চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভ্রমণ নিষেধাজ্ঞা নিয়ে অন্য কোচদের নীরবতায় কড়া সমালোচনা ইরান কোচের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:47 পূর্বাহ্ন 22, জুন 2026
in ফুটবল, স্পোর্টস
A A
ইরানের ফুটবল কোচের নীরবতা নিয়ে সমালোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বকাপের মঞ্চে মাঠের লড়াইয়ের চেয়েও মাঠের বাইরের বিতর্ক এখন তুঙ্গে। বিশেষ করে ইরান ফুটবল দলের ওপর আরোপিত ভ্রমণ নিষেধাজ্ঞা এবং তা নিয়ে ফুটবল বিশ্বের নীরবতা নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। এবার এই ইস্যুতে টুর্নামেন্টের অন্য কোচদের রহস্যজনক নীরবতা নিয়ে তীব্র সমালোচনা করেছেন ইরানের প্রধান কোচ আমির ঘালেনোই।

বেলজিয়ামের বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে নিজের ক্ষোভ প্রকাশ করেন ইরান কোচ। হতাশা প্রকাশ করে জানান, টুর্নামেন্টে অংশ নেওয়া অন্য ৪৭ জন কোচের কাছ থেকে তিনি কোনো প্রকাশ্য সমর্থন বা সহানুভূতি পাননি। পরে বলেন, ‘আমি বুঝতে পারছি অন্য কোচরা তাদের নিজেদের দলের প্রস্তুতি নিয়ে ব্যস্ত। কিন্তু এমন একটি গুরুত্বপূর্ণ বিষয়ে সবার নীরব থাকাটা দুঃখজনক।’

বেলজিয়াম ম্যাচের ২৪ ঘণ্টারও কম সময় আগে মেক্সিকোর টিহুয়ানা থেকে লস অ্যাঞ্জেলেসে পৌঁছায় ইরান দল। অথচ ম্যাচের অন্তত দুই দিন আগে ভেন্যুতে পৌঁছানোর জন্য ফিফা ও আয়োজকদের কাছে অনুরোধ করেছিল তারা, যা সরাসরি প্রত্যাখ্যান করা হয়।

ঘালেনোইয়ের দাবি, এই ভ্রমণ নিষেধাজ্ঞার কারণে দলের স্বাভাবিক প্রস্তুতি মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। পরিকল্পনার চেয়ে অনেক কম সময় অনুশীলন করতে পেরেছে দল। ফিফা পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলেও পুরো প্রক্রিয়াটি খেলোয়াড়দের ওপর মানসিক চাপ তৈরি করেছে এবং বেলজিয়াম ম্যাচের রণকৌশলকে এলোমেলো করে দিয়েছে।

চলতি বিশ্বকাপে ইরান দল অবস্থান করছে মেক্সিকোতে। ভ্রমণ নিষেধাজ্ঞার কারণে সেখান থেকেই গ্রুপ পর্বের ম্যাচগুলো খেলতে তাদের যুক্তরাষ্ট্রে যাতায়াত করতে হচ্ছে। ঘালেনোই প্রশ্ন তোলেন, সিয়াটলে মিশরের বিপক্ষে গ্রুপ ‘জি’-এর শেষ ম্যাচের জন্য তাদের ভ্রমণ ব্যবস্থাপনায় নমনীয়তা ও বেশি নিয়ন্ত্রণের আশ্বাস দেওয়া হলেও, প্রথম দুটি ম্যাচের ক্ষেত্রে কেন একই নিয়ম প্রযোজ্য হলো না? এই দ্বিমুখী নীতি নিয়েই এখন প্রশ্ন তুলছে ইরান দল।

এই ঘটনাকে কেন্দ্র করে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্তা সংস্থা ফিফার কাছে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করতে যাচ্ছে ইরানি ফুটবল ফেডারেশন। তাদের স্পষ্ট যুক্তি, এই ধরণের নিষেধাজ্ঞা বিশ্বকাপে অংশগ্রহণকারী দলগুলোর জন্য সমান সুযোগ ও ফেয়ার প্লে-র নীতির পরিপন্থী।

Tags: ইরানঘালেনোইফিফা বিশ্বকাপ-২০২৬বিশ্বকাপ যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকোযুক্তরাষ্ট্রলিড স্পোর্টসসেমিলিড ২০২৬
Previous Post

কিংবদন্তি পেলের মতো যে কীর্তিতে নাম লেখালেন ইয়ামাল

Next Post

গোলরক্ষকের বীরত্বে বেলজিয়ামের আক্রমণ ঝড় সামলে ড্র ইরানের

Next Post
বিশ্বকাপ ফুটবল ম্যাচে গোলরক্ষকের দুর্দান্ত সেভের মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

গোলরক্ষকের বীরত্বে বেলজিয়ামের আক্রমণ ঝড় সামলে ড্র ইরানের

ইয়ামাল গোল উদযাপন করছেন, বাংলাদেশের ফুটবল তারকা. Channel i News - চ্যানেল আই নিউজ

মেসির রেকর্ড ছাড়িয়ে গেলেন ইয়ামাল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT