালে আর্জেন্টিনার কাছে হেরেছেন। এমবাপে বলেছেন, ‘শিরোপা জিততে না পারাটা কষ্ট দেয়। আমরা দলগতভাবে কোন ট্রফি ঘরে আনতে পারছি না। এটা কষ্টদায়ক, কষ্টটা বেশ কিছুদিন থাকবে। কোন অন্যরকম ভান করব না। গোল্ডেন বুট জিতে আমি গর্বিত, কিন্তু এর সাথে বিশ্বকাপ থাকলে এর তাৎপর্য আরও অনেকবেশি হতো।’

এমবাপে ৮ ম্যাচের ৬টিতে গোল করেছেন এবার, যার মধ্যে সেনেগাল, ইরাক ও সুইডেনের বিপক্ষে দুটি করে গোল এবং তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ৬-৪ গোলে হারের ম্যাচে আরেকটি গোল করেছেন। সেমিফাইনালে স্পেনের বিপক্ষে তেমন একটা জ্বলে উঠতে পারেননি ফরাসি তারকা।

Tags: কাইলিয়ান এমবাপেফিফা বিশ্বকাপ-২০২৬ফ্রান্সবিশ্বকাপ যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকোলিড স্পোর্টস
Previous Post

সাউথ আফ্রিকায় অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশির মৃত্যু

Next Post

জাপানে বাংলাদেশি কর্মী নিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

Next Post
বাংলাদেশি প্রতিনিধিরা জাপানে কর্মী নিয়োগের বিষয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

জাপানে বাংলাদেশি কর্মী নিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

রাজধানীতে কলেজের দেয়াল ধসে নারীর মৃত্যু, আহত অনেক।. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীতে টিসিবির পণ্য নিতে এসে কলেজের দেয়াল ধসে নারীর মৃত্যু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT