চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বকাপ সম্প্রচার: একই বিপদে একই পথে হাঁটছে বাংলাদেশ ও ভারত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:08 অপরাহ্ন 28, মে 2026
in ফুটবল, স্পোর্টস
A A
বিশ্বকাপ ট্রফি ও ফুটবল মাঠে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

২০২৬ ফুটবল বিশ্বকাপের বাকি ১৪ দিন, অথচ সম্প্রচার স্বত্ব নিয়ে এখনও অনিশ্চয়তার মধ্যে রয়েছে বাংলাদেশ। শুরুতে ফিফার নির্ধারিত উচ্চমূল্যের কারণে দেশে এবারের বিশ্বকাপ সম্প্রচার সম্ভব হবে কিনা তা নিয়ে দেখা দিয়েছিল শঙ্কা। সাম্প্রতিক পরিস্থিতিতে সেই অনিশ্চয়তার মেঘ কিছুটা কাটার ইঙ্গিত। সম্প্রচার প্রক্রিয়ায় ভারতও একই পরিস্থিতিতে পড়েছে।

বাংলাদেশের মিডিয়া স্বত্ব পাওয়া সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান স্প্রিংবক সম্প্রতি ফিফার সাথে চুক্তি থেকে সরে দাঁড়িয়েছে। গণমাধ্যমে সাক্ষাৎকারে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা গোপাল পাডিয়া বলেছেন, বাংলাদেশে স্বত্ব বিক্রি করতে না পারায় তারা চুক্তির অধিকার ছেড়ে দিয়েছেন।

চলতি বছরের মার্চে প্রায় ৭২ লাখ ১১ হাজার মার্কিন ডলারের, অর্থাৎ প্রায় ৮৮ কোটি টাকার একটি চুক্তি হয়েছিল ফিফা ও প্রতিষ্ঠানটির। তবে নির্ধারিত সময়ের মধ্যে একাধিক কিস্তির অর্থ পরিশোধ করতে ব্যর্থ হওয়ায় ফিফা চুক্তিটি বাতিল করে দেয় স্প্রিংবকের সাথে।

এরপর থেকে বাংলাদেশে সম্প্রচারের বাজারে নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। বর্তমানে টি-স্পোর্টস ও স্টার নিউজের যৌথ উদ্যোগ এবং দুবাইভিত্তিক একটি প্রতিষ্ঠান সরাসরি ফিফা থেকে সম্প্রচার স্বত্ব কেনার বিষয়ে আলোচনা চালাচ্ছে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, বাজার পরিস্থিতি বিবেচনায় ফিফা বাংলাদেশের জন্য তাদের চাওয়া মূল্য কমাতে রাজি হয়েছে এবং এখন চুক্তি চূড়ান্ত করার আলোচনা চলছে।

বাংলাদেশ সরকারের পক্ষ থেকেও রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম থাকার বিষয়টি তুলে ধরে বিনামূল্যে সম্প্রচার স্বত্ব চাওয়া হয়েছিল। ফিফা সেই অনুরোধ প্রত্যাখ্যান করে জানিয়েছে, সম্প্রচার স্বত্ব থেকে পাওয়া আয়ের একটি বড় অংশ স্থানীয় ফুটবল উন্নয়নে ব্যয় করা হয়। তাই বিনামূল্যে স্বত্ব দেয়া সম্ভব নয়।

একই সময়ে ভারতেও প্রায় একই ধরনের জটিলতা দেখা দিয়েছে। সেখানে ২০২৬ বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব নিয়ে ফিফা ও রিলায়েন্স-ডিজনি যৌথ উদ্যোগের মধ্যে আলোচনা দীর্ঘদিন ধরে অচলাবস্থায় রয়েছে। ফিফা শুরুতে ভারতীয় বাজারের জন্য ২০২৬ ও ২০৩০ বিশ্বকাপের স্বত্ব বাবদ প্রায় ১০০ মিলিয়ন ডলার দাবি করেছিল। পরে মূল্য কমিয়ে প্রায় ৬০ মিলিয়ন ডলারে নামলেও রিলায়েন্স-ডিজনি জোটের প্রস্তাব ছিল মাত্র ২০ মিলিয়ন ডলারের।

ভারতের আরেক বড় সম্প্রচার প্রতিষ্ঠান সনি ফিফার সঙ্গে আলোচনা করেছিল, শেষপর্যন্ত তারা কোন প্রস্তাব দেয়নি। এরমধ্যেই প্রতিবেশি দেশটির জি এন্টারটেইনমেন্ট ফিফার সঙ্গে নতুন করে আলোচনায় বসেছে বলে জানিয়েছে। প্রতিষ্ঠানটি নতুন ক্রীড়া চ্যানেল পোর্টফোলিও ‘ইউনিট ৮ স্পোর্টস’ চালুর অংশ হিসেবে বিষয়টি প্রকাশ করেছে।

বিশ্বকাপ সম্প্রচারে ভারত ও বাংলাদেশের এই অনিশ্চয়তা এশিয়ার বড় বাজারগুলোতে ফিফার বাণিজ্যিক কৌশল নিয়েও প্রশ্ন তুলেছে। কারণ, সাউথ এশিয়ায় বিপুল দর্শক থাকা সত্ত্বেও উচ্চমূল্যের কারণে সম্প্রচার প্রতিষ্ঠানগুলো স্বত্ব কিনতে আগ্রহ হারাচ্ছে।

শেষপর্যন্ত ফিফা অবস্থানে কিছুটা নমনীয় হয়েছে বলে খবর। সম্প্রতি চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম চায়না মিডিয়া গ্রুপের সঙ্গে ২০২৬ ও ২০৩০ ছেলেদের বিশ্বকাপ এবং ২০২৭ ও ২০৩১ নারী বিশ্বকাপের সম্প্রচার চুক্তি চূড়ান্ত করেছে বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা। একইভাবে ভারত ও বাংলাদেশের ক্ষেত্রেও মূল্য সমন্বয়ের মাধ্যমে সমাধানের পথ খোঁজা হচ্ছে।

তাতে কিছুটা আশার আলো জাগছে সম্প্রচার নিয়ে। সিঙ্গাপুরের স্প্রিংবক যে হারে উচ্চমূল্য চাইছিল, এবং অনমনীয় ছিল, সেই প্রতিবন্ধকতা কেটে গেছে। বিপরীতে বাংলাদেশ ও ভারত এখন সরাসরি ফিফা থেকে সম্প্রচার স্বত্ব কিনতে একই পথে যে চেষ্টাটা চালাচ্ছে, তাতে ফিফার গ্লোবাল নীতির আওতায় সম্প্রচারে তুলনামূলক মূল্যহ্রাসের সম্ভাবনা থাকার কারণে ঘরে বসে দেশীয় চ্যানেলেই বিশ্বকাপ দেখার আশাটাও বাড়ছে।

Tags: ফিফা বিশ্বকাপ-২০২৬বাংলাদেশবিশ্বকাপ যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকোভারতসম্প্রচার স্বত্ব
Previous Post

ঈদের দ্বিতীয় দিনে চ্যানেল আইয়ে যা থাকছে

Next Post

বাড়িতে ঈদ করতে এসে সড়কে প্রাণ গেল দুই শিশুর

Next Post
প্রতীকী ছবি

বাড়িতে ঈদ করতে এসে সড়কে প্রাণ গেল দুই শিশুর

বাংলাদেশের ফুটবল তারকা আনিকা গোল করে উদযাপন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সাফের ইতিহাসে আনিকার দ্রুততম গোলের রেকর্ড, এগিয়ে বাংলাদেশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT