চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুক্তরাষ্ট্র থেকে মেক্সিকোতে সরানো হল ইরানের বিশ্বকাপ ক্যাম্প

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:27 অপরাহ্ন 24, মে 2026
in ফুটবল, স্পোর্টস
A A
ইরানি ফুটবল দলের খেলোয়াড়রা বিশ্বকাপের ম্যাচের পর উদযাপন করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

আর ১৮ দিন। মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে গড়াবে ফুটবল বিশ্বকাপ। মহাযজ্ঞ সামনে রেখে দল ঘোষণায় ব্যস্ত দেশগুলো, যার পরবর্তী ধাপ আয়োজক দেশে অনুশীলন ক্যাম্প বুঝে পাওয়া এবং সেটায় অংশগ্রহণ করা। অধিকাংশ দেশই যুক্তরাষ্ট্রে বিশ্বকাপের ক্যাম্প করবে, ব্যতিক্রম ছিল না ইরানও। ফিফার অনুমোদন পেয়ে সেই ক্যাম্প সরিয়ে মেক্সিকোতে নেয়া হয়েছে।

ইরানের ফুটবল নিয়ন্ত্রক সংস্থার সভাপতি মেহেদী তাজ বলেছেন, ‘ফিফার অনুমোদন পাওয়ার পর বিশ্বকাপ প্রশিক্ষণ কেন্দ্র যুক্তরাষ্ট্র থেকে মেক্সিকোতে স্থানান্তর করা হয়েছে।’ ইরান বিবৃতিতে এই সিদ্ধান্তের কথা জানালেও ফিফা এখনও আনুষ্ঠানিক কিছু জানায়নি।

অ্যারিজোনার টাকসনে ইরানের প্রশিক্ষণ ক্যাম্প হওয়ার কথা ছিল। দেশটিতে মার্কিন-ইসরায়েল হামলায় সৃষ্টি যুদ্ধ ঘিরে অনিশ্চয়তা এবং নিরাপত্তা উদ্বেগের কারণে ক্যাম্পের স্থান পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়। টাকসনের কিনো স্পোর্টস কমপ্লেক্সের কর্মকর্তারা এ বিষয়ে এখনও কোন মন্তব্য করেননি।

ইরান ফুটবল জানিয়েছে, দলটি সান ডিয়েগোর সাউথ মেক্সিকোর টিহুয়ানায় অবস্থান করবে। ফেডারেশন সভাপতি বলেছেন, ‘বিশ্বকাপে অংশগ্রহণকারী দেশগুলোর সকল দলের বেস ক্যাম্প অবশ্যই ফিফা কর্তৃক অনুমোদিত হতে হবে। সৌভাগ্যবশত, আমাদের দাখিল করা অনুরোধটি ইস্তাম্বুলে ফিফা ও বিশ্বকাপ কর্মকর্তাদের সাথে অনুষ্ঠিত বৈঠকে হয়েছে। পাশাপাশি, তেহরানে ফিফা মহাসচিবের সাথে আমাদের বৈঠকের পর দলের ক্যাম্প মার্কিন যুক্তরাষ্ট্র থেকে মেক্সিকোতে স্থানান্তরের অনুরোধ অনুমোদিত হয়েছে।’

ইরান ‘জি’ গ্রুপে ক্যালিফোর্নিয়ায় নিউজিল্যান্ডের বিপক্ষে ১৫ জুন, ছয় দিন পর বেলজিয়ামের মুখোমুখি হবে। ২৬ জুন সিয়াটলে মিশরের বিপক্ষে খেলবে।

Tags: ইরানক্যাম্পফিফা বিশ্বকাপ-২০২৬বিশ্বকাপ যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকোমেক্সিকোলিড স্পোর্টস
Previous Post

মোটরসাইকেল-অটোরিকশা সংঘর্ষে ২ স্কুলছাত্র নিহত

Next Post

হরমুজ প্রণালী নিয়ে ‘সুখবরের ইঙ্গিত’ মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর

Next Post
বাংলাদেশ ও মার্কিন পররাষ্ট্র মন্ত্রীর হরমুজ প্রণালী নিয়ে আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

হরমুজ প্রণালী নিয়ে 'সুখবরের ইঙ্গিত' মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর

চ্যানেল আই অনলাইন সংবাদ সম্মেলনে উপস্থিত অতিথিরা. Channel i News - চ্যানেল আই নিউজ

'মাসুদ রানা' এবারের ঈদের সেরা সিনেমা, প্রযোজকের দাবি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT