চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তিন দেশ ‘শর্ত’ মানলে বিশ্বকাপে খেলবে ইরান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:03 অপরাহ্ন 09, মে 2026
in ফুটবল, স্পোর্টস
A A
ইরানের ফুটবল দল বিশ্বকাপের জন্য প্রস্তুত, খেলোয়াড়রা মাঠে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

২০২৬ ফুটবল বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে দীর্ঘদিনের টানাটানি ও অনিশ্চয়তার অবসান ঘটেছে। শনিবার ইরান ফুটবল ফেডারেশন আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে যে, তাদের জাতীয় দল আসন্ন বিশ্বকাপে অংশ নেবে। তবে মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতি এবং আয়োজক দেশগুলোর সাম্প্রতিক আচরণের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার কাছে বেশকিছু শর্ত দিয়েছে তেহরান।

ইরানের ফুটবল ফেডারেশন অফিসিয়াল ওয়েবসাইটে বলেছে, ‘আমরা অবশ্যই ২০২৬ বিশ্বকাপে অংশগ্রহণ করব। তবে আমাদের বিশ্বাস, সংস্কৃতি ও আদর্শ থেকে বিন্দুমাত্র বিচ্যুত না হয়েই আমরা এই টুর্নামেন্টে অংশ নিতে চাই।’

ফেডারেশনের প্রেসিডেন্ট মাহদি তাজ রাষ্ট্রায়ত্ব টিভিকে জানান, বিশ্বকাপে অংশ নিতে ১০টি শর্ত দিয়েছেন তারা। দেশটির প্রতি সদাচরণের আশ্বাস চেয়েছেন তিনি। শর্তগুলোর মধ্যে রয়েছে টুর্নামেন্ট চলাকালে ভিসা প্রদান, জাতীয় দলের স্টাফ, দলের পতাকা ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান এবং বিমানবন্দর, হোটেল ও স্টেডিয়ামে যাওয়া-আসার সময় রাস্তায় কঠোর নিরাপত্তা নিশ্চিতকরণ।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, ইরানের ফুটবলারদের এই টুর্নামেন্টে স্বাগত জানানো হবে। তবে তিনি একটি সতর্কবার্তা দিয়েছেন, যুক্তরাষ্ট্রের তালিকাভুক্ত সন্ত্রাসী সংগঠন আইআরজিসি-র সাথে সরাসরি সংশ্লিষ্ট ইরানিয়ান প্রতিনিধিদলের সদস্যদের কোনভাবে ঢুকতে দেয়া হবে না।

এ প্রসঙ্গে ইরানিয়ান ফুটবল প্রধান বললেন, ‘সব খেলোয়াড় ও টেকনিক্যাল স্টাফ, বিশেষ করে যারা আইআরজিসিতে সামরিক দায়িত্ব পালন করেছে, যেমন মেহদি তারেমি ও এহসান হাজসাফি। তাদের সবাইকে কোন ঝামেলা ছাড়াই ভিসা প্রদান করতে হবে।’

আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত উত্তর আমেরিকার তিন দেশ যৌথভাবে আয়োজন করতে চলেছে ২৩তম ফিফা বিশ্বকাপ। তবে চলতি বছরের ফেব্রুয়ারিতে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ায় বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ ঘিরে তৈরি হয় অনিশ্চয়তা।

২০২৬ বিশ্বকাপে ইরান খেলবে গ্রুপ ‘জি’তে। প্রতিপক্ষ নিউজিল্যান্ড, বেলজিয়াম এবং মিসর। আগামী ১৫ জুন লস অ্যাঞ্জেলেসে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে ইরানের বিশ্বকাপ মিশন শুরু হওয়ার কথা রয়েছে।

Tags: ইরাননিউজিল্যান্ডফিফা বিশ্বকাপ-২০২৬বিশ্বকাপ যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকোলিড স্পোর্টস
Previous Post

সারাবিশ্বে ‘একইদিনে ঈদ’ বিষয়ে যা বললেন বায়তুল মোকাররমের খতিব

Next Post

একই পরিবারের ৫ জন হত্যার ঘটনায় এলাকায় শোক

Next Post
জনপ্রিয় চ্যানেল আই অনলাইন সংবাদপত্রের জন্য শোক প্রকাশের জন্য মানুষের সমাগম।. Channel i News - চ্যানেল আই নিউজ

একই পরিবারের ৫ জন হত্যার ঘটনায় এলাকায় শোক

তামাকবিরোধী মানব চেইন কর্মসূচিতে তরুণ চিকিৎসকরা অংশগ্রহণ করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

তামাকপণ্যের কার্যকর মূল্যবৃদ্ধির দাবি তরুণ চিকিৎসকদের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT