চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৯০ মিনিটে ফলাফল হল না হালান্ড-কেনের লড়াইয়ের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:04 পূর্বাহ্ন 12, জুলাই 2026
in ফুটবল, স্পোর্টস
A A
বাংলাদেশ-আর্জেন্টিনা ফুটবল ম্যাচে গোলের মুহূর্তের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বকাপে প্রথম দেখাতেই ইংল্যান্ডকে চমকে দিয়েছে নরওয়ে। আন্দ্রেয়াস শেল্ডারাপের গোলে লিড নিয়েছিল দেশটি। পরে অবশ্য জুড বেলিংহ্যামের গোলে ম্যাচে ফেরে ইংল্যান্ড। প্রথমার্ধ পেরিয়ে দ্বিতায়ার্ধে একচেটিয়ে দাপট দেখিয়েছে নরওয়ে। জালের দেখাও পেয়েছিল, তবে গোল বাতিল হওয়াতে ফলাফল আসেনি ৯০ মিনিটে। তাতে আর্লিং হালান্ড ও হ্যারি কেনের মুখোমুখি লড়াই গড়াল অতিরিক্ত সময়ে।

মিয়ামিতে শুরু থেকে ম্যাচের নিয়ন্ত্রণ ছিল ইংল্যান্ডের হাতে। ম্যাচের প্রথম হাইড্রেশন বিরতি পর্যন্ত বলের দখল রেখে আক্রমণে গিয়ে সুযোগ তৈরির চেষ্টা করছে ইংলিশরা। অন্য দিকে নরওয়ের মনযোগ ছিল রক্ষণে। বিরতি থেকে ফিরেই খেলার ধরণ পাল্টায় নরওয়ে। তার সুফলও পায়, বেশ কয়েকবার আক্রমণে গিয়ে গোলেরও দেখা মেলে। ৩৬ মিনিটে মার্টিন ওডেগার্ডের পাস থেকে বল পেয়ে ডি বক্সের বাইরে থেকে দারুণ শটে ইংল্যান্ড জালে জড়ান আন্দ্রেয়াস শেল্ডারাপ।

১১ মিনিট লিড ধরে রেখেছিল নরওয়ে। প্রথমার্ধের যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে ইংল্যান্ডকে সমতায় ফেরান জুড বেলিংহ্যাম। অ্যান্থনি গর্ডনের পাস থেকে বল পেয়ে নরওয়ে জালে বল পাঠান রিয়াল মাদ্রিদ তারকা।

যোগ করা সময়ের চতুর্থ মিনিটে নরওয়ে জালে জড়ান হ্যারি কেন। তবে অফসাইডের ফাঁদে পড়ায় আর লিড পাওয়া হয়নি তাদের। প্রথমার্ধের খেলা শেষ হয় ১-১ সমতায়।

বিরতির পর নেমে ৫৫ মিনিটে এগিয়ে যায় নরওয়ে। কর্নার থেকে আসা বল আলতো ছোঁয়ায় সামনে পান আলেকজান্ডার সরলোথ। তার শট ঠেকিয়ে দেন ইংলিশ গোলরক্ষক জর্ডান পিকফোর্ড। ফিরতি বল পেয়ে জালে পাঠান টরবর্ন হেগেম। তবে কর্নার থেকে বল আসার সময়ে ইংল্যান্ড মিডফিল্ডার এলিয়ট অ্যান্ডারসনকে ধাক্কা দেন আর্লিং হালান্ড। সেই ফাউলের কারণে ভিএআর মনিটরে দেখে গোলটি বাতিল করেন রেফারি। নরওয়েকে কর্নারটি আবার নেওয়ার সুযোগ দেয়া হয়। তবে কর্নার থেকে কোনো বিপদ হয়নি।

এরপর দুদলেই একাধিক সুযোগ তৈরি করে, তবে জালের দেখা মেলেনি। ১-১ সমতায় ৯০ মিনিট শেষ হওয়াতে খেলা গড়ায় অতিরিক্ত সময়ে।

Tags: ইংল্যান্ডকোয়ার্টার ফাইনালনরওয়েফিফা বিশ্বকাপ-২০২৬বিশ্বকাপ যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকোবেলিংহ্যামলিড স্পোর্টসসেমিলিড ২০২৬হালান্ডহ্যারি কেন
Previous Post

চরকির পাঁচ বছর: সবসময় ছিল নতুন কিছু করার ইচ্ছা

Next Post

হালান্ডের নরওয়ের রূপকথা থামল, বেলিংহ্যামের জোড়ায় সেমিতে ইংল্যান্ড

Next Post
ইংল্যান্ড ফুটবল দলের খেলোয়াড়রা গোল উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

হালান্ডের নরওয়ের রূপকথা থামল, বেলিংহ্যামের জোড়ায় সেমিতে ইংল্যান্ড

আর্জেন্টিনা ফুটবল দল গোল উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ম্যাক অ্যালিস্টারের গোলে প্রথমার্ধে এগিয়ে আর্জেন্টিনা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT