বিশ্বকাপ ধরে রাখার মিশনে রাতে মিশরের বিপক্ষে সেরা ষোলোর ম্যাচে নামবে আর্জেন্টিনা। জিতলে কোয়ার্টার ফাইনাল। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এসে কোচ লিওনেল স্কালোনি বলেছেন, শিরোপা জয়ের জন্য এখনও অন্যতম প্রধান দাবিদার হিসেবে বিবেচনা করা উচিত আর্জেন্টিনাকে।
স্কালোনি বলেছেন, ‘আমাদের দল বছরের পর বছর ধরে যেখানেই গেছে, শিরোপার দাবিদার হিসেবে থেকেছে এবং সবসময়ই ভালো খেলেছে। এমনকি যখন পরিস্থিতি অনুকূলে থাকে না বা প্রতিপক্ষ কঠিন করে তোলে তখনও।’
‘আমাদের খেলার মান গ্রহণযোগ্য। আমরা চারটি ম্যাচে জিতেছি, এবং এটা সন্তোষজনক। তবে বরাবরের মতোই, কিছু বিষয় শুধরে নেয়ার আছে। আমরা সতর্ক, কারণ মিশর একটি শক্তিশালী প্রতিপক্ষ। তারা খুবই ভালো একটি দল। তাদের অভিজ্ঞ খেলোয়াড় এবং একজন কোচ আছেন, যিনি দীর্ঘদিন ধরে তাদের সাথে কাজ করছেন।’
মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে মিশরের বিপক্ষে নামবে আলবিসেলেস্তেরা।









