চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কানাডাকে সঙ্গী করে নকআউটে সুইজারল্যান্ড, অপেক্ষায় বসনিয়া

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:17 পূর্বাহ্ন 25, জুন 2026
in ফুটবল, স্পোর্টস
A A
বাংলাদেশের ফুটবল ম্যাচের উত্তেজনাপূর্ণ মুহূর্তের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘরের মাঠে সুইজারল্যান্ডের বিপক্ষে পেরে ওঠেনি স্বাগতিক কানাডা। ২-১ গোলে হেরে গেছে তারা। তাতে গ্রুপসেরা হয়ে নকআউটে পা রেখেছে সুইজারল্যান্ড। হারলেও ইতিহাস গড়েছে কানাডা। শেষ বত্রিশ এর টিকিট কেটেছে তারাও। অন্যদিকে কাতারকে হারিয়ে সেরা তিনে থেকে পরবর্তী পর্বের আশা বাঁচিয়ে রেখেছে বসনিয়া।

গ্রুপ-বি’র শেষ রাউন্ডের ম্যাচে ভ্যাঙ্কুভারের বিসি প্লেস স্টেডিয়ামে সুইজল্যান্ডের হয়ে গোল করেছেন রুবেন ভার্গাস ও জোহান মানজাম্বি। স্বাগতিকদের একমাত্র গোলটি করেছেন প্রমিস ডেভিড। এই গ্রুপের অন্য ম্যাচে কাতারকে ৩-১ গোলে হারিয়েছে বসনিয়া। ইউরোপের দেশটির হয়ে গোল করেছেন কারিম আলাবিগোভিচ ও এমিন মাহমিচ। অন্য গোলটি নিজেদের জালে জড়ান সুলতান আল-বারেক। কাতারের হয়ে গোল করেছেন হাসান আল-হায়দুস।

গ্রুপপর্বে তিন ম্যাচে ২ জয় ও এক ড্রয়ে সুইজারল্যান্ডের পয়েন্ট ৭, তাতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে তারা। অন্যদিকে সমান ৪ পয়েন্ট করে কানাডা ও বসনিয়ার। তবে গোল ব্যবধানে এগিয়ে কানাডা কেটেছে পরের পর্বের টিকিট। অন্যদিকে বসনিয়া আছে সেরা আট তৃতীয় স্থানের দৌড়ে। আর ১ পয়েন্ট নিয়ে প্রথম জয়ের খোঁজে থাকা কাতার বিদায় নিয়েছে বিশ্বকাপ থেকে।

ভ্যাঙ্কুভারে প্রথমার্ধ শেষ হয় গোল শূন্যসমতায়। বিরতির পর নেমেই লিড পায় সুইজারল্যান্ড। ৪৬ মিনিটে জোহান মানজাম্বির পাস থেকে বল পেয়ে গোল করেন রুবেন ভার্গাস। ৫৭ মিনিটে ব্যবধান বাড়ান মানজাম্বি নিজেই। এরপর ৭৬ মিনিটে ব্যবধান কমায় স্বাগতিক কানাডা। গোল করেন প্রমিস ডেভিড। খেলা শেষ হয় ২-১ ব্যবধানে।

অন্যদিকে সিয়াটলের লুমেন ফিল্ডে ম্যাচের ২৯ মিনিটে এগিয়ে যায় বসনিয়া। কাতার জালে বল পাঠান কারিম আলাবিগোভিচ। ৩৪ মিনিটে ব্যবধান দ্বিগুণ হয় বসনিয়ার। এবার নিজেদের জালে বল জড়ান সুলতান আল-বারেক। এরপর ৪২ মিনিটে ব্যবধান কমান হাসান আল হায়দুস। ২-১ গোলে এগিয়ে বিরতিতে যায় বসনিয়া। বিরতির পর নেমে ম্যাচের ৮০ মিনিটে এরমিন মাহমিচ তৃতীয় গোলটি করেন। ৩-১ গোলে জয় নিশ্চিত করে বসনিয়া।

Tags: কাতারকানাডাফিফা বিশ্বকাপ-২০২৬বসনিয়াবিশ্বকাপ যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকোলিড স্পোর্টসসুইজারল্যান্ডসেমিলিড ২০২৬
Previous Post

প্রতিকূল আবহাওয়ায় ব্রাজিল ম্যাচ স্থগিত হলে, মরক্কোর খেলাও কি বন্ধ থাকবে?

Next Post

নেইমারকে বেঞ্চে রেখে স্কটল্যান্ডের বিপক্ষে নামছে ব্রাজিল

Next Post
নেইমার ব্রাজিলের জার্সি পরে অনুশীলনে ব্যস্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

নেইমারকে বেঞ্চে রেখে স্কটল্যান্ডের বিপক্ষে নামছে ব্রাজিল

ব্রাজিল-সৌদি আরব ফুটবল ম্যাচে জোড়া গোলের জন্য ভিনির লাফানো ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ভিনির জোড়া গোল, নেইমারের ফেরা, স্কটল্যান্ডকে উড়িয়ে নকআউটে ব্রাজিল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT