চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শাস্তি পাননি মেসি, বলোগানের লাল কার্ড সঠিক?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:12 অপরাহ্ন 02, জুলাই 2026
in ফুটবল, স্পোর্টস
A A
দুই ফুটবলারের মধ্যে সংঘর্ষ, লাল কার্ডের পরিস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনার বিপক্ষে ২-০ গোলে জিতে শেষ ষোলো নিশ্চিত করেছে বিশ্বকাপের যুক্তরাষ্ট্র। তবে জয় ছাপিয়ে আলোচনা বেশি হচ্ছে দলটির ফরোয়ার্ড ফোলারিন বালোগানের লাল কার্ড নিয়ে। সান ফ্রান্সিসকোতে হওয়া ম্যাচের ৪৫ মিনিটে গোল করার পর ৬৪ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন বালোগান। তবে লাল কার্ডের সিদ্ধান্তটি নিয়ে ম্যাচের পর থেকেই বিতর্ক শুরু হয়েছে। একইসঙ্গে প্রশ্ন উঠেছে, আলজেরিয়ার বিপক্ষে প্রায় একই ধরনের ঘটনায় লিওনেল মেসি কেন কোনো শাস্তি পেলেন না?

৬২ মিনিটে বসনিয়ান ডিফেন্ডার তারিক মুহারেমোভিচের সঙ্গে বল দখলের লড়াইয়ে একটু পিছিয়ে পড়েন বালোগান। বল বসনিয়ান ডিফেন্ডারের সামনে পড়লে বাঁ পায়ের শটে তিনি ক্লিয়ার করেন। কিন্তু সে মুহূর্তে বালোগান পেছন থেকে বাধা দিতে গিয়ে ডান পা দিয়ে মুহারেমোভিচের ডান পায়ের গোড়ালির পেছনের অংশ মাড়িয়ে দেন।

এ ঘটনায় ব্রাজিলিয়ান রেফারি রাফায়েল ক্লাউস প্রথমে কোনো ফাউল দেননি। কিন্তু দুই খেলোয়াড় আহত হয়ে খেলা থেমে গেলে ভিএআর কর্মকর্তারা তাকে সাইডলাইন মনিটর দেখার পরামর্শ দেন। সেখানে ঘটনার ভিডিও রিপ্লে দেখে বালোগানকে সরাসরি লাল কার্ড দেখান রেফারি। ফলে শেষ ষোলোয় বেলজিয়ামের বিপক্ষে ম্যাচটি খেলতে পারবেন না বালোগান।

এ ঘটনার সঙ্গে অনেকেই লিওনেল মেসির একটি ট্যাকলের তুলনা টেনে এনেছেন। আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার প্রথম ম্যাচে মেসি একই ধরনের চ্যালেঞ্জ করলেও কোনো কার্ড দেখেননি।

বালোগান লাল কার্ড দেখার পর মেসির সেই ঘটনা টেনে বিবিসিতে ধারাভাষ্য দেওয়া ইংল্যান্ডের সাবেক ডিফেন্ডার রিও ফার্ডিনান্ড বলেন, ‘ঠিক এই জায়গাগুলোতে মানুষ ভিএআর নিয়ে প্রশ্ন তোলে। সবাই নিয়মের একই প্রয়োগ দেখতে চায়।’

‘আলজেরিয়ার বিপক্ষে মেসির সেই ট্যাকল আমাদের সবার মনে আছে। অনেকেরই ধারণা, ওটা সরাসরি লাল কার্ড পাওয়ার মতো অপরাধ ছিল, অথচ সেটি ঠিকঠাক খতিয়ে দেখা হলো না, কোনো শাস্তিও দেওয়া হলো না। এখন বালোগানের ট্যাকলটা দেখুন। ভিএআর মাঝে নাক গলাল, রেফারি মনিটর দেখতে গেলেন এবং সরাসরি লাল কার্ড দেখিয়ে দেওয়া হলো। এই যে আলাদা নিয়ম, এটাই খেলোয়াড়, কোচ ও সমর্থকদের সবচেয়ে বেশি হতাশ করে।’-যোগ করেন তিনি।

বিবিসির আরেক ধারাভাষ্যকার ও ইংল্যান্ড নারী দলের সাবেক স্ট্রাইকার সু স্মিথ বলেন, ‘রিপ্লে দেখার সময় ফ্রেমটা যখন আটকে রাখা হয়, তখন আপনার মনে হতেই পারে, এটা শতভাগ লাল কার্ড পাওয়ার মতোই অপরাধ। কিন্তু স্বাভাবিক গতিতে দেখলে সিদ্ধান্তটা বড্ড বেশির কঠোর মনে হবে। সে (বালোগান) মূলত বল রক্ষা করার চেষ্টা করছিল, শরীর দিয়ে ঢেকে রাখতে চেয়েছিল। দুর্ভাগ্যবশত তার পা-টা ভুল জায়গায় পড়ে গেছে।’

বিশ্বকাপের ধারাভাষ্যকার ও যুক্তরাষ্ট্রের সাবেক ফরোয়ার্ড ক্লিন্ট ডেম্পসিও লাল কার্ডের সিদ্ধান্তের সমালোচনা করেন। তিনি বলেন, ‘মাঠের খেলা নিয়ে কথা বলার বদলে এখন আমাদের রেফারিদের নিয়ে কথা বলতে হচ্ছে। আমার মনে হয় যুক্তরাষ্ট্রকে বড্ড বেশি শাস্তি দেওয়া হয়েছে। বালোগান এমন কোনো অপরাধ করেনি, যার জন্য তাকে সরাসরি লাল কার্ড দেখাতে হবে। এত বড় একটা ম্যাচে এমন কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনাকে শতভাগ নিশ্চিত হতে হবে, যা পরে ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দিতে পারে।’

ম্যাচ শেষে যুক্তরাষ্ট্রের কোচ মাউরিসিও পচেত্তিনো দাবি করেন, বালোগান লাল কার্ড দেখার মতো কোনো অপরাধ করেননি। বলেছেন, ‘এটা কখনোই লাল কার্ড হতে পারে না। প্রতিপক্ষ খেলোয়াড়ের পা মাড়িয়ে দেওয়ার কোনো উদ্দেশ্যই ওর ছিল না।’ এ সময় মেসির করা সেই ট্যাকল নিয়ে প্রশ্ন করা হয়েছিল পচেত্তিনোকে। জবাবে তিনি বলেন, ‘দুটির কোনোটিই লাল কার্ড পাওয়ার মতো ফাউল ছিল না।’

এদিকে ১০ জন নিয়ে খেললেও ম্যাচের বাকি সময় যুক্তরাষ্ট্রকে তেমন চাপে ফেলতে পারেনি বসনিয়া। বরং ৮২ মিনিটে দুর্দান্ত এক ফ্রি-কিক থেকে ব্যবধান দ্বিগুণ করেন মালিক টিলম্যান। সেই গোলেই জয় নিশ্চিত হয় স্বাগতিকদের। কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে বেলজিয়ামের মুখোমুখি হবে তারা।

গুরুতর ফাউলের কারণে বালোগানকে অন্তত এক ম্যাচ নিষিদ্ধ থাকতে হবে। তবে ফিফার শৃঙ্খলা কমিটি চাইলে এই নিষেধাজ্ঞা আরও এক বা দুই ম্যাচ বাড়াতে পারে। ফিফার শৃঙ্খলা বিধি অনুযায়ী এ ধরনের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের কোনো সুযোগ নেই।

Tags: আর্জেন্টিনাফিফা বিশ্বকাপ-২০২৬বিশ্বকাপ যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকোমেসিযুক্তরাষ্ট্রলাল কার্ডলিড স্পোর্টসসেমিলিড ২০২৬
Previous Post

ভিসা প্রক্রিয়া সহজ এবং দ্রুত করতে ভিসা নীতি সংশোধনের উদ্যোগ

Next Post

চ্যানেল আই বিশ্বকাপ ফেস্ট: শুক্রবার গড়াবে তিন দলের লড়াই

Next Post
চ্যানেল আই বিশ্বকাপ ফেস্টের লোগো ও তারিখ, ৩ জুলাই ২০২৬. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যানেল আই বিশ্বকাপ ফেস্ট: শুক্রবার গড়াবে তিন দলের লড়াই

নৌবাহিনীর সদস্যরা নতুন পেট্রোল বোটের সাথে ছবি তুলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

নৌবাহিনীর বহরে যুক্ত হলো জাপানের ৫টি উচ্চগতির পেট্রোল বোট

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT