চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইংল্যান্ড ম্যাচে আর্জেন্টিনার ফকল্যান্ড ব্যানার বিতর্ক, তদন্তে নেমেছে ফিফা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:41 পূর্বাহ্ন 17, জুলাই 2026
in ফুটবল, স্পোর্টস
A A
আর্জেন্টিনার ফুটবল দল মালভিনাসের সমর্থনে খেলা শেষে উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে ওঠেছে আর্জেন্টিনা। জয়ের পর উদযাপনের রেশ মাঠেই রূপ নিয়েছে রাজনৈতিক বিতর্কে। দুদেশের রাজনৈতিক বৈরিতার অন্যতম কারণ ফকল্যান্ড দিপপুঞ্জ নিয়ে একটি ব্যানার প্রদর্শন করেছিল আর্জেন্টিনা খেলোয়াড়রা। রাজনৈতিক ব্যানার প্রদর্শনের ঘটনায় তদন্ত শুরু করেছে ফিফা। সেমিফাইনালের পর মাঠের ওই ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে তদন্তের আহ্বান জানিয়েছিল যুক্তরাজ্য সরকার।

বুধবার আটলান্টায় ইংল্যান্ডের বিপক্ষে মহাকাব্যিক জয়ের পর মাঠে বুনো উল্লাসে মেতে ওঠে আলবিসেলেস্তেরা। মাঠের ভেতর উল্লাসের একপর্যায়ে গ্যালারি থেকে সমর্থকদের ছুড়ে দেওয়া একটি ব্যানার হাতে তুলে নেন আর্জেন্টিনার খেলোয়াড়েরা। ব্যানারটিতে স্প্যানিশ ভাষায় স্পষ্টাক্ষরে লেখা ছিল, ‘লাস মালভিনাস সন আরহেনতিনাস’।

যার বাংলা অর্থ, ‘মালভিনাস (ফকল্যান্ড) দ্বীপপুঞ্জ আর্জেন্টিনার।’ ব্যানারটি ফকল্যান্ড দ্বীপপুঞ্জের ওপর আর্জেন্টিনার দীর্ঘদিনের সার্বভৌমত্বের দাবির প্রতিই ইঙ্গিত করে সামনে আনা হয়েছিল। ঐতিহাসিক ক্ষত নিয়ে মাঠের ভেতরে এমন আচরণে তীব্র ক্ষোভ প্রকাশ করে যুক্তরাজ্য। দেশটির শীর্ষ সরকারি কর্মকর্তারা ফিফাকে বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করার অনুরোধ জানানোর পর অবশেষে মুখ খুলেছে ফিফা।

ফিফার পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে জানানো হয়েছে, ‘ফিফার শৃঙ্খলা কমিটি বর্তমানে ম্যাচের প্রতিবেদনগুলো মূল্যায়ন করছে এবং ফিফার শৃঙ্খলাবিধির ওপর ভিত্তি করে পরবর্তী সম্ভাব্য পদক্ষেপ নেওয়ার আগে সংশ্লিষ্ট পরিস্থিতি বিবেচনা করছে।’

ফকল্যান্ড দ্বীপপুঞ্জকে কেন্দ্র করে আর্জেন্টিনা ও ইংল্যান্ডের রাজনৈতিক ও ঐতিহাসিক দ্বন্দ্ব বহুদিনের। ১৯৮২ সালে আর্জেন্টিনা দ্বীপের দখল নিলে পাল্টা আঘাত হানে ইংল্যান্ড। ৭৪ দিনের রক্তক্ষয়ী যুদ্ধ শেষে দ্বীপের দখল ধরে রাখে ব্রিটিশরা। তবে ফকল্যান্ড হারানোর দুঃখ আর্জেন্টাইনদের কাছে এখনো দগদগে এক স্মৃতি। তাদের রাষ্ট্রীয় ও আবেগগত দাবি-মালভিনাস (ফকল্যান্ড) এখনো তাদেরই ভূখণ্ড।

ফুটবলের মূল আইন প্রণয়নকারী সংস্থা ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ডের (আইএফএবি) নিয়ম অনুযায়ী, ‘মাঠে খেলোয়াড়েরা কোনো ধরনের রাজনৈতিক, ধর্মীয় বা ব্যক্তিগত স্লোগান, বক্তব্য বা ছবি প্রদর্শন করতে পারবেন না।’ এই কঠোর নিয়মের কারণেই ম্যাচের আগেই মাঠের ভেতর ফকল্যান্ডের পতাকা বা বিতর্কিত যেকোনো কিছু নিষিদ্ধ করেছিল ফিফা। যদিও কড়া নিরাপত্তার ফাঁক গলে কোনো এক সমর্থক ব্যানারটি ঠিকই গ্যালারি পর্যন্ত নিয়ে গিয়েছিলেন এবং শেষে তা ফুটবলারদের হাতে পৌঁছায়।

নিয়ম অনুযায়ী, ফুটবল মাঠে রাজনৈতিক কোনো স্লোগান বা বক্তব্য প্রদর্শন করলে ফিফা সাধারণত আর্থিক জরিমানা করে থাকে। অপরাধের মাত্রা ভেদে এই জরিমানার পরিমাণ হতে পারে ৫ হাজার ডলার থেকে শুরু করে ২০ হাজার ডলার পর্যন্ত। তবে বিষয়টির গুরুত্ব বিবেচনা করে যদি নির্দিষ্ট কোনো খেলোয়াড়ের সরাসরি সম্পৃক্ততা ও উসকানি প্রমাণিত হয়, তবে তাকে নির্দিষ্ট মেয়াদের জন্য নিষিদ্ধও করা হতে পারে।

Tags: আর্জেন্টিনাইংল্যান্ডফকল্যান্ডফিফাফিফা বিশ্বকাপ-২০২৬বিশ্বকাপ যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকোলিড স্পোর্টসসেমিফাইনালসেমিলিড ২০২৬
Previous Post

দুর্বৃত্তদের হামলায় প্রাণ গেল বিএনপি নেতার

Next Post

বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৮, ক্ষতিগ্রস্ত ১২ লাখ মানুষ

Next Post
বন্যার কারণে সড়ক ও বাড়িঘর প্লাবিত, মানুষ আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৮, ক্ষতিগ্রস্ত ১২ লাখ মানুষ

প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত এলাকা ও মানুষজনের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

দুর্যোগ মানে ক্ষয়ক্ষতির গল্প নয়

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT