চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এমবাপের রেকর্ড গড়ার ম্যাচে সেনেগালকে হারিয়ে শুরু ফ্রান্সের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:13 পূর্বাহ্ন 17, জুন 2026
in ফুটবল, স্পোর্টস
A A
ফ্রান্সের ফুটবল দল গোলের পর উল্লাস করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

তারকায় ঠাসা ফ্রান্স দল প্রথমার্ধে বেশ লড়াই করেছিল সেনেগালের বিপক্ষে। তেমন আক্রমণও তৈরি করতে পারেনি গতআসরের রানার্সআপ দলটি। তবে দ্বিতীয়ার্ধে চিরচেনা রূপে ফেরে দিদিয়ের দেশম বাহিনী। কাইলিয়ান এমবাপের জোড়া গোলে রেকর্ড স্পর্শ এবং বারকোলোর দুর্দান্ত ফিনিশিংয়ে ৩-১ গোলে সেনেগালকে হারিয়েছে তারা।

নিউ ইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে সেনেগালের জালে দুই গোল জড়িয়ে ফ্রান্সের সর্বোচ্চ গোলদাতা মুকুট এখন এমবাপের দখলে। অলিভিয়ের জিরুডের ৫৭ গোল ছাড়িয়ে রিয়াল মাদ্রিদ তারকার গোল এখন ৫৮। এই দুই গোলে বিশ্বকাপে তার গোল সংখ্যা দাঁড়িয়েছে ১৪টিতে।

প্রথমার্ধে ফ্রান্সের বিপক্ষে বেশ দাপট দেখিয়েছিল ফ্রান্স। গোলের একাধিক সুযোগও পেয়েছিল তারা। কিন্তু পোস্টের বাধা এবং ফিনিশিংয়ের ব্যর্থতায় গোল পায়নি আফ্রিকান দেশটি। গোল শূন্য সমতাতে বিরতিতে যায় দুদল।

বিরতির পরও নেমেও দারুণ করেছিল সেনেগাল। রক্ষণপ্রাচীর ও আক্রমণের পসরা সাঁজিয়ে ফ্রান্সকে প্রায় ভড়কে দিয়েছিল তারা। তবে আফ্রিকান দেশটির ছন্দে পতন ঘঠে ৬৬ মিনিটে। একের পর এক আক্রমণের জেরে জালে বল জড়ান এমবাপে। মাইকেল ওলিসের অ্যাসিস্টে দারুণ ফিনিশিংয়ে গোল করেন ফ্রান্স অধিনায়ক।

পরের মিনিটেই ফ্রান্স জালে বল জড়ায় সেনেগাল। তবে গোলটি বাতিল হয় অফসাইডের কারণে। ৭৯ মিনিটে উসমানে ডেম্বেলের বদলি হিসেবে ব্র্যাডলি বারকোলাকে নামান দেশম। এরপর মাত্র ৩ মিনিটেই লিড বাড়িয়ে নেন। ৮২ মিনিটে আদ্রিয়েন রাবিওতের লম্বা করে বাড়ানো পাস ধরে ঠাণ্ডা মাথায় গোলরক্ষকের মাথার ওপর দিয়ে বল জালে পাঠান এই পিএসজি তারকা।

যোগ করা সময়ের পঞ্চম মিনিটে একটি গোল শোধ করে সেনেগাল। ফ্রান্স জালে বল জড়ান ইব্রাহিম এমবায়ে। পরের মিনিটে এমবাপে ঝলক, বক্সের বাইরে থেকে অবিশ্বাস্য এক শটে লক্ষ্যভেদ করেন ফরাসি তারকা। ৩-১ গোলে এগিয়ে যায় দেশটি। পরে লিড ধরে রেখেই মাঠ ছাড়েন দেশম শিষ্যরা।

Tags: এমবাপেফিফা বিশ্বকাপ-২০২৬ফ্রান্সবিশ্বকাপ যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকোলিড স্পোর্টসসেনেগালসেমিলিড ২০২৬
Previous Post

মাঠের লড়াইয়ের আগে সংঘর্ষে জড়াল আর্জেন্টিনা-আলজেরিয়া সমর্থকরা

Next Post

হালান্ডের জোড়া গোল, বড় জয়ে শুরু নরওয়ের

Next Post
নরওয়ের ফুটবল দল গোল উদযাপন করছে, খেলায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

হালান্ডের জোড়া গোল, বড় জয়ে শুরু নরওয়ের

ফুটবল তারকা এমবাপেই গোল উদযাপন করছেন, বাংলাদেশি সংবাদপত্রের জন্য. Channel i News - চ্যানেল আই নিউজ

এমবাপেই শুধু পারেন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT