চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আর্জেন্টিনার সঙ্গে ‘বিশেষ’ ম্যাচের অপেক্ষায় আলাবা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:01 অপরাহ্ন 09, জুন 2026
in ফুটবল, স্পোর্টস
A A
আর্জেন্টিনার ফুটবল খেলোয়াড় আলাবা, জার্মান ক্লাবের জার্সিতে, প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

ইউরোপের লিগে নিজের ক্যারিয়ারকে সমৃদ্ধ করেছেন অস্ট্রিয়া তারকা ডেভিট আলাবা। বায়ার্ন মিউনিখ ও রিয়াল মাদ্রিদের হয়ে মহাদেশীয়, এমনকি বৈশ্বিক শিরোপাও জিতেছেন। তবে জাতীয় দলের জার্সিতে কখনও তার খেলা হয়নি বিশ্বকাপে। এবার সেই স্বপ্নটাও পূরণ হতে চলেছে ৩৩ বর্ষী ডিফেন্ডারের। আলাবাদের অস্ট্রিয়ার গ্রুপেই রয়েছে লিওনেল মেসিদের আর্জেন্টিনা। বিশ্বজয়ীদের বিপক্ষে মাঠে নামার আগে বেশ উচ্ছ্বসিত অস্ট্রিয়া অধিনায়ক, জানালেন আলবিসেলেস্তেদের সঙ্গে তার ম্যাচটি হতে চলেছে বিশেষ।

১৯৯৮ সালের পর প্রথমবার বিশ্বকাপে খেলার অপেক্ষায় অস্ট্রিয়া। ফিফাকে দেয়া এক সাক্ষাৎকারে আলাবা বলেছেন, ‘টুর্নামেন্টকে ঘিরে আমি সত্যিই খুব রোমাঞ্চিত। আমার জন্য স্বপ্ন সত্যি হওয়ার মতো ব্যাপার। এর অংশ হওয়ার ও অভিজ্ঞতা অর্জনের সুযোগ পেয়ে কৃতজ্ঞ না হয়ে পারা যায় না। বিশ্বকাপে আমাদের জায়গা নিশ্চিত করতে পেরে আমরা সত্যিই গর্বিত।’

বাংলাদেশ সময় আগামী ১৭ জুন সকালে জর্ডানের বিপক্ষে ম্যাচ দিয়ে অভিযান শুরু হবে অস্ট্রিয়ার। তাদের পরের ম্যাচে ২২ জুন আর্জেন্টিনার বিপক্ষে। আর্জেন্টিনা অধিনায়ক মেসির বিপক্ষে ক্লাব পর্যায়ে খেলার অভিজ্ঞতা আছে আলাবার। তবে আন্তর্জাতিক পর্যায়ে প্রথমবার দেখা হবে তাদের। ১৯৯০ সালের পর প্রথমবার আর্জেন্টিনার বিপক্ষে খেলবে অস্ট্রিয়া। আলাবার কাছে এই ম্যাচ বিশেষ কিছু।

‘বিষয়টা শুধু মেসিকে নিয়ে নয়, আর্জেন্টিনার বিপক্ষে খেলতে পারাটাই অসাধারণ ব্যাপার। তারা বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন। এটা সত্যিই বিশেষ ম্যাচ হবে এবং আমাদের জন্য বেশ কঠিনও হবে। তবে আমরা প্রতিপক্ষের ওপর খুব বেশি মনোযোগ দিতে চাই না। ভালো ফল করতে হলে পরিকল্পনায় অটল থেকে নিজেদের খেলাটা খেলতে হবে। আর্জেন্টিনা ম্যাচের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য।’

‘এই মুহূর্তে আমরা সে বিষয়ে শিরোপা দাবিদার কি না এসব ভাবছি না। আমি নিশ্চিত, আমাদের এই দল সাফল্য অর্জন করতে সক্ষম। আমরা ইতিহাস গড়ার লক্ষ্যেই এগিয়ে যাব, এটাই আমাদের লক্ষ্য। শেষপর্যন্ত যাওয়ার সামর্থ্য আমাদের আছে কি না, তা কেবল সময়ই বলে দেবে, কিন্তু আমাদের স্বপ্ন অনেক বড়।’

Tags: অস্ট্রিয়াআর্জেন্টিনাআলাবাফিফা বিশ্বকাপ-২০২৬বিশ্বকাপ যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকোমেসিলিড স্পোর্টস
Previous Post

আর্কাইভ দিবস: ঐতিহাসিক বিশ্বকাপ ফাইনাল দেখেছিলেন দুবাইয়ের রূপকার শেখ রাশিদ

Next Post

”বিশ্বশান্তি নিশ্চিতে জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রম এক অনন্য উদ্যোগ”

Next Post
বাংলাদেশের একজন সরকারি কর্মকর্তা বৈঠকে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

''বিশ্বশান্তি নিশ্চিতে জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রম এক অনন্য উদ্যোগ''

সাইমন ও অ্যানি আলোচনায় অংশগ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আলোচনায় সাইমন, ‘অ্যানি’-তে যুক্ত হলেন যেভাবে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT