চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গোলহীন প্রথমার্ধে শুধু উত্তেজনাই ছড়াল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:53 পূর্বাহ্ন 16, জুলাই 2026
in ফুটবল, স্পোর্টস
A A
বাংলাদেশ-ইংল্যান্ড ফুটবল ম্যাচে খেলোয়াড়দের প্রতিদ্বন্দ্বিতা. Channel i News - চ্যানেল আই নিউজ

৪৪ বছর আগের ফকল্যান্ড যুদ্ধের রেশ নিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে মুখোমুখি হয়েছে আর্জেন্টিনা ও ইংল্যান্ড। আটলান্টায় ম্যাচের প্রথমার্ধ যেন পরিণত হয়েছিল শারীরিক। মাঠের লড়াইয়ে কোনো দলই গোলের সুযোগ তৈরি করতে না পারলেও প্রথমার্ধে দেখা গেছে ফাউলের ছড়াছড়ি।

মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে বল দখলে অবশ্য আধিপত্য দেখিয়েছে আর্জেন্টিনা। ৫৫ শতাংশ বল নিয়ন্ত্রণে রেখেছে আলবিসেলেস্তেরা। তবে আক্রমণভাগে ছিল না কোনো নৈপুণ্য, একই অবস্থা ইংলিশদেরও। গোলশূন্য প্রথমার্ধে লিওনেল মেসি ও হ্যারি কেইনরা কোনো শট লক্ষ্যে রাখতে পারেননি।

প্রথমার্ধ শেষে দুই দল মোট ১৯টি ফাউল করেছে। এর মধ্যে আর্জেন্টিনা করেছে ১২টি, বাকি ৭টি ইংল্যান্ডের। তবে রেফারি বেশ সংযত ছিলেন। মাত্র দুজনকে হলুদ কার্ড দেখিয়েছেন তিনি। ইংল্যান্ডের এলিয়ট অ্যান্ডারসন এবং আর্জেন্টিনার লিসান্দো মার্টিনেজ হলুদে কার্ড দেখেন।

৩৫ মিনিটে বিপজ্জনক জায়গা থেকে ইংল্যান্ডের ফ্রি কিক ঠেকাতে হয়েছিল আর্জেন্টিনাকে। দুই মিনিট পর ইংল্যান্ডের ফাইনাল থার্ডে তিন চারজন খেলোয়াড়ের বাধার মুখে পড়েন মেসি। এলিয়ট অ্যান্ডারসন তাকে কঠিন চ্যালেঞ্জ করে ম্যাচের প্রথম হলুদ কার্ড দেখেন। ফ্রি কিক থেকে মেসির পাস ধরে ইংল্যান্ডের বক্স থেকে ফিরে আসা বলে শট নেন এনজো ফের্নান্দেজ। ৩৯ মিনিটে নেয়া তার শক্তিশালী শট অল্পের জন্য গোলবারের ওপর দিয়ে যায়।

তিন মিনিট পর মরগান রজার্সকে পেছন থেকে টেনে ধরে হলুদ কার্ড দেখেন লিসান্দ্রো মার্টিনেজ। প্রথমার্ধে কোনো দলই সুযোগ তৈরি করতে না পারায় দুদল বিরতিতে গেছে গোলশূন্য সমতায়।

Tags: আর্জেন্টিনাআলভারেজইংল্যান্ডফিফা বিশ্বকাপ-২০২৬বিশ্বকাপ যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকোমেসিলিড স্পোর্টসসেমিফাইনালসেমিলিড ২০২৬হ্যারি কেন
Previous Post

মহাখালীর বাস টার্মিনাল কি সরে যাবে?

Next Post

৭ মিনিটের ঝড়, আরও একবার প্রত্যাবর্তনের মহাকাব্য লিখে ফাইনালে আর্জেন্টিনা

Next Post
আর্জেন্টিনা ফুটবল দল বিশ্বকাপের পর উল্লাস করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

৭ মিনিটের ঝড়, আরও একবার প্রত্যাবর্তনের মহাকাব্য লিখে ফাইনালে আর্জেন্টিনা

আর্জেন্টাইন ফুটবলার মার্টিনেজ গোলের পর উল্লাস করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

‘আমি স্বপ্ন দেখেছিলাম গোলটি করব’- জয়ের পর মার্টিনেজ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT