চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইরানের সমর্থকদের টিকিট দেবে না যুক্তরাষ্ট্র

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:43 অপরাহ্ন 09, জুন 2026
in ফুটবল, স্পোর্টস
A A
ইরানের সমর্থকদের টিকিট না দেওয়ার প্রতিবাদে জনসমাগম. Channel i News - চ্যানেল আই নিউজ

২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরুর দুদিন আগে হতাশাজনক খবর পেলেন ইরানের ফুটবলপ্রেমীরা। ইরানের ফুটবল ফেডারেশনের দাবি, দেশটির সমর্থকদের জন্য নির্ধারিত বিশ্বকাপের সব অফিসিয়াল টিকিট হঠাৎ করেই বাতিল করেছে ফিফা। ফলে দীর্ঘ প্রস্তুতি ও ভ্রমণ পরিকল্পনা সম্পন্ন করেও অনেক সমর্থক স্টেডিয়ামে বসে দলের খেলা দেখার সুযোগ হারাতে পারেন।

এক বিবৃতিতে মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করে ইরানের ফুটবল ফেডারেশন। তাদের ভাষ্য, এই সিদ্ধান্ত ক্রীড়ার মূল চেতনা ও সমতার নীতির সঙ্গে সাংঘর্ষিক। একই সঙ্গে তারা অভিযোগ করেছে, ফুটবলের বাইরের বিভিন্ন প্রভাব এ সিদ্ধান্তের পেছনে কাজ করে থাকতে পারে।

ফিফার নিয়ম অনুযায়ী, অংশগ্রহণকারী প্রতিটি দেশ ম্যাচের মোট টিকিটের ৮ শতাংশ কোটা পায়। ইরান সেই টিকিট বিক্রিও শুরু করেছিল। তবে শেষ মুহূর্তে টিকিট বাতিল হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে ফেডারেশন। তাদের মতে, এটি আন্তর্জাতিক ক্রীড়ার সমতা ও ন্যায্যতার নীতির পরিপন্থী এবং এর পেছনে রাজনৈতিক কারণ থাকতে পারে।

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার কারণে ইরান তাদের বেস ক্যাম্প অ্যারিজোনা থেকে মেক্সিকোর টিজুয়ানায় সরিয়ে নিতে বাধ্য হয়। ৭ জুন দলটি সেখানে পৌঁছায়। ফুটবলাররা যুক্তরাষ্ট্রের ভিসা পেলেও কয়েকজন গুরুত্বপূর্ণ স্টাফ এখনো ভিসা পাননি।

১১ জুন শুরু হওয়া বিশ্বকাপে গ্রুপ ‘জি’-তে থাকা ইরান ১৫ জুন নিউজিল্যান্ড, ২১ জুন বেলজিয়াম এবং ২৬ জুন মিশরের বিপক্ষে খেলবে।

Tags: ইরানফিফা বিশ্বকাপ-২০২৬বিশ্বকাপ যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকোলিড স্পোর্টসসেমিলিড ২০২৬
Previous Post

জাবির সমাজবিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক শরিফুল হুদা

Next Post

৬৩ কোটি টাকায় বিশ্বকাপের প্রচার স্বত্ত্ব কিনেছে বিটিভি

Next Post
বিশ্বকাপ ২০২৬ এর জন্য ফিফা বিশ্বকাপ ট্রফি ও দেশের পতাকা দেখানো হয়েছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

৬৩ কোটি টাকায় বিশ্বকাপের প্রচার স্বত্ত্ব কিনেছে বিটিভি

বিলাল হত্যার প্রতিবাদে বিক্ষোভরত জনতা, চ্যানেল আই. Channel i News - চ্যানেল আই নিউজ

সাবেক যুবদল নেতা বাবুসহ ২০ জনকে অভিযুক্ত করে মামলা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT