চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জোড়া গোলে এমবাপের দুই রেকর্ড, সুইডেনকে হারিয়ে শেষ ষোলোতে ফ্রান্স

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:56 পূর্বাহ্ন 01, জুলাই 2026
in ফুটবল, স্পোর্টস
A A
ফ্রান্সের ফুটবল খেলোয়াড়রা জোড়া গোল উদযাপন করছে, বিশ্বকাপ ২০২২. Channel i News - চ্যানেল আই নিউজ

একের পর এক আক্রমণ, অফসাইডে গোল বাতিল, পোস্টে লেগে ফিরে যাওয়া। প্রথমার্ধে যেন ভাগ্যটা সহায় ছিল না ফ্রান্সের। তবে কাইলিয়ান এমবাপের গতি কি আটকানো যায়। জোড়া গোল করলেন সুইডেনের বিপক্ষে, গোল পেয়েছন ব্র্যাডলি বারকোলাও। ফলাফল ৩-০ গোলে বড় জয়। সুইডিশদের বিদায় করে শেষ ষোলোতে গত আসরের রানার্সআপরা। পরবর্তী রাউন্ডে তাদের প্রতিপক্ষ প্যারাগুয়ে।

নিউ ইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই আক্রমণের ঝড় তোলে ফ্রান্স। ম্যাচের ২০ মিনিটে জালের দেখাও পেয়েছিল দলটি। তবে এমবাপের গোলটি বাতিল হয় অফসাইডের কারণে।

৩২ মিনিটে গোল পেতে পারতেন এমবাপে। তবে ভাগ্য পক্ষে ছিল না। মাইকেল ওলিসের পাস থেকে পাওয়া বল শট নেন গোলমুখে। তবে শট ফিরে আসে পোস্টে লেগে। ৩৬ মিনিটে আরও একবার ভাগ্য সহায় হয়নি। মাইকেল ওলিসের নেয়া বাইসাইকেল কিক গিয়ে লাগে পোস্টে, ফিরতি বলে উসমানে ডেম্বেলের নেওয়া শটও অল্পের জন্য গোলের বাইরে দিয়ে চলে যায়।

একের এক গোলবঞ্চিত হওয়ার পর ৪৫ মিনিটে আসে কাঙ্খিত সেই মুহূর্ত। ডেম্বেলের কাছে থেকে বল পেয়েছে জোরাল শটে বল জালে জড়ান ফ্রান্স অধিনায়ক। তাতে ছাড়িয়ে যান মিরোস্লাভ ক্লোসাকে। চলতি বিশ্বকাপে তার পঞ্চম ও সব মিলিয়ে বিশ্বকাপের ১৭তম গোল, যা দ্বিতীয় সর্বোচ্চ। ১৯ গোল নিয়ে শীর্ষে লিওনেল মেসি।

পাশাপাশি আরও একটি রেকর্ড করেন। বিশ্বকাপের নকআউটে নবম গোলটি সবচেয়ে বেশি গোলের মালিক এখন এমবাপে। এত দিন ৮টি করে গোল নিয়ে যৌথভাবে রেকর্ডটা ছিল লিওনিদাস ডে সিলভা ও রোনাল্ডো নাজারিওর সঙ্গে।

বিরতি থেকে ফিরে ৫৩ মিনিটে দ্বিতীয় গোলের দেখা পায় ফ্রান্স। ওলিসের পাসে দারুণ ফিনিশিংয়ে গোলটি করেন ব্র্যাডলি বারকোলা। এটি চলতি বিশ্বকাপে তার দ্বিতীয় গোল।

ম্যাচের ৭৪ মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন এমবাপে। তার জোড়া গোলে ফ্রান্স এগিয়ে যায় ৩-০ গোলে। এই গোলে চলতি বিশ্বকাপে সর্বোচ্চ গোলের তালিকায় এমবাপে স্পর্শ করেছেন লিওনেল মেসিকে। দুজনেরই গোল এখন ৬। আর সব মিলিয়ে এমবাপের গোল এখন ১৮। অর্থাৎ বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ গোলে মেসির চেয়ে মাত্র এক গোলে পিছিয়ে আছেন ফরাসি তারকা। পরে ম্যাচের ৮৫ মিনিটে এমবাপে তুলে নেন কোচ দিদিয়ের দেশম।

এমবাপে উঠে যাওয়ার পরও একাধিক সুযোগ তৈরি করে ফ্রান্স। তবে ব্যবধান বাড়াতে না পারায় ৩-০ গোলে জয় নিয়ে শেষ ষোলোর টিকিট কাটে গতআসরের রানার্সআপরা।

Tags: এমবাপেফিফা বিশ্বকাপ-২০২৬ফ্রান্সবিশ্বকাপ যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকোমেসিরাউন্ড অব-৩২লিড স্পোর্টসসুইডেনসেমিলিড ২০২৬
Previous Post

পদত্যাগ করলেন নেদারল্যান্ডস কোচ কোম্যান

Next Post

ব্রাজিলের বিপক্ষে কখনও হারেনি নরওয়ে

Next Post
নরওয়ে ও ব্রাজিল ফুটবল দলের খেলোয়াড়রা মাঠে উল্লাস করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্রাজিলের বিপক্ষে কখনও হারেনি নরওয়ে

England football team celebrating after scoring a goal in a match. Channel i News - চ্যানেল আই নিউজ

হালান্ড, ভাগ্য বলে এটাকেই

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT